JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০১:০৮ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল

বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল

কলকাতা, নিউজ ডেস্ক: তিনি বাঙালির চিরকালীন ম্যাটিনি আইডল। একসময় 'ফ্লপ মাস্টার জেনারেল' নাম পেয়ে বেরিয়ে গিয়েছিলেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, টলিউড থেকে। কিন্তু, তারপর নিজেকে প্রমাণ করেছেন তিনি শ্রেষ্ঠ, তিনি সর্ব-'উত্তম'। তাঁর ভালো নাম অরুন কুমার চট্টোপাধ্যায়। লোকে চেনে উত্তম কুমার নামে। আজ তার ১০০ তম জন্ম দিবস।

তাঁর সম্পর্কে বহু প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী তাঁদের জীবনের বিভিন্ন ইন্টারভিউতে বলে গিয়েছেন অজস্র প্রশংসার কথা। মহানায়ক উত্তমকুমারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকবে বেশ কয়েকজন নায়িকার নাম। তাদের মধ্যে প্রথম নাম হিসেবে, অবশ্যই উঠে আসবেন রমা দাশগুপ্ত। যাঁকে আমরা চিনি সুচিত্রা সেন নামে। এছাড়াও সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক-র মতন খ্যাতনামা অভিনেত্রীরাও স্ক্রিন শেয়ার করেছেন।

ভবানীপুরের ৫১ নম্বর আহিরীটোলা স্ট্রিটে, ১৯২৬ সালে আজকের দিনে,৩রা সেপ্টেম্বর জন্ম নেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। ছোটবেলায় নাটক দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়। তবে, ধীরে ধীরে সিনেমার অভিনয়ের কাছাকাছি তিনি পৌঁছন। সিনেমার প্রতি  একটা বিশেষ আকর্ষণ অনুভব করতে থাকেন। 

এরই ভিত্তিতে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন অরুন। পেশায় ছিলেন পোর্ট ট্রাস্ট এর কেরানি। তবে সিনেমার আকর্ষণ থেকে, দমাতে পারেনি তার সীমিত জীবন। যদিও জীবনের প্রথম দিকে সিনেমা গুলিতে একের পর এক ব্যর্থতার মুখ দেখেন অরুণ। এর ফলে তিনি লাভ করেন 'ফ্লপ মাস্টার জেনারেল' এর মত কলঙ্কজনক আখ্যা।

সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে যেসব সফল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, তাঁর মধ্যে উল্লেখ করা যায় মরণের পরে, ওরা থাকে ওধারে, চাঁপাডাঙ্গার বউ, সপ্তপদী ইত্যাদি।৫০ ও ৬০-র দশকে মুক্তিপ্রাপ্ত অনেকগুলি ব্যবসায়িকভাবে সফল সিনেমা। এবং ওই সিনেমাগুলোতে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। এর মধ্যে প্রধান হল সবার উপরে, শাপমোচন, শিল্পী ,হারানো সুর, পথে হল দেরী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা,সাগরিকা, গৃহদাহ প্রভৃতি।

১৯৫৪ সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নিপরীক্ষা সিনেমার পর তিনি রাতারাতি তারকা হয় যান। এই চলচ্চিত্রটি বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেয় এবং বক্স অফিসে রেকর্ড গড়ে। এই ছবির জন‍্য জীবনে প্রথমবার বড়ো পুরস্কার বিএফজেএ (BFJA) শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 

১৯৫৬ সালে সর্বকালীন প্রখ্যাত পরিচালক  সত‍্যজিৎ রায় ঘরে বাইরে ছবি তৈরীর কথা ভাবলে সেখানে সন্দীপের চরিত্রে উত্তম কুমারকে ভাবেন। সন্দীপের চরিত্রটি ছিলো খলনায়কের। কিন্তু সেই সময় রোমান্টিক ইমেজের তুঙ্গে থাকায় তখন সেই ছবিটি করতে রাজি হননি তিনি। চৌরঙ্গী সিনেমায় তার এবং অঞ্জনা ভৌমিকের জুটি তৎকালীন সময়ে মানুষের মন ছুঁয়ে গিয়েছিল।

১৯৬০ এর দশকে উত্তম কুমার হয়ে ওঠেন বাংলার সর্বকালের শ্রেষ্ঠ তারকা। হয়ে যান মহানায়ক। সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক বক্স অফিস সাফল‍্য আনতে থাকেন। সেই ছবি হলে পড়া মাত্রই  হিট! ৬০-র দশকে প্রচুর সফল ছবির  মধ‍্যে খোকাবাবুর প্রত‍্যাবর্তন', শহরের ইতিকথা, শুন বরনারী, সপ্তপদী, দুই ভাই, ঝিন্দের বন্দী, বিপাশা, শিউলি বাড়ি, দেয়া নেয়া, ভ্রান্তি বিলাস, জতুগৃহ, লালপাথর, সুর্যতপা, থানা থেকে আসছি, রাজদ্রোহী, শুধু একটি বছর, কাল তুমি আলেয়া ও শঙ্খবেলা বিখ্যাত হয়ে আছে।

ফোর্বস ইন্ডিয়া তাদের সর্বকালের শ্রেষ্ঠ ২৫টি সেরা ভারতীয় সিনেমার পারফরম্যান্স তালিকায় নথিভুক্ত করে উত্তমকুমার অভিনীত, সত্যজিৎ রায় পরিচালিত নায়ক সিনেমাটি। চিড়িয়াখানা চলচ্চিত্রে তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিনেমাটি ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা। সত্যিই তার সঙ্গে তিনি সর্বমোট দুটি সিনেমাই করেছিলেন।

সিনেমার প্রয়োজনে তিনি শিখেছেন অনেক কিছু।সাইক্লিং থেকে শুরু করে সাঁতার, এমনকি তলোয়ার খেলাও। এই তলোয়ার খেলা তিনি শিখেছিলেন মূলত ঝিন্দের বন্দি সিনেমার জন্য। নানা ধরনের চরিত্র করতে কখনই দ্বিধাগ্রস্ত হননি মহানায়ক। এর প্রমাণ পাওয়া যায় খোকাবাবুর প্রত্যাবর্তন,ধন্যি মেয়ে,থানা থেকে আসছি,সব্যসাচী ইত্যাদি সিনেমায়।

তার নামে সাম্প্রতিক সময় দেওয়া হয়েছে পুরস্কার, রয়েছে মেট্রো স্টেশন। সব মিলিয়ে মহানায়ক উত্তম কুমার বাঙালি জীবনে ও মননে থেকে যাবেন চিরকালীন গুরু হিসেবে  তিনি সেই, যার কথা শুনলে আজও বাঙালি নস্টালজিয়ায় বাঁচতে ভালোবাসে।

34 Views 0 Likes 0 Comments

Related News

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২
বিনোদন

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২

বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র টাইগার ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন। অ্যাকশন, মার্শাল আর্ট এবং নাচের জন্য তরুণ প্রজন্মের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তাঁর মতো মূলধারার একজন অ্যাকশন তারকার আবাসনে এমন প্রকাশ্য হামলায় স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১৮ অক্টো ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে কাঠগড়ায় নিরাপত্তা ব্যবস্থা
বিনোদন

Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে...

কলকাতা: দুর্গাপুজোর আনন্দের শহরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাংলা। এই মর্মান্তিক দুর্ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে টলিউডেও। নিহত...

১৮ অক্টো ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.