JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৯:১২ পিএম
Breaking
টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

কলকাতা, নিউজ ডেস্ক: জল্পনা ছিল একাধিক। রোহিত শর্মার ভবিষ্যৎ থেকে শুরু করে অজিত আগরকারের নির্বাচক-প্রধানের পদ। বিসিসিআইয়ের বৃহস্পতিবারের পর্যালোচনা বৈঠক ঘিরে তাই নজর ছিল গোটা ক্রিকেট মহলেরই। কিন্তু বৈঠক শেষে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার কথায় আপাতত রোহিতকে নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালল বোর্ড। বার্তাটা স্পষ্ট, দুর্দান্ত ছন্দে থাকা হিটম্যানকে নিয়ে এখনই কোনও প্রশ্ন তোলার কারণ নেই। সাইকিয়ার কথায়, "সব ম্যাচেই ও দুর্দান্ত খেলছে। শেষ ম্যাচে ১৩০-১৪০ রান করেছে। তা হলে এত জল্পনা কেন?" ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিতের সম্ভাবনা নিয়েও আপাতত দরজা বন্ধ করছে না বোর্ড। বরং তাঁর পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বসেছিল গুরুত্বপূর্ণ এই বৈঠক। উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমান গিল, টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ। 

বোর্ডের সভাপতি মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া এবং অন্তর্বর্তী সিইও হেমাং আমিনও ছিলেন। তবে বৈঠকে ছিলেন না প্রধান নির্বাচক অজিত আগরকার। সইকিয়া জানান, অল্প সময়ের নোটিসে বৈঠক ডাকা হয়েছিল বলেই আগরকার উপস্থিত থাকতে পারেননি। তাঁর ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, তাতেও আপাতত কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড। 

সাইকিয়ার ব্যাখ্যা, টানা ক্রিকেটের চাপেই একাধিক ক্রিকেটার চোটে পড়ছেন। আইপিএলের প্রায় দু’মাসের পরেই ইংল্যান্ড সফর হওয়ায় খেলোয়াড়দের শরীরে তার প্রভাব পড়েছে। ভবিষ্যতের সূচিতে তাই পর্যাপ্ত বিশ্রাম, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় এবং বড় বিদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচ রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এ দিকে আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর সঙ্গে থাকবেন সুনীল জোশী, ঋষিকেশ কানিতকর এবং শুভদীপ ঘোষ। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দলের দায়িত্বে থাকবেন গম্ভীর। সেই সিরিজ শুরু আগামী ২৭ সেপ্টেম্বর। 

আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে একাধিক ক্রিকেটারকে চোটের কারণে মেডিক্যাল ছাড়পত্রের অপেক্ষায় রাখা হয়েছে। তবে সব কিছুর মধ্যেই সবচেয়ে বড় বার্তা একটাই। রোহিতকে নিয়ে আপাতত ভাবনা নেই বোর্ডের। বরং ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে অভিজ্ঞ এই তারকার জায়গা এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

34 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.