JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৫ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

কলকাতা, নিউজ ডেস্ক: শহরের ছবিটা যেন একসঙ্গে দুটি গল্প বলছে। একদিকে উৎসবের প্রস্তুতি, অন্যদিকে শহরের রাস্তায় জমে থাকা একের পর এক প্রশ্ন। কোথাও পরিষেবা নিয়ে অসন্তোষ কোথাও যানজটে নাকাল অবস্থা সাধারণ মানুষের। সাংবাদিকদের সামনে আসতে উঠে এলো এমন কিছু প্রসঙ্গ, যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। তারই মাঝে উঠে এল একটি বিশেষ দিনের প্রসঙ্গ। সব মিলিয়ে সাংবাদিক বৈঠকেই যেন একাধিক ইস্যুর দরজা খুলে গেল।

আগামী ১৭  আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 'সেবা সপ্তাহ' পালন করবে দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান এক বিজেপি নেতা। তাঁর কথায়, শুধু জন্মদিন উদযাপন নয়; এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছনো। 

রোগীদের সেবাশশ্রূষা, রক্তদান শিবির, দুস্থদের সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আয়োজন করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ, নেতৃত্ব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারন মানুষের কাছে তুলে ধরার কথাও জানান তিনি।

কিন্তু কথার মধ্যেই সামনে আসে অন্য ছবি। এরপরই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হলেও রোগ নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এরপরই উঠে আসে নিউটাউনের রাস্তাঘাটের প্রসঙ্গ। 

তাঁর অভিযোগ, নিউটাউন থেকে বেরোলেই চিংড়িঘাটা ও চিনার পার্কের দিকে যানজটে আটকে পড়তে হয় মানুষকে। ব্যস্ত সময়ে এই সমস্যা আরও বেড়ে যায়। তিনি জানান, নিউটাউনের পরিকাঠামো যথেষ্ট উন্নত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে যানজট গোটা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে। এই সমস্যার সমাধানের জন্য অতীতে HIDCO ও NKDA এর সঙ্গে ফ্লাইওভার এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার মতো প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছিল বলে জানান তিনি।

তবে, শুধু যানজট নয় নিউ টাউনের দ্রুত বেড়ে চলা জনসংখ্যার সঙ্গে নাগরিক পরিষেবার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, নিউটাউনকে আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর সামগ্রিক পুনর্বিন্যাস জরুরি। অর্থাৎ মোদীর জন্মদিনের সেবাসপ্তাহ থেকে ডেঙ্গু এবং নিউ টাউনের যানজট, এক বৈঠকেই উঠে আছে তিন ভিন্ন ছবি। এখন এইগুলি দাবি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর।

67 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.