JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ১১:৩২ এএম
Breaking
কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত প্রফেশনালদের কাছে গুরুত্বপূর্ণ দিন, কী লেখা আছে আপনার ভাগ্যে অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের ২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা ৩৬ হাজার কিলোমিটার দূরে ভারতের নতুন ‘চোখ’ ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহানগরে বাড়তে চলেছে আর্দ্রতা, দুই বঙ্গে অব্যাহত বৃষ্টিপাত প্রফেশনালদের কাছে গুরুত্বপূর্ণ দিন, কী লেখা আছে আপনার ভাগ্যে অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প!

২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা

২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা

 

 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু তার প্রস্তুতি যে এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারতীয় দল, তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। আগামী বছর বিশ্বকাপের আসর মূলতঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে। আর সেই কারণেই বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশেই একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, সেই প্রস্তাবকে সামনে রেখেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিসিআই। ৪ থেকে ৬ ম্যাচের একটি সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

বিশ্বকাপের আয়োজক দেশের পরিবেশ, উইকেট এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই এই সিরিজের অন্যতম লক্ষ্য। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন শুভমান গিল, হেড কোচ গৌতম গম্ভীর। তাঁদের তরফেই নাকি বোর্ডের কাছে এই সিরিজের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে একাধিক ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেলে দলের প্রস্তুতি আরও মজবুত হবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পা রাখার আগে বিদেশের মাটিতে ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে শুধু ম্যাচ প্রস্তুতিই নয়। ভারতীয় শিবিরের নজরে রয়েছে ক্রিকেটারদের ফিটনেসও। রিপোর্ট অনুযায়ী, দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু ইতিমধ্যেই ক্রিকেটারদের জন্য একটি বিশেষ ফিটনেস পরিকল্পনা তৈরি করেছেন। বিশ্বকাপের সময় প্রত্যেক ক্রিকেটারকে যাতে সর্বোচ্চ শারীরিক সক্ষমতায় পাওয়া যায়, সেটাই লক্ষ্য। বৃহস্পতিবার বিসিসিআইয়ের রিভিউ বৈঠকেও গিলকে ডাকা হয়েছিল। সেখানে দলের ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি থেকে ফিটনেস পরিকল্পনা নিয়ে মতামত নেওয়া হয়েছে বলে খবর। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বোর্ড, কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যাতে কোনও যোগাযোগের ঘাটতি না থাকে, সেদিকেও জোর দেওয়া হচ্ছে।

বিশ্বকাপের আগে তাই একদিকে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ, অন্য দিকে দীর্ঘমেয়াদি ফিটনেস পরিকল্পনা। দুই দিকেই একসঙ্গে এগোতে চাইছে ভারত। বিশেষ নজরে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফিটনেস। আইপিএল ২০২৭-এর পর ভারতের সফরসূচি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। ফলে ভবিষ্যৎ সফরসূচিতে জায়গা বার করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। বিশ্বকাপের মঞ্চে নামার আগেই আয়োজক দেশের মাটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে, তা গিল-গম্ভীরদের প্রস্তুতিতে বড় ভূমিকা নিতে পারে।

 

4 Views 0 Likes 0 Comments

Related News

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের
ময়দান

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের

 স্পোর্টস ডেস্ক: এক ডার্বির রেশ কাটতে না কাটতেই হাজির আরও এক ডার্বি। কয়েক দিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে দেখা হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। সেই মহারণে সবুজ-মেরুনকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল লাল-হলুদ। এ বার অবশ্য ম...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৭ এএম · 2 মিনিট
ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা
ময়দান

ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

 কলকাতা, নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) সঙ্গে উয়েফার (UEFA) সংঘাত এ বার আরও তীব্র। এবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে সরাসরি অপপ্রচার চালানোর অভিযোগ তুলল ফিফা। ফিফার স...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৩ এএম · 2 মিনিট
হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের
ময়দান

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.