JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:৩৪ পিএম
Breaking
যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’

নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন!

নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন!

মুর্শিদাবাদ, নিউজ ডেস্ক - সকাল থেকে চলছিল মেরামতির কাজ। রেল কর্মীদের তৎপরতায় মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু রাত নামতেই ফের বদলে গেল ছবিটা। একই জায়গায় আবার মাটি সরে যাওয়ার ঘটনায় তৈরি হল নতুন আশঙ্কা। যাত্রীরা গন্তব্যে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছেন। বৃহস্পতিবার থেকেই এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন উত্তরবঙ্গগামি অসংখ্য যাত্রী। রেল পরিষেবা কবে ঠিক হবে, তা নিয়ে বাড়ছে সংশয়।

মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ধস নামার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে প্রথম ধসের পর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা। পাথর, সিমেন্ট ও ছাই দিয়ে ধস নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সেই সঙ্গে ধসপ্রবণত এলাকার পাশে বড় শাল এবং বাঁশের খুটি বসিয়ে নতুন করে মাটি সরে যাওয়া আটকানোর চেষ্টা চলছিল। কিন্তু এত চেষ্টার পরেও বৃহস্পতিবার রাতে ফের একই এলাকায় ধস নামে। তবে, দ্বিতীয় দফার ধসে রেলট্রাকের কিছুটা অংশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মাটি বসে যাওয়ার ফলে কয়েকটি বিদ্যুতের খুঁটিও বেঁকে গিয়ে মাটিতে বসে গিয়েছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

এরই মধ্যে শুক্রবার একাধিক উত্তরবঙ্গগামী ও দক্ষিণবঙ্গমুখী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এবং হামসফর এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। ফলে, উত্তরবঙ্গগামী যাত্রীদের পাশাপাশি দক্ষিণবঙ্গে ফেরার যাত্রীরাও চরম সমস্যার মুখে পড়েছেন।

তবে, আশার আলোও দেখিয়েছে পূর্ব রেল। মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রেলকর্মীদের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, প্রকৃতি সহযোগিতা করলে এবং নতুন করে ধস না নামলে শুক্রবার রাতের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করার আশা রেখেছে পূর্ব রেল। কিন্তু ফের ধস নামার পর সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।

32 Views 0 Likes 0 Comments

Related News

মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'!
রাজ্য

মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'!

কলকাতা, নিউজ ডেস্ক - একটা নাম উচ্চারণ করলে যেন চোখের সামনে ভেসে ওঠে সাদা-কালো পর্দা, এবং হলের মধ্যে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ। পর্দায় তাঁর এক ঝলক উপস্থিতি বদলে দিত গোটা হলের আবহ। সংলাপ শুরু হওয়ার আগেই দর্শকদের মনে জেগে...

০৪ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ
রাজ্য

কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ

অভিযোগপত্রে কবীর শংকর বোস উল্লেখ করেছেন, আজ থেকে প্রায় চার বছর আগে অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরে শ্রীরামপুরে তাঁর বাসভবন লক্ষ্য করে সংগঠিত আক্রমণ চালানো হয়েছিল। প্রায় দু’শো তৃণমূল কর্মী তাঁর বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখায় এবং তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে।

০৩ সেপ্টে ২০২৬, ০৯:০৮ পিএম · 2 মিনিট
নাবালিকা ধর্ষণ-খুনে তদন্তের বড় অগ্রগতি, তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট
রাজ্য

নাবালিকা ধর্ষণ-খুনে তদন্তের বড় অগ্রগতি, তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট

আদালত সূত্রে খবর, জমা পড়া এই চার্জশিট নম্বর ১৪০৮/২০২৬। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পকসো আইনের কড়া ৬ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে।

০৩ সেপ্টে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
বেঞ্চে বসে পা দোলাচ্ছে ‘সাদা অবয়ব’ আতঙ্কে ফাঁকা হচ্ছে স্কুল
রাজ্য

বেঞ্চে বসে পা দোলাচ্ছে ‘সাদা অবয়ব’ আতঙ্কে ফাঁকা হচ্ছে স্কুল

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানার তালতলা প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এই ঘটনা সামনে এসেছে। পড়ুয়াদের একাংশের দাবি, স্কুলের ভিতরে তাঁরা সাদা কাপড় পরা একটি অদ্ভুত অবয়ব দেখতে পেয়েছে।

০৩ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.