JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০১:৪০ পিএম
Breaking
দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার পুজো-বিয়ের শপিং শুরু, নজর সোনার দামে 'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার পুজো-বিয়ের শপিং শুরু, নজর সোনার দামে 'রাইভ্যালরি' নয়, পাকিস্তানকে ফের উড়িয়ে দিতে প্রস্তুত হরমনপ্রীতরা

স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

স্ত্রীর সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

উত্তরপ্রদেশ, নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বুলন্দশহরে নিজের তৃতীয় স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক গুড্ডু পণ্ডিতের বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেছে, ওই নেতা তাঁর স্ত্রী অর্চনা পণ্ডিতের চুল টেনে হিঁচড়ে ঘরের মেঝেতে ফেলে নিয়ে যাচ্ছেন, আর আত্মরক্ষার তাগিদে অর্চনা ঝাঁটা হাতে তাঁকে প্রতিরোধের মরিয়া চেষ্টা করছেন। এই ঘটনার প্রেক্ষিতে শিকারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

সূত্র: https://x.com/NewsAlgebraIND/status/2095915474244792761

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর শিকারপুরের আরটিও অফিসের কাছে অর্চনার বাসভবনে এই তুলকালাম কাণ্ড ঘটে। অর্চনা জানিয়েছেন, সেদিন তিনি তাঁর ছেলে সমর পণ্ডিতকে নিয়ে বাড়িতেই ছিলেন। হঠাৎই গুড্ডু পণ্ডিত এসে দরজায় সজোরে ধাক্কাধাক্কি শুরু করেন এবং চিৎকার করে তাঁকে বাইরে আসতে বলেন। দরজা খোলা মাত্রই তিনি ভেতরে ঢুকে অর্চনার ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর শুরু করেন। অর্চনার চিৎকার শুনে বাড়ির পরিচারিকা ছুটে এসে মোবাইলে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করতে থাকলে বেগতিক বুঝে সরে যান ওই প্রাক্তন বিধায়ক।

এই পারিবারিক হিংসার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের আইনি লড়াই। অর্চনা ও গুড্ডু পণ্ডিতের দাম্পত্য কলহ প্রায় দু’বছর ধরে চলছে এবং তাঁদের বিবাহবিচ্ছেদের মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

অর্চনার অভিযোগ, সেই মামলা প্রত্যাহার করার জন্য গুড্ডু ও তাঁর পরিবারের লোকজন লাগাতার তাঁকে ও তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। চরম নিরাপত্তাহীনতায় ভোগা অর্চনা নিজের ও ছেলের প্রাণ বাঁচাতে বাড়িতে ২৪ ঘণ্টা মহিলা পুলিশ মোতায়েনেরও আবেদন জানিয়েছেন।

শিকারপুরের সার্কেল অফিসার প্রখর পাণ্ডে জানিয়েছেন, অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট ভিডিও ফুটেজটি পুলিশের হাতে পৌঁছেছে। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কাজল শর্মা ও শীতল নামে গুড্ডু পণ্ডিতের আরও দুই স্ত্রী রয়েছেন, অর্চনা তাঁর তৃতীয় স্ত্রী। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মারধরের ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

6 Views 0 Likes 0 Comments

Related News

নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ
দেশ

নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ

মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরার ২০ বছরের যুবক সুরেন্দ্র সিংহ চৌধুরী। সমাজমাধ্যমে পরিচিত ‘বিট্টু তবাহী’ নামে। অজনার নদীকে আবর্জনার স্তূপ থেকে ফের স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনার যে লড়াই তিনি শুরু করেছেন, তা এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

০৫ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম · 4 মিনিট
ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা
দেশ

ফের দুর্যোগ ঘনাচ্ছে 'এল নিনো'র হাত ধরে, ফেব্রুয়ারি পর্যন্ত ভয়াবহ সময়ের আশঙ্কা

WMO-র মহাসচিবের কথায়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা ও বন্যার মতো বিপর্যয়ের প্রভাব দেখা যাচ্ছে। এল নিনো আরও শক্তিশালী হলে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট
মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!
দেশ

মেলোনিকে মোদির অভিনন্দন, ভারত-ইতালি সম্পর্কের নতুন ইঙ্গিত!

নিউজ ডেস্ক - কখনও কখনও একটি ছোট বার্তা, কোনও বড় সম্পর্কের ছবি তুলে ধরে। কোনও দীর্ঘ বক্তৃতা নয়, এমনকি কোনও আনুষ্ঠানিক  বৈঠকও নয়, শুধু একটি ছোট বার্তা আর তাতেই উঠে এল দুই দেশের সম্পর্কের এক বড় ছবি। দুই দেশের মধ্যে...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর!
দেশ

গঙ্গাভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর!

কলকাতা, নিউজ ডেস্ক - কেন্দ্র-রাজ্য সমন্বয়ে স্থায়ী সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর, মাঠে নেমে পরিদর্শনে প্রতিমন্ত্রী। টানা বর্ষণের সঙ্গে ডিভিসির ছাড়া জলের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। জলম...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.