JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১২:২৯ এএম
Breaking
কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর

জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি!

জন্মাষ্টমীর আবহে বিকট শব্দ, ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ি!

কলকাতা, নিউজ ডেস্ক - জন্মাষ্টমী উৎসবের আবহে স্বাভাবিকভাবেই ব্যস্ততা ছিল চারপাশে। আচমকাই যেন বদলে গেল পরিস্থিতি। বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। মুহূর্তের মধ্যে রাস্তায় ছড়িয়ে পড়ল ধুলো ও ইট পাথরের ধ্বংসস্তূপ। শব্দ শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে স্থানীয়রা। চোখের সামনে এমন দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে একে একে পৌঁছয় পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার কর্মীরা।

শুক্রবার উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকার রাজা নবকৃষ্ণ স্ট্রিটে  ভেঙ্গে পড়ে একটি পুরনো বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় তিনটে নাগাদ আচমকাই বাড়িটি ভেঙ্গে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। এরপর শুরু করা হয় উদ্ধার কাজ। ভেঙ্গে পড়া বাড়ি থেকে এখনও পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, তাঁদের মধ্যে কেউ গুরুতরভাবে আহত হয়নি। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হয়েছে।

তবে, ধ্বংস স্টূপ এর মধ্যে আরও কেউ আটকে রয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। সেইকারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি ঘটনাস্থলে পুলিশ কুকুরও নিয়ে আসা হয়েছে আটকে পড়া ব্যক্তিদের দ্রুত সন্ধানের জন্য। পাশাপাশি, বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। কলকাতা পুরসভার তরফে আগেই সেটিকে বিপদজনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটি বিপদজনক ঘোষণা করার পরেও কয়েকজন সেখানে বসবাস করতেন। ফলে, এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঝুঁকিপূর্ণ বাড়িটিতে কিভাবে এভাবে বসবাস চলছিল।

এদিকে, গত কয়েকদিন ধরে কলকাতায় টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জেরে পুরনো বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করা হয়েছে। তবে, বৃষ্টির কারণেই বাড়িটি ভেঙে পড়েছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুরসভা এবং পুলিশ আধিকারিকরা। বিপদজনক একটি বাড়িতে কিভাবে বসবাস করা সম্ভব এই কথাও সামনে আসছে। জন্মাষ্টমীর আনন্দের আবহে আচমকা এই ঘটনা স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে, দুজনকে নিরাপদে উদ্ধার করাতে কিছুটা স্বস্তি পেয়েছে স্থানীয়রা। এখন ধ্বংসস্তুপের নিচে আরও কেউ রয়েছে কি না, উদ্ধারকারী দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

8 Views 0 Likes 0 Comments

Related News

দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক
রাজ্য

দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক

সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদারকে। কোনো আগাম বার্তা না দিয়ে সকাল সকাল তিনি সোজা ঢুকে পড়লেন এলাকার এক চেনা হোটেলের হেঁশেলে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম · 1 মিনিট
ক্ষুধার্ত শিশুর জন্য থামল দার্জিলিং মেল, নৈহাটিতে দুধ নিয়ে ছুটলেন রেলকর্মীরা
রাজ্য

ক্ষুধার্ত শিশুর জন্য থামল দার্জিলিং মেল, নৈহাটিতে দুধ নিয়ে ছুটলেন রেলকর্মীরা

নিয়মকানুনের নিশ্ছিদ্র দেয়াল ভেঙে, কোনো নির্ধারিত স্টপেজ না থাকা সত্ত্বেও একরত্তি শিশুর কান্নার কাছে হার মানল গতি। জরুরি সিগন্যালে দাঁড়িয়ে পড়ল প্রিমিয়াম দার্জিলিং মেল শুধু এক অসহায় মায়ের কোলে থাকা ক্ষুধার্ত শিশুর মুখে একটু দুধ তুলে দেওয়ার জন্য।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
ইট-পাটকেল থেকে লাঠিচার্জ, রাজনৈতিক সংঘর্ষে উত্তাল জীবনতলা!
রাজ্য

ইট-পাটকেল থেকে লাঠিচার্জ, রাজনৈতিক সংঘর্ষে উত্তাল জীবনতলা!

শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় সংলগ্ন জীবনতলায এলাকায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার একটি হামলার প্রতিবাদে শনিবার সকালে জীবনতলা বাজার এলাকায় সকাল সাড়ে দশটা নাগাদ মিছিল বের করেন আইএসএফ ও সিপিএম কর্মীরা।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার
রাজ্য

পুলিশের হেফাজত থেকে পালালো আসামী, দীর্ঘ তল্লাশি পর অবশেষে গ্রেফতার

ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে।

০৫ সেপ্টে ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.