JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ বন্যা কবলিত নেপালে আশার আলো, সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরলেন দুই শ্রমিক ফের দামে হেরফের, পুজোর শপিংয়ে সোনার দর জানুন কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত

মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'!

মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'!

কলকাতা, নিউজ ডেস্ক - একটা নাম উচ্চারণ করলে যেন চোখের সামনে ভেসে ওঠে সাদা-কালো পর্দা, এবং হলের মধ্যে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ। পর্দায় তাঁর এক ঝলক উপস্থিতি বদলে দিত গোটা হলের আবহ। সংলাপ শুরু হওয়ার আগেই দর্শকদের মনে জেগে উঠতো এক অদ্ভুত প্রত্যাশা। সময়ের সাথে সিনেমার ভাষা বদলেছে এবং পাশাপাশি দর্শকদের রুচিও বদলেছে। কিন্তু বাঙালির হৃদয়ে সেই মানুষটির জায়গা আজও একইরকম। গোটা বাঙালির কাছে আবেগের অপর নাম উত্তম কুমার। চারদশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই আকর্ষণে এতোটুকুও ভাটা নামেনি। এবার সেই ভালোবাসার স্মৃতিকে স্থায়ী রূপ দিতে শহরের বুকে এক বিশেষ ঠিকানা তৈরি হতে চলেছে। যার সাথে বাংলা সিনেমার এক স্বর্ণযুগের স্মৃতি জড়িয়ে থাকবে।

সূত্রে খবর, শুক্রবার মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতার নিউটাউনে ইকোপার্কের কাছে প্রস্তাবিত 'উত্তমকুমার ফিল্ম সেন্টার' এর ভূমি পূজো ও শিলান্যাস অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১ টা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ চলচ্চিত্রকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক পরিকাঠামো দ্বারা সজ্জিত এই কেন্দ্র ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে বলে মনে করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে সংরক্ষণ করার পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গৌরব ফিরিয়ে আনা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, মহানায়ক শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। তাঁর কথায় উত্তমকুমারের অসংখ্য ভক্ত এবং অনুগামী রয়েছেন। বাঙালির গর্ব তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, পরিকল্পনা অনুযায়ী এই ফিল্ম সিটি তিনটি অংশে গড়ে উঠবে। থাকবে ৭৫০ আসনের দুটি সিনেমা হল, ফুডকোর্ট এবং পার্কিং এর ব্যবস্থা। এর পাশাপাশি তৈরি হবে ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। অর্থাৎ সিনেমা প্রদর্শনের পাশাপাশি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও সুবিধা থাকবে এখানে।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, খুব শীঘ্রই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে 'উত্তমকুমার ফিল্ম সেন্টারের' কালচারাল অ্যাডভাইজার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নতুন সরকার গঠনের পর থেকেই উত্তমকুমারের জন্মশতবার্ষিকী বড় আকারে পালনের প্রস্তাব দিয়েছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। ফলে, মহানায়কের জন্মশতবর্ষে শুধু স্মৃতিচারণ নয়, বাংলা চলচ্চিত্রকে নতুন দিশা দেখানোর বার্তাও উঠে এল নিউটাউনের এই মঞ্চ থেকে।

মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে নিউটাউন ছাড়াও কলকাতার একাধিক জায়গায় চলছে বিশেষ অনুষ্ঠান। শুক্রবার বিকেল চারটেয় নন্দন-১ প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায়ের কালজয়ী 'নায়ক' প্রদর্শনের মাধ্যমে শুরু হচ্ছে চার দিনব্যাপী 'উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল'। গোটা পশ্চিমবঙ্গবাসী মেতে উঠেছে মহানায়কের স্মৃতিচারণে।

8 Views 0 Likes 0 Comments

Related News

নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন!
রাজ্য

নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন!

মুর্শিদাবাদ, নিউজ ডেস্ক - সকাল থেকে চলছিল মেরামতির কাজ। রেল কর্মীদের তৎপরতায় মনে হচ্ছিল খুব শীঘ্রই হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু রাত নামতেই ফের বদলে গেল ছবিটা। একই জায়গায় আবার মাটি সরে যাওয়ার ঘটনায়...

০৪ সেপ্টে ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ
রাজ্য

কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ

অভিযোগপত্রে কবীর শংকর বোস উল্লেখ করেছেন, আজ থেকে প্রায় চার বছর আগে অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরে শ্রীরামপুরে তাঁর বাসভবন লক্ষ্য করে সংগঠিত আক্রমণ চালানো হয়েছিল। প্রায় দু’শো তৃণমূল কর্মী তাঁর বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখায় এবং তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে।

০৩ সেপ্টে ২০২৬, ০৯:০৮ পিএম · 2 মিনিট
নাবালিকা ধর্ষণ-খুনে তদন্তের বড় অগ্রগতি, তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট
রাজ্য

নাবালিকা ধর্ষণ-খুনে তদন্তের বড় অগ্রগতি, তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট

আদালত সূত্রে খবর, জমা পড়া এই চার্জশিট নম্বর ১৪০৮/২০২৬। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পকসো আইনের কড়া ৬ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে।

০৩ সেপ্টে ২০২৬, ০৬:৩৩ পিএম · 2 মিনিট
বেঞ্চে বসে পা দোলাচ্ছে ‘সাদা অবয়ব’ আতঙ্কে ফাঁকা হচ্ছে স্কুল
রাজ্য

বেঞ্চে বসে পা দোলাচ্ছে ‘সাদা অবয়ব’ আতঙ্কে ফাঁকা হচ্ছে স্কুল

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানার তালতলা প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এই ঘটনা সামনে এসেছে। পড়ুয়াদের একাংশের দাবি, স্কুলের ভিতরে তাঁরা সাদা কাপড় পরা একটি অদ্ভুত অবয়ব দেখতে পেয়েছে।

০৩ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.