JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৫:৪৭ পিএম
Breaking
৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের! কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা জন্মাষ্টমীর দিনে রাখুন স্বাস্থ্যের নজর, ডায়াবেটিস থাকুক নিয়ন্ত্রণে যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ ৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক! ‘চাটন’ ঋতব্রতকে নিশানা, শাহের হস্তক্ষেপের দাবি কুণালের! কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা জন্মাষ্টমীর দিনে রাখুন স্বাস্থ্যের নজর, ডায়াবেটিস থাকুক নিয়ন্ত্রণে যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'! একই মঞ্চে দেশ-বিদেশের শীর্ষ বিচারপতিরা, দিল্লির মহাসম্মেলনে মধ্যমণি ভারতের সূর্য কান্ত নিউ ফারাক্কায় দ্বিতীয় দফার ধস, বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! বিগ বস বাংলায় নতুন চমক, অভিনেতার এন্ট্রি নিয়ে জল্পনা বে-তে ঢোকার সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর বিমানে থাকা যাত্রীরা মহানায়কের জন্মশতবর্ষে বড় উপহার, গড়ে উঠছে 'উত্তম কুমার ফিল্ম সিটি'! রাজনীতি থেকে কূটনীতি, যুগ বদলের যুগনায়ক শ্রীকৃষ্ণ

৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি

৬২ জন ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল সিএবি

 

 

স্পোর্টস ডেস্ক: বয়স নিয়ে তথ্য গোপন কিংবা নথিতে অসঙ্গতির ক্ষেত্রে এ বার আর কোনও ভাবেই রেয়াত নয়। বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসনে পাঠানো হল দেশের এক বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। পাশাপাশি একই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলার লেগস্পিনার রোহিত যাদবকেও। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন রোহিত। তার আগে শ্রীলঙ্কা সফরেও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি। সেই সফরে ৬টি উইকেটও নেন। এমনকি একটি টেস্ট জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কিন্তু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে বয়স নিয়ে বড়সড় অসঙ্গতি।

রোহিতের ক্ষেত্রে একই ব্যক্তির নামে তিনটি জন্ম শংসাপত্রের হদিস মিলেছে। তিনটিতে জন্মসাল যথাক্রমে ২০০৭, ২০০৯ এবং ২০১০। ফলে বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায়। শুধু জন্ম শংসাপত্র নয়। আধার কার্ডের নথিতেও একাধিক পরিবর্তনের তথ্য সামনে এসেছে। বাংলার ক্রিকেট সংস্থায় নথিভুক্ত হওয়ার সময় তাঁর জন্মসাল ছিল ২০০৭। পরে ২০১৭ এবং ২০২০ সালের আধার আপডেটে ২০০৬ সাল দেখা যায়। ২০২১ সালে ফের তা বদলে ২০০৯ করা হয়। বিষয়টি নজরে আসার পরই বাংলার জুনিয়র দল থেকে রোহিতকে সরিয়ে দিয়েছিল সিএবি। পরে গোটা বিষয়টি জানানো হয় বিসিসিআইকে।

সেই রিপোর্টের ভিত্তিতেই রোহিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বোর্ড। আগামী দু’বছর ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে দেশের সমস্ত অনুমোদিত রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে রোহিত একা নন। বয়স ভাঁড়ানো ও নথিপত্র সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ মরশুমে মোট ৬২ জন ক্রিকেটারকে রেজিস্ট্রেশন বা ট্রান্সফারের জন্য অযোগ্য ঘোষণা করেছে সিএবি। অর্থাৎ আগামী দু’টি মরশূমে কোনও প্রতিযোগিতাতেই নথিভুক্ত করা যাবে না তাঁদের নাম। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, এই তালিকায় রয়েছেন ভারতের হয়ে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবি কুমারও। 

বাঁহাতি পেসার রবি যখন বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশকে, তখন ধরা পড়েনি যে তিনি বয়স ভাঁড়িয়ে খেলছেন। তবে এ বার সিএবি-র নথিতে তাঁর জন্মতারিখ নিয়ে প্রায় ৪৫ মাসের ব্যবধান ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার বিশাল ভাট্টিও। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি এবং লিস্ট এ-তে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা বজায় রাখতে ক্রিকেটারদের নথি আরও কড়াভাবে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। সেই বৃহত্তর অভিযানের অংশ হিসাবেই ৬২ জনের নাম প্রকাশ্যে এসেছে।

 

6 Views 0 Likes 0 Comments

Related News

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের
ময়দান

কাজের দিনেই ডার্বি, বারাসাতে টিকিট নিয়ে বড় ঘোষণা আয়োজকদের

 স্পোর্টস ডেস্ক: এক ডার্বির রেশ কাটতে না কাটতেই হাজির আরও এক ডার্বি। কয়েক দিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে দেখা হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। সেই মহারণে সবুজ-মেরুনকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল লাল-হলুদ। এ বার অবশ্য ম...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৭ এএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা
ময়দান

২০২৭ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকায় বড় পরীক্ষায় বসবেন গম্ভীর-গিলরা

  স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু তার প্রস্তুতি যে এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারতীয় দল, তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। আগামী বছর বিশ্বকাপের আসর মূলতঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলে...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৫ এএম · 2 মিনিট
ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা
ময়দান

ইনফান্তিনোকে নিশানা করে অপপ্রচার! গর্জে উঠল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

 কলকাতা, নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) সঙ্গে উয়েফার (UEFA) সংঘাত এ বার আরও তীব্র। এবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে সরাসরি অপপ্রচার চালানোর অভিযোগ তুলল ফিফা। ফিফার স...

০৪ সেপ্টে ২০২৬, ১০:৩৩ এএম · 2 মিনিট
হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.