JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ১১:৩০ এএম
Breaking
কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত প্রফেশনালদের কাছে গুরুত্বপূর্ণ দিন, কী লেখা আছে আপনার ভাগ্যে অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত প্রফেশনালদের কাছে গুরুত্বপূর্ণ দিন, কী লেখা আছে আপনার ভাগ্যে অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প!

ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

 

কলকাতা, নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) সঙ্গে উয়েফার (UEFA) সংঘাত এ বার আরও তীব্র। এবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে সরাসরি অপপ্রচার চালানোর অভিযোগ তুলল ফিফা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিশানা করেই উয়েফা এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার। আমেরিকার একটি আদালতে উয়েফার সাম্প্রতিক আবেদনের পরেই এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে ফুটবল প্রশাসনের অন্দরে।

একটি নামী সংবাদ সংস্থার হাতে আসা আদালতের নথি অনুযায়ী, গত সপ্তাহে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের একটি মার্কিন আদালতে একতরফা আবেদন করেছিল উয়েফা। সম্ভাব্য ফৌজদারি তদন্তে ব্যবহারের জন্য আমেরিকায় থাকা বিভিন্ন সংস্থার কাছ থেকে সাক্ষ্য ও নথি সংগ্রহের অনুমতি চেয়েছে তারা। এই আইনি পদক্ষেপের নেপথ্যে রয়েছে ফিফা সভাপতির বিশ্বকাপ বেসরকারিকরণের সেই বিতর্কিত প্রস্তাব। যা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলেও তা ঘিরে ফিফা এবং উয়েফার মধ্যে বিবাদ ক্রমশ চলে এসেছে প্রকাশ্যে।

আদালতে পাল্টা জবাব দিতে গিয়ে উয়েফার পদক্ষেপকে তীব্র ভাষায় আক্রমণ করেছে ফিফা। তাদের দাবি, আদালতের নথি, মামলার নম্বর এবং আইনি ভাষার আড়ালে ফিফা কর্তৃপক্ষের বিরুদ্ধে আসলে অপপ্রচার চালানো হচ্ছে। ফিফার বক্তব্য, উয়েফার এই আবেদনগুলি কার্যত অপপ্রচারেরই অংশ। ফলে দুই সংস্থার মধ্যে পুরনো টানাপোড়েন আরও বেড়েছে। বিশেষ করে ফিফার বাণিজ্যিক অধিকার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের আবহেই এই আইনি লড়াই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এ দিকে এই সংঘাতের প্রভাব আসন্ন ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনের আগে ক্রমেই চাপ বাড়ছে সভাপতি ইনফান্তিনোকে ঘিরে। উয়েফার সঙ্গে ফিফার এই প্রকাশ্য সংঘাত সেই চাপ আরও বাড়াতে পারে। এক দিকে বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্ক, অন্য দিকে আদালতের লড়াই। সব মিলিয়ে বিশ্ব ফুটবলের প্রশাসনে নতুন করে তৈরি হয়েছে অস্বস্তির আবহ। আগামী দিনে এই আইনি সংঘাত কোন দিকে গড়ায়, এখন সে দিকেই নজর ফুটবল মহলের।

31 Views 0 Likes 0 Comments

Related News

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের
ময়দান

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের

 স্পোর্টস ডেস্ক: এক ডার্বির রেশ কাটতে না কাটতেই হাজির আরও এক ডার্বি। কয়েক দিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে দেখা হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। সেই মহারণে সবুজ-মেরুনকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল লাল-হলুদ। এ বার অবশ্য ম...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৭ এএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা
ময়দান

২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা

  স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু তার প্রস্তুতি যে এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারতীয় দল, তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। আগামী বছর বিশ্বকাপের আসর মূলতঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলে...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৫ এএম · 2 মিনিট
হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের
ময়দান

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.