JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৩ এএম
Breaking
ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা এখনও ফিট নন! বুমরাহ-র বিকল্প হিসেবে এই তরুণ তুর্কিকে আনার সিদ্ধান্ত বোর্ডের বিশেষ সুযোগ বিদেশ যাওয়ার,জানুন নিজের ভাগ্য চিকিৎসাবিদ্যায় অভাবনীয় মোড়, অঙ্গ প্রতিস্থাপনে সাফল্য আমেরিকায় র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবল... ক্যাপ্টেনের বাড়ির অন্দরমহলেও প্রভাব, প্রমাণ দিল জয়শ্রী-আরিয়া একই সময়ের ভিন্ন দর্শন,মনের টানাপোড়েনের সিনেমা উইঙ্কিল টুইঙ্কিল জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি! পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা এখনও ফিট নন! বুমরাহ-র বিকল্প হিসেবে এই তরুণ তুর্কিকে আনার সিদ্ধান্ত বোর্ডের বিশেষ সুযোগ বিদেশ যাওয়ার,জানুন নিজের ভাগ্য চিকিৎসাবিদ্যায় অভাবনীয় মোড়, অঙ্গ প্রতিস্থাপনে সাফল্য আমেরিকায় র‌্যাঙ্কিংয়ে কিছু এসে যায় না! খালিদ জামিলের দলকে বিশেষ পরামর্শ ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবল... ক্যাপ্টেনের বাড়ির অন্দরমহলেও প্রভাব, প্রমাণ দিল জয়শ্রী-আরিয়া একই সময়ের ভিন্ন দর্শন,মনের টানাপোড়েনের সিনেমা উইঙ্কিল টুইঙ্কিল জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি! পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত! গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর! বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে

ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা

ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা

কলকাতা, নিউজ ডেস্ক: ফের ঘনিয়ে আসছে ‘এল নিনো’র আশঙ্কা। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনো সক্রিয় থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতার জেরে সৃষ্ট এই প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা বিশ্ব জুড়েই বৃষ্টি ও তাপমাত্রার ধরণ বদলে দিতে পারে।

ভারতে সাধারণতঃ এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, সেই সঙ্গে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই দেশগুলিকে প্রস্তুতি এবং আগাম সতর্কতা জোরদার করার পরামর্শ দিয়েছে WMO এবং সংশ্লিষ্ট আবহাওয়া দফতরগুলি।

WMO-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে আরও শক্তিশালী হতে পারে এল নিনো। এমনকি তা অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরের মধ্য-পূর্ব নিরক্ষীয় অঞ্চলের জল ইতিমধ্যেই স্বাভাবিকের তুলনায় যথেষ্ট উষ্ণ। 

এল নিনোর অন্যতম গুরুত্বপূর্ণ সূচক নিনো ৩.৪-তে গত মে থেকে জুলাইয়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে গড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। জুলাইয়ে সেই পার্থক্য বেড়ে হয়েছে ২ ডিগ্রি। জুলাইয়ের শেষ থেকে অগাস্টের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক হিসাবে তা আরও বেড়ে ২.২ থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছেছে।

শুধু সমুদ্রপৃষ্ঠ নয়। সমুদ্রের নিচের জলও অস্বাভাবিক গরম। জুলাই ও অগাস্টের গোড়ায় প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকায় ভূপৃষ্ঠের নীচের জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। ফলে এল নিনোর শক্তি আরও বাড়ার পক্ষে পরিস্থিতি অনুকূল বলেই মনে করছেন আবহবিদেরা। WMO-র মহাসচিবের কথায়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা ও বন্যার মতো বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে। এল নিনো আরও শক্তিশালী হলে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

তবে বিপদের মধ্যেও কিছুটা স্বস্তির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারত মহাসাগরে ‘পজিটিভ ইন্ডিয়ান ওশান ডাইপোল’ বা IOD তৈরি হতে পারে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর পর্বে IOD-এর গড় মান ০.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। ইতিবাচক IOD সাধারণতঃ এল নিনোর কারণে ভারতের বর্ষায় তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কিছুটা কমাতে পারে। তবু এল নিনোর সম্ভাব্য শক্তিবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী প্রভাবের কথা মাথায় রেখে আগাম প্রস্তুত থাকার পরামর্শই দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

24 Views 0 Likes 0 Comments

Related News

মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!
দেশ

মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!

নিউজ ডেস্ক - কখনও কখনও একটি ছোট বার্তা, কোনও বড় সম্পর্কের ছবি তুলে ধরে। কোনও দীর্ঘ বক্তৃতা নয়, এমনকি কোনও আনুষ্ঠানিক  বৈঠকও নয়, শুধু একটি ছোট বার্তা আর তাতেই উঠে এল দুই দেশের সম্পর্কের এক বড় ছবি। দুই দেশের মধ্যে...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর!
দেশ

গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর!

কলকাতা, নিউজ ডেস্ক - কেন্দ্র-রাজ্য সমন্বয়ে স্থায়ী সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর, মাঠে নেমে পরিদর্শনে প্রতিমন্ত্রী। টানা বর্ষণের সঙ্গে ডিভিসির ছাড়া জলের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। জলম...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক!
দেশ

সাংবাদিককে হেনস্তার অভিযোগে সরব তেজস্বী,দিল্লি পুলিশকে ঘিরে বিতর্ক!

  দিল্লি, নিউজ ডেস্ক - একটি প্রশ্ন এবং তারপরে শুরু হল বিতর্ক। প্রশ্নটি ছিল খুবই সাধারণ, ক্ষমতাসীনদের কাছে জবাব চাওয়া হয়েছিল। কিন্তু সেই প্রশ্নের পরে পরিস্থিতি হয়ে উঠল অত্যন্ত জটিল। মুহূর্তের মধ্যে বদলে যায় ...

০৪ সেপ্টে ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট
যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'!
দেশ

যন্তর মন্তর কাণ্ডে নয়া মোড়,গুরুতর অভিযোগ তুলে থানায় 'সিজেপি'!

নয়াদিল্লি, নিউজ ডেস্ক - যন্তর মন্তরে নিট আন্দোলনকারী ছাত্রের বাবার ওপর হামলায় অভিযুক্তের গ্রেফতারির দাবিতে থানায় সিজেপি। নিট প্রশ্নফাঁস বিরোধী প্রতিবাদ চলাকালীন এক ছাত্রের পিতাকে মারধরের ঘটনায় দিল্লি পুলিশের নিষ্ক্রি...

০৪ সেপ্টে ২০২৬, ০৩:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.