নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মির প্রাণঘাতী আক্রমণ।
আগুন জ্বলল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। দুটি হামলার দায় স্বীকার করেছে সেখানকার 'বালুচিস্তান লিবারেশন আর্মি' (বিএলএ)। সংগঠনটির দাবি এই হামলায় ২৫ জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও তিনটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। ‘দ্য বেলুচিস্তান পোস্ট’-র তথ্য থেকে জানা গেছে, বিএলএ-র মুখপাত্র জানিয়েছেন যে তাদের যোদ্ধারা জিয়ারত ক্রসে একটি সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়।
এই হামলায় একটি সামরিক ট্রাকসহ দুটি গাড়ি ধ্বংস করা হয়। হামলায়,শুরুতে ১৮ জন সদস্য নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়। বিএলএ তাদের নিজস্ব চ্যানেল ‘হাক্কাল’-র মাধ্যমে এক মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিয়ো ট্রেইলারও প্রকাশ করেছে।তাদের জানিয়েছে, এই ভিডিয়োতে জিয়ারত ক্রসে চালানো হামলার দৃশ্য রয়েছে।' ভিডিয়ো দৃশ্যে দেখা যায়, পাকিস্তানি সামরিক যান জ্বলছে। পাশে বেলুচিস্তানের সশস্ত্র যোদ্ধাদের দেখা যায়।
ওই ঘটনাস্থলে মৃতদেহ এবং বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্রও ছিল। বিএলএ জানায় তারা পরবর্তীতে পুরো ভিডিওটি প্রকাশ করবে। বিএলএ-র আরেকটি বিবৃতি অনুযায়ী, অন্য একটি ঘটনায় সুরাব-এর হাজিকা এলাকায় সংগঠনটির 'স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড' (এসটিওএস) দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিস্ফোরকবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। ফলে একটি সামরিক যান ধ্বংস হয়েছে। এছাড়াও সাতজন সেনা সদস্য নিহত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বালুচিস্থান প্রদেশের সঙ্গে পাকিস্তান সরকারের সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা আজকের নয়। এই দ্রোহের কারণ অনেক দিন আগে থেকেই আলাদা রাষ্ট্র দাবি। যা দানা বেঁধেছিল ১৯৭৩ সালে,এবং জোটবদ্ধ হয় ১৯৭৭ সালে। ২০০০ সালে বিএলএ গঠিত হয়।এরপর বালুচিস্তান তাদের সর্বশক্তি দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার দাবি জানায়। প্রথম দিকে ছোটখাটো সংঘর্ষ, এবং তারপর বড় বড় আঘাতে কোণঠাসা করে দিতে থাকে পাক প্রশাসন কে।
এ প্রসঙ্গে আরও বলতে হয়, পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের পর ভারত যখন 'অপারেশন সিঁদুর' ঘটায়। পাকিস্তানকে ছারখার হতে থাকে একদিক থেকে। অন্যদিকে বালুচ আর্মি রীতিমতো সাঁড়াশি আক্রমণে জব্দ করে দিয়েছিল পাকিস্তানের সমস্ত সেনা আক্রমণ। অত্যন্ত নির্মমতায় পাকিস্তান সেনাদের মৃত্যু দিয়েছিল বিএলএ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, জিয়ারত ক্রসে চালানো সেই হামলায় নিহত সেনাদের রাষ্ট্রীয় সম্মানে শেষ শ্রদ্ধা জানাচ্ছে পাকিস্তান। ওই ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে নিহত পাকিস্তান সেনাদের 'শহীদ সম্মান' জানাচ্ছে দেশ। তাদের স্মৃতির উদ্দেশ্যে পড়া হচ্ছে অন্তিম প্রার্থনা!