JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম
Breaking
স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর ১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক শিক্ষক দিবসে আজব চমক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পোস্ট স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর ১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক শিক্ষক দিবসে আজব চমক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পোস্ট

কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল?

কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল?

নিউজ ডেস্ক: স্বাধীনতার পর দীর্ঘ সাত দশক যে প্রান্তিক জনপদে পৌঁছায়নি পরিশ্রুত পানীয় জল, সেখানে নিজের হাতে জলের ধারা ছুটিয়ে গোটা দেশের নজর কেড়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের মির্জাপুরের লাহুরিয়া দহ গ্রামের এক বৃদ্ধার আশীর্বাদকে যিনি নিজের সিভিল সার্ভিস জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করতেন, সেই জনপ্রিয় আইএএস আধিকারিক দিব্যা মিত্তল আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩০ অগাস্ট সমাজমাধ্যমে দীর্ঘ ১৩ বছরের আমলাতান্ত্রিক কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেন ২০১৩ ব্যাচের এই ইউপি ক্যাডার অফিসার। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ও জল্পনা তৈরি হয়েছে।

দিব্যার জীবনের যাত্রাপথ আর পাঁচজনের মতো সাদামাটা হলেও তাঁর সাফল্য নজরকাড়া। মধ্যবিত্ত পরিবারের এই মেধাবী কন্যা আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে আইআইএম বেঙ্গালুরু থেকে এমবিএ করেন। এর পর লন্ডনে আন্তর্জাতিক আর্থিক সংস্থা ‘জেপি মর্গ্যান’-এ আকর্ষণীয় বেতনের চাকরিতে যোগ দিলেও কর্পোরেট জীবনের ঘেরাটোপ তাঁকে তৃপ্তি দিতে পারেনি। 

নিজের ভিতরের অপূর্ণতাকে দূর করে দেশসেবায় নামার তাগিদে বিদেশের মোটা মাইনের চাকরি ছেড়ে দেশে ফেরেন তিনি। ২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৬৮তম স্থান ছিনিয়ে নিয়ে উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন দিব্যা।

২০১৫ সালে মেরঠের অতিরিক্ত জেলাশাসক হিসেবে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর গোন্ডা, সন্ত কবীর নগর, মির্জাপুর এবং দেওরিয়ার মতো জেলায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। তবে তাঁর কর্মজীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রচিত হয় মির্জাপুরে জেলাশাসক থাকার সময়। 

স্বাধীনতার ৭৬ বছর পর ২০২৩ সালের অগাস্টে পাহাড়ি লাহুরিয়া দহ গ্রামে যখন তাঁর উদ্যোগে প্রথম বার পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছায়, তখন স্থানীয়দের চোখে জল আর মুখে ছিল দিব্যার জয়গান। সেই স্মৃতিচারণা করে দিব্যা জানিয়েছেন, প্রশাসনিক সাফল্যের চেয়েও মানুষের সেই ভালোবাসা ছিল তাঁর কাছে অমূল্য।

তবে কর্মজীবনে বারবার বদলি হওয়ার কারণে নাকি এর নেপথ্যে অন্য কোনও প্রশাসনিক টানাপোড়েন রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা আমলাদের উপর অদৃশ্য চাপের অভিযোগ তুলে তদন্তের দাবি করলেও, দিব্যা নিজে সমাজমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই পদক্ষেপ করেছেন।

পরিবারকে সময় দেওয়ার ইচ্ছাতেই তিনি সিভিল সার্ভিসকে জীবনের ‘একটি অধ্যায়’ হিসেবে দেখে ইতি টানছেন। উল্লেখযোগ্যভাবে, দিব্যার স্বামী গগনদীপ সিংহ ঢিল্লোঁও আইআইটি ও আইআইএমের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন সরকারি আধিকারিক। ২০২২ সালে তিনিও সরকারি চাকরি ছেড়ে বেসরকারি সংস্থায় ফিরে যান। স্বামীর পর এবার স্ত্রীর পদত্যাগ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

নিয়ম অনুযায়ী, তাঁর এই স্বেচ্ছাবসরের আবেদনটি রাজ্য সরকারের ছাড়পত্র পাওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হবে। তবে আইনি প্রক্রিয়া যাই হোক না কেন, নিশ্চিত ও প্রভাবশালী প্রশাসনিক পদ ছেড়ে এমন এক দক্ষ অফিসারের সরে দাঁড়ানো নিয়ে প্রশাসনিক এবং সাধারণ মহলে মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

5 Views 0 Likes 0 Comments

Related News

১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু
দেশ

১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু

২০১৪-তে লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে সরকার গড়ে প্রধানমন্ত্রী হন মোদী। ২০১৯-এ দ্বিতীয় বার এবং ২০২৪-এ তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন।

০৫ সেপ্টে ২০২৬, ০৮:৪২ পিএম · 3 মিনিট
নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ
দেশ

নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ

মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরার ২০ বছরের যুবক সুরেন্দ্র সিংহ চৌধুরী। সমাজমাধ্যমে পরিচিত ‘বিট্টু তবাহী’ নামে। অজনার নদীকে আবর্জনার স্তূপ থেকে ফের স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনার যে লড়াই তিনি শুরু করেছেন, তা এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

০৫ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম · 4 মিনিট
স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর
দেশ

স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেছে, ওই নেতা তাঁর স্ত্রী অর্চনা পণ্ডিতের চুল টেনে হিঁচড়ে ঘরের মেঝেতে ফেলে নিয়ে যাচ্ছেন, আর আত্মরক্ষার তাগিদে অর্চনা ঝাঁটা হাতে তাঁকে প্রতিরোধের মরিয়া চেষ্টা করছেন।

০৫ সেপ্টে ২০২৬, ১০:২২ এএম · 2 মিনিট
ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা
দেশ

ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা

WMO-র মহাসচিবের কথায়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা ও বন্যার মতো বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে। এল নিনো আরও শক্তিশালী হলে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.