JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম
Breaking
বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা জেলায় জেলায় গড়ে উঠবে ‘সিএম শ্রী ইনস্টিটিউট’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF ড্রোনে আঁকা হবে বাংলার সংস্কৃতি, পুজোয় কলকাতার আকাশে নজরকাড়া আয়োজন শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি! ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’? অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা জেলায় জেলায় গড়ে উঠবে ‘সিএম শ্রী ইনস্টিটিউট’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF ড্রোনে আঁকা হবে বাংলার সংস্কৃতি, পুজোয় কলকাতার আকাশে নজরকাড়া আয়োজন শিক্ষার আলো যাঁর হাতে, শিক্ষক দিবসেই ঝোপে তাঁর মূর্তি! ফরাক্কায় ধস সামলে ফের রেললাইনে ট্রায়াল রান, আজ রাতেই কি খুলবে উত্তরবঙ্গের ‘দুয়ার’? অবসরের ৯ বছর পরও থামেনি সাইকেল, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে চলেছেন বিমান স্যার সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি

সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক!

সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক!

 

 

দিল্লি, নিউজ ডেস্ক - একটি প্রশ্ন এবং তারপরে শুরু হল বিতর্ক। প্রশ্নটি ছিল খুবই সাধারণ, ক্ষমতাসীনদের কাছে জবাব চাওয়া হয়েছিল। কিন্তু সেই প্রশ্নের পরে পরিস্থিতি হয়ে উঠল অত্যন্ত জটিল। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিবেশ। সামনে আসে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ, আর সেই অভিযোগ ছড়িয়ে পড়তে শুরু হয় রাজনৈতিক জল্পনা। আর এই টানাপোড়েনের কেন্দ্রে উঠে এসেছে এক মহিলা সাংবাদিকের নাম।

সূত্রে খবর, গত ৩ সেপ্টেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব। সেখানে তিনি দাবী করেন, দিল্লির মুখ্যমন্ত্রী ও  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার জন্য এক মহিলা সাংবাদিককে দিল্লী পুলিশ মারধর করেছে। তাঁর দাবি, ওই সাংবাদিক মুসলিম এবং জেন-জি প্রজন্মের এক নারী সাংবাদিক। তিনি তাঁর পোস্টে বিষয়টিকে শুধুমাত্র একজন সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা হিসেবে দেখেননি। তাঁর বক্তব্য একজন সাংবাদিকের কাজই হল প্রশ্ন করা এবং ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা। কিন্তু সেই প্রশ্নের কারণেই যদি তাঁকে পুলিশের হাতে হেনস্তার শিকার হতে হয়, তাহলে তা এক গণতান্ত্রিক দেশে অত্যন্ত উদ্বেগের বিষয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তেজস্বী সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে। তাঁর অভিযোগ, সরকারকে প্রশ্ন করা এবং সমালোচনা করা এখন যেন 'অপরাধ' হয়ে দাঁড়িয়েছে। দিল্লির পাশাপাশি বিহারের প্রসঙ্গ টেনেও তিনি দাবি করেন, পুলিশকে ব্যবহার করে সাংবাদিকদের ভয় দেখানো ও মারধর করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগও তোলেন তিনি।

তাঁর বক্তব্য, সরকারকে প্রশ্ন করা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। ফলে, কয়েক ঘণ্টার মধ্যেই একটি ঘটনা পরিণত হয়েছে রাজনৈতিক বিতর্কে। তবে, গোটা ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কেন তাঁকে মারধরের অভিযোগ উঠল এবং ঠিক কি ঘটেছিল ওই সাংবাদিকের সঙ্গে। যদিও অভিযোগের কথা উঠে এলেও, তা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং প্রশাসনের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। তবে, গণতান্ত্রিক দেশে যেখানে বাকস্বাধীনতা সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার সেখানে এই অভিযোগ তুমুল বিতর্কের সৃষ্টি করেছে।

10 Views 0 Likes 0 Comments

Related News

নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ
দেশ

নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ

মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরার ২০ বছরের যুবক সুরেন্দ্র সিংহ চৌধুরী। সমাজমাধ্যমে পরিচিত ‘বিট্টু তবাহী’ নামে। অজনার নদীকে আবর্জনার স্তূপ থেকে ফের স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনার যে লড়াই তিনি শুরু করেছেন, তা এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

০৫ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম · 4 মিনিট
স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর
দেশ

স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেছে, ওই নেতা তাঁর স্ত্রী অর্চনা পণ্ডিতের চুল টেনে হিঁচড়ে ঘরের মেঝেতে ফেলে নিয়ে যাচ্ছেন, আর আত্মরক্ষার তাগিদে অর্চনা ঝাঁটা হাতে তাঁকে প্রতিরোধের মরিয়া চেষ্টা করছেন।

০৫ সেপ্টে ২০২৬, ১০:২২ এএম · 2 মিনিট
ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা
দেশ

ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা

WMO-র মহাসচিবের কথায়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা ও বন্যার মতো বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে। এল নিনো আরও শক্তিশালী হলে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট
মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!
দেশ

মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!

নিউজ ডেস্ক - কখনও কখনও একটি ছোট বার্তা, কোনও বড় সম্পর্কের ছবি তুলে ধরে। কোনও দীর্ঘ বক্তৃতা নয়, এমনকি কোনও আনুষ্ঠানিক  বৈঠকও নয়, শুধু একটি ছোট বার্তা আর তাতেই উঠে এল দুই দেশের সম্পর্কের এক বড় ছবি। দুই দেশের মধ্যে...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.