JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০৬:২৮ পিএম
Breaking
বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা জেলায় জেলায় গড়ে উঠবে ‘সিএম শ্রী ইনস্টিটিউট’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF ড্রোনে আঁকা হবে বাংলার সংস্কৃতি, পুজোয় কলকাতার আকাশে নজরকাড়া আয়োজন শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি! ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’? অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা জেলায় জেলায় গড়ে উঠবে ‘সিএম শ্রী ইনস্টিটিউট’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF ড্রোনে আঁকা হবে বাংলার সংস্কৃতি, পুজোয় কলকাতার আকাশে নজরকাড়া আয়োজন শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি! ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’? অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি

কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা

কলেজ থেকে ফোন যেতেই চমক, মেয়ের হাজিরার হিসাব এ বার জানবেন মা-বাবা

 

 

 

 

আলিপুরদুয়ার: বাড়ি থেকে বেরোনোর সময় একটাই কথা—‘‘কলেজ যাচ্ছি।’’ বই-খাতা সঙ্গে। অভিভাবকেরও নিশ্চিন্ত থাকার কথা। কিন্তু সেই নিশ্চিন্তিতে এ বার ধাক্কা আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে। হাজিরার খাতা খুলে দেখা গেল, গত এক মাসে অনার্সের একটি ক্লাসেও যাননি এমন ছাত্রী রয়েছেন। কেউ আবার পাঁচ দিনেরও কম ক্লাস করেছেন। অথচ তাঁদের অনেকের বাড়িতেই খবর ছিল, মেয়ে নিয়মিত কলেজ যাচ্ছে।

বিষয়টি সামনে আসতেই ‘কল দ্য পেরেন্টস’ শুরু করল কলেজ। অর্থাৎ, ক্লাসে অনুপস্থিতির খবর এ বার সরাসরি পৌঁছে যাবে অভিভাবকের ফোনে। শুধু ফোন করেই দায়িত্ব শেষ নয়। প্রয়োজন হলে অভিভাবকদের কলেজে ডেকে দেখানো হচ্ছে মেয়ের হাজিরার হিসাব।

আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং দর্শন বিষয়ে পড়ানো হয়। গত ৩ অগস্ট থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। কলেজ সূত্রের খবর, ইতিমধ্যে অনার্সের প্রায় ৬৫টি ক্লাস হয়ে গিয়েছে। কিন্তু সেই তুলনায় কয়েক জন ছাত্রীর উপস্থিতি অত্যন্ত কম। বিভাগগুলির কাছ থেকে হাজিরার হিসাব নিয়ে সেই তালিকা তৈরি করা হয়।

প্রথম ধাপে এমন ৩০ জন ছাত্রীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাঁরা গত এক মাসে পাঁচ দিনও ক্লাস করেননি। কলেজ সূত্রের খবর, অধ্যক্ষ অমিতাভ রায় নিজে ১৫ জন অভিভাবককে ফোন করেছেন। কয়েক জন ইতিমধ্যে কলেজে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন।

আর সেখানেই সামনে এসেছে আরও চমকপ্রদ ছবি। কলেজ কর্তৃপক্ষের দাবি, কয়েক জন ছাত্রী বাড়ি থেকে নিয়মিত কলেজ যাওয়ার কথা বলে বেরোলেও কলেজের ক্লাসে তাঁদের দেখা মিলছে না। ফলে মেয়েরা কলেজেই যাচ্ছে—এই ধারণা ছিল পরিবারের। কলেজ থেকে ফোন যাওয়ার পরেই সেই ধারণা ভেঙেছে।

অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘‘গত এক মাস ধরে প্রতিটি বিভাগের কাছ থেকে ছাত্রীদের উপস্থিতির তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রায় ৬৫টি অনার্সের ক্লাস হয়ে গিয়েছে। নিয়মিত ক্লাস না করলে পড়াশোনার ফল ভাল হবে না, পরীক্ষার নম্বরেও তার প্রভাব পড়বে। তাই প্রথম ধাপে অভিভাবকদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হচ্ছে।’’

কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, ছাত্রীদের নিয়মিত ক্লাসে ফেরানো। তবে সতর্ক করার পরেও কারও উপস্থিতির হার না বাড়লে নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

কলেজের এক ছাত্রীর অভিভাবক মাম্পি সরকার বলেন, ‘‘কলেজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাকে এখনও কলেজ থেকে ফোন করেনি। আমার মেয়ে প্রতিদিন কলেজে যায়। তবে চারপাশে নানা ধরনের ঘটনা শুনতে পাই। অনেক ছাত্রী হয়তো বাড়িতে কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে কলেজে যাচ্ছে না। সেই জায়গা থেকে এই উদ্যোগ খুবই ভাল। অভিভাবকদেরও উচিত সন্তান সত্যিই কলেজে যাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ রাখা।’’

শিক্ষামহলের একাংশের মতে, কলেজে ভর্তি হওয়ার পর অনেক পড়ুয়ার মধ্যেই স্কুলের মতো নিয়মিত ক্লাস করার প্রবণতা কমে যায়। প্রথম বর্ষে বিষয়টি আরও প্রকট হতে পারে। তাই কলেজ ও পরিবারের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হলে পড়ুয়াদের উপর নজরদারির পাশাপাশি তাঁদের দায়িত্ববোধও বাড়তে পারে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, ‘কল দ্য পেরেন্টস’ কোনও সাময়িক কর্মসূচি নয়। সারা বছরই ছাত্রীদের হাজিরার উপর নজর রাখা হবে। উপস্থিতি কমলেই অভিভাবকদের জানানো হবে। ফলে এ বার বাড়ি থেকে ‘কলেজ যাচ্ছি’ বলেই নিশ্চিন্তে বেরিয়ে পড়ার দিন শেষ। কলেজের হাজিরার খাতাই বলে দেবে—মেয়ে সত্যিই ক্লাসে বসেছিল, না কি কলেজ যাওয়ার নাম করে অন্য কোথাও ছিল।

9 Views 0 Likes 0 Comments

Related News

পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার
রাজ্য

পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার

ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে।

০৫ সেপ্টে ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি!
রাজ্য

শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি!

ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুরসভার ভূমিকা নিয়েও। মহকুমা শাসকের দফতরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রের কাছাকাছি থাকা সত্ত্বেও কিভাবে একটি মূর্তি বেদী থেকে উপড়ে ফেলা হল,তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০২:৩৬ পিএম · 2 মিনিট
ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’?
রাজ্য

ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’?

মেরামতির কাজ চলাকালীন ফের ধস নামায় শুক্রবারও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। ফলে বাতিল হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন।

০৫ সেপ্টে ২০২৬, ০২:২৮ পিএম · 3 মিনিট
অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার
রাজ্য

অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার

স্কুলের প্রধান শিক্ষক পবিত্র লাঙ্গল জানান, এই স্কুলে মোট ২৮৬ জন ছাত্রছাত্রী রয়েছে। এবং স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মোট ৯ জন।

০৫ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.