JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১২:৩০ এএম
Breaking
কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

কলকাতা, নিউজ ডেস্ক: খেলার আগেই ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথকে তেমন একটা গুরুত্বের চোখে দেখছে না তাঁর দল। শনিবার এশিয়া কাপের ম্যাচেও প্রতিফলন ঘটল সেই দাবির। দুবাইয়ের মাঠে শুরুতে ব্যাট করে পাকিস্তান শেষ ৫৫ রানেই। জবাবে ৮.৪ ওভারেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নিল উইমেন ইন ব্লু। যদিও এর পরেও ম্যাচ যে পুরোপুরি একপেশে হয়েছে তা বলার কিন্তু উপায় নেই। রান তাড়া করতে নেমে ২৯ রানেই ৩ উইকেট খুইয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। মাত্র ৫৬ রানের সামান্য লক্ষ্যও যে এতটা কঠিন হয়ে উঠতে পারে, তা বোধহয় ভাবতেও পারেনি তারা। 

শেষমেষ অধিনায়িকা হরমনপ্রীত কৌরের অভিজ্ঞতা এবং দীপ্তি শর্মার হিমশীতল মস্তিষ্কের কল্যাণে সামাল দেওয়া গেল পরিস্থিতি। ক্যাপ্টেন হিসাবে নিজের ১৫০ তম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে জয়সূচক ছক্কা হাঁকিয়েই খেলা শেষ করেন হরমনপ্রীত। এর 

আগে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল পাকিস্তানের ইনিংস। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোর এ দিনই করলেন ফতিমা সানারা। শ্রী চরণী এবং প্রেমা রাওয়াত, দু’জনেই ৩টি করে উইকেট তুলে নিয়ে ভেঙে দেন পাক ব্যাটিংয়ের মেরুদণ্ড। এ ছাড়া দীপ্তি শর্মার খাতায় ২ উইকেট। উল্লেখযোগ্য বিষয় হল, তিন বোলারের কেউই ১০ রানও খরচ করেননি।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা অবশ্য শেফালি ভার্মার হাত ধরে। ইনিংসের পঞ্চম ওভারে মুনিবা আলিকে ফিরিয়ে দেন তিনি। তার পরেই ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৫৫ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার পরে ভারতের সামনে ছিল কার্যত ম্যাচ জেতার নিয়মরক্ষা। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই শেফালী ভার্মা (১২), প্রতীকা রাওয়াল (৪) আর স্মৃতি মান্ধানার (৯) উইকেট হারানোয় আচমকাই কিছুটা চাপ তৈরি হয় ম্যাচে। সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে দলকে জয়ের গণ্ডি পার করাল হরমনপ্রীত (১৮*) এবং দীপ্তির (১২*) জুটি।

এ দিকে এই জয়ের ফলে ভারতের দাপট আরও বাড়ল চলতি টুর্নামেন্টে। ৩ ম্যাচের সব কটিতেই জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থাকা নিশ্চিত করলেন হরমনপ্রীতরা। সেমিফাইনালের টিকিট অবশ্য আগেই পাকা হয়ে গিয়েছিল। অন্যদিকে এই লজ্জার হার সত্ত্বেও পাকিস্তানও উঠতে পারে সেমিফাইনালে। শেষ ম্যাচে হংকংকে হারালেই তা সম্ভব। তবে ব্যাট হাতে সামান্য টললেও বল হাতে ভারতীয় স্পিনাররা যে কতটা ভয়ঙ্কর, সেটাই যেন এ দিনের ম্যাচের একমাত্র বিজ্ঞাপন হয়ে রইল।

6 Views 0 Likes 0 Comments

Related News

হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না
ময়দান

হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না

গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই খেলায় ভারতের কাছে হার-জিতের অঙ্কটা অবশ্য তুলনামূলকভাবে হালকা।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা
ময়দান

বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষ...

শিক্ষক দিবসে এই ফেলোশিপ ঘোষণা করতে গিয়ে বাবার সঙ্গে নিজের সম্পর্ক এবং তাঁর জীবনে বাবার প্রভাবের কথা তুলে ধরেছেন শচীন।

০৫ সেপ্টে ২০২৬, ০৫:১৫ পিএম · 2 মিনিট
কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF
ময়দান

কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF

পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দল নিয়ে হবে প্লেঅফ ফরম্যাট।

০৫ সেপ্টে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের
ময়দান

শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতে...

হ্যাটট্রিক-সহ একাই ৫টি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অধিনায়ক আনমোলের নামের পাশে ৪টি গোল। আর অজিত যাদব করেন ৩টি গোল। বাকি দু’টি গোল করেন হরপাল এবং আশু মৌর্য।

০৫ সেপ্টে ২০২৬, ০২:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.