JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম
Breaking
মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে ৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের! কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা জন্মাষ্টমীর দিনে রাখুন স্বাস্থ্যের নজর, ডায়াবেটিস থাকুক নিয়ন্ত্রণে যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে ৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের! কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা জন্মাষ্টমীর দিনে রাখুন স্বাস্থ্যের নজর, ডায়াবেটিস থাকুক নিয়ন্ত্রণে যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা

বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন

বিজেপির বাড়বাড়ন্তে মমতার মদত, মমতার বিরুদ্ধে বিস্ফোরক মদন

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্নীতির একাধিক অভিযোগ সত্ত্বেও শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি-তৃণমূলের গোপন আঁতাত। কালীঘাট শিবিরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ, বর্তমানে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া এই বিধায়কের স্পষ্ট অভিযোগ, রাজ্যে বিরোধিতার আবহে আসলে তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গে গভীর বোঝাপড়া বজায় রাখছে কালীঘাট।

মদন মিত্রের দাবি, বাংলায় বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার ধারাপাত তৈরি করেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য, প্রকাশ্যে বিরোধিতা আর গোপনে বন্ধুত্বের যে নাটক চলছে, তা দীর্ঘদিন ধরেই সাধারণের নজর এড়িয়ে চলেছে। দেশে বিজেপির সবচেয়ে বড় নির্বাচনী হাতিয়ার হিসেবে তৃণমূলনেত্রীকে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার পেছনে কেন্দ্রীয় শাসকদলের পূর্ণ মদত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিদেশযাত্রা প্রসঙ্গেও সমঝোতার ইঙ্গিত টেনে তাঁর অভিযোগ, ক্ষমতার এই দীর্ঘস্থায়ী ভরকেন্দ্র না থাকলে বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত আরও কয়েক দশক পিছিয়ে যেত।

এদিকে দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ঋতব্রত শিবিরের নেতাদের ঘরে ফেরার বার্তা দিয়ে অভিষেক শর্ত দিয়েছিলেন, তাঁরা ফিরে এলে এক ঘণ্টার মধ্যে পদ ছাড়বেন তিনি। এর জবাবে ২১ জুলাইয়ের বিকল্প সমাবেশ থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র আক্রমণ শানান কামারহাটির বিধায়ক। কোনো হুমকি বা চমকানি তাঁদের রুখতে পারবে না স্পষ্ট জানিয়ে উল্টে অভিষেককে দু’ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তিনি।

মদন মিত্রের দাবি ছিল, তৃণমূলের সাংগঠনিক পতনের দায় স্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে সভায় এসে অনুতাপ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে। শাসকদলের দুই শিবিরের এই সম্মুখ সমরে কার সঙ্গে বিজেপির আসল সমীকরণ, সেই প্রশ্নে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।

24 Views 0 Likes 0 Comments

Related News

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!
মহানগর

সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা!

কলকাতা, নিউজ ডেস্ক - মাত্র একদিন আগেই সবকিছু মুছে দেওয়া হয়েছিল। দেওয়াল ছিল ধবধবে সাদা। ধরে  নেওয়া হয়েছিল এবার বোধহয় শান্তি ফিরবে। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গেই চমকে ওঠে সবাই। সাদা দেওয়াল আর সাদা দেওয়াল নেই, ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৩৬ পিএম · 2 মিনিট
মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরার নির্দেশ
মহানগর

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানা...

কলকাতা, নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযো...

০৩ সেপ্টে ২০২৬, ১০:০৯ পিএম · 2 মিনিট
নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি
মহানগর

নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

রোগীদের সেবাশশ্রূষা, রক্তদান শিবির, দুস্থদের সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আয়োজন করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ, নেতৃত্ব এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারন মানুষের কাছে তুলে ধরার কথাও জানান তিনি।

০৩ সেপ্টে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট
সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা
মহানগর

সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা

সূত্রের খবর, গত ২৬ আগস্ট লোকসভা সচিবালয়ের তরফে কুড়িজন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিসের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর করা আবেদনের প্রতিলিপিও দেওয়া হয়েছিল।

০৩ সেপ্টে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.