JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ১০:৪০ পিএম
Breaking
স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর ১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক শিক্ষক দিবসে আজব চমক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পোস্ট অভিষেকের পিএ-র বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর ১৩ বছর পর সেই SRCC-তে মোদী ! ‘অর্ধেক জল, অর্ধেক হাওয়া’র গ্লাস থেকে শুরু ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য দইয়ের ভাঁড়ে সাপ, রান্নায় ক্ষতিকর রাসায়নিক! আতঙ্কের মাঝেই হোটেলে সটান হাজির বিধায়ক শিক্ষক দিবসে আজব চমক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর পোস্ট অভিষেকের পিএ-র বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব

ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য

ঝকঝকে রেস্তোরাঁর আড়ালে অস্বাস্থ্যকর রান্নাঘর, খাদ্যদফতরের অভিযানে চাঞ্চল্য

দমদম, নিউজ ডেস্ক - পরিচিত খাবারের দোকানে সুস্বাদু খাবারের নাম শুনলে অনেকের মুখেই জল আসে। পছন্দের খাবারের জন্য দূরদূরান্ত থেকে অনেক ক্রেতারা আসেন। কিন্তু সেই পরিচিত দোকানটির অন্দরমহলের ছবি ক্রেতাদের পক্ষে জানা সম্ভব নয়। হঠাৎ করেই সেখানে পৌঁছে যান প্রশাসনের খাদ্য দফতর সহ একাধিক দফতরের আধিকারিকরা। আর তল্লাশি শুরু হতেই সামনে আসে একের পর এক ছবি। যা নিয়ে ক্রেতাদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

দমদম পার্কের একটি নামি রেস্তোরায় শনিবার যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর,দক্ষিণ দমদম পুরসভা এবং নাগেরবাজার থানার পুলিশ। মূলত বিরিয়ানির জন্য পরিচিত ওই রেস্তোরায় সংরক্ষণ ব্যবস্থা, খাবারের গুণমান এবং রান্নাঘরের স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়। 

এদিন, অভিযানে রেস্তোরার ফ্রিজ থেকে পচা মাংস উদ্ধার হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় ম্যারিনেট করে রাখার চিংড়ির থেকেও দুর্গন্ধ পাওয়া যায় বলে দাবি আধিকারিকদের। খাবার সংরক্ষণের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এরপরই নজর যায় রেস্তোরার রান্নাঘরের দিকে। অভিযোগ ওঠে রান্নার জায়গার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। এমনকি, যেখানে অপরিচ্ছন্ন থালা-বাসন ধোয়া হচ্ছিল তার পাশে খাবার তৈরির ব্যবস্থা ছিল। অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্নতার ন্যূনতম নিয়ম মানা হচ্ছিল কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। 

পাশাপাশি, খাবারে ব্যবহৃত মশলাতেও নজর দেন আধিকারিকরা। তাঁদের দাবি, কয়েকটি মসলায় ক্ষতিকারক কৃত্রিম রংয়ের উপস্থিতি মিলেছে। তবে, তা পরীক্ষাগারে নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না প্রশাসন। রেস্তোরার বিরুদ্ধে খাদ্য সুরক্ষা বিধি না মানার একাধিক অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে বর্তমানে হোটেল, ফুড আউটলেট, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান চলছে। 

তাতে দমদম পার্কের রেস্তোরাঁয় এই অভিযানও তাৎপর্যপূর্ণ। নামি রেস্তোরার রান্নাঘরেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ ক্রেতারা যে খাবার নিশ্চিন্তে খাচ্ছেন, তার গুণমান নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বাইরে ঝকঝকে  পরিবেশ, এবং তার আড়ালে যদি থাকে অস্বাস্থ্যকর রান্নার পরিবেশ এবং পচা খাবার তাহলে ক্রেতাদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নই এখন সবার মনে।

6 Views 0 Likes 0 Comments

Related News

স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের
মহানগর

স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের

২৫শে অগাস্ট রাত সাড়ে ১১টা নাগাদ স্বামী শুভ্রাংশুর সঙ্গে ফোনে 'শেষ কথা' হয় শর্মিষ্ঠার। তখন তিনি নেপালের কিয়রং এলাকায় ছিলেন বলে জানা যায়। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এব্যাপারে শুভ্রাংশুর বলেন 'মানস সরোবর দর্শন ছিল শর্মিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতেই তাঁর এই যাত্রা।'

০৫ সেপ্টে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি
মহানগর

চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি

অভিযানে ডেকার্স লেনের একটি নামিদামি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের গুদামে গিয়ে আধিকারিকরা দেখতে পান গামলা ভর্তি রাখা সন্দেশে সাদা কালো ছত্রাক পড়ে রয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:১৩ পিএম · 2 মিনিট
রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
মহানগর

রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

শনিবার নিউ টাউনে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই পড়ুয়াদের মোবাইল ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতা আগামী প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 3 মিনিট
অভিষেকের পিএ-র বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব
মহানগর

অভিষেকের পিএ-র বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব

ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে। পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা অভিষেকের পার্টি অফিসের এসে ভিতর প্রবেশ করতে চান।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:২৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.