JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০২:১৭ পিএম
Breaking
শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার

তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত

তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত

হাবিবুর রহমান, ঢাকা : গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দাবিতে তারেক সরকারের বিরুদ্ধে শনিবার লংমার্চ শুরু করেছে বহু পুরানো মিত্র জামাতে ইসলামি ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 

চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি শুরুর আগে ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে  উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন জামাতে ইসলামির আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।...আপনারা বলতেছেন এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’ লংমার্চ শেষ হবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে। মাঝপথে পাঁচটি স্থানে পথসভা হবে।

লংমার্চের পথে কোনো বাধাকেই পরোয়া করা হবে না বলে জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’  তিনি বলেন, লংমার্চের ছয় দফা দাবির সঙ্গে সপ্তম দফা যুক্ত হবে। কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না।

শফিকুর রহমান অভিযোগ করেন , ‘গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের ভুতুড়ে বিলও আছে। পানির জন্য কথা বলা যাবে না। অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলট-পালট হয়ে যাওয়ার মতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে। ’সিফাতকে ছেড়ে দেওয়ার দাবি জানান জামায়ত আমির। তিনি বলেন, ‘ওরে ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলট–পালট করে দিয়েছিল।’

সমাবেশে ছাত্রদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক  ও ডাঃ  ইউনূসের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নতুন করে যারা স্বৈরাচার হতে চাচ্ছে, তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য বিভাগে যাত্রা শুরু করেছে। সরকার লংমার্চে বাধা দিতে চাইলে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে। 

এক সময় বিএনপি সরকারের মন্ত্রী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জনগণের দাবি মেনে না নিলে ১১ দলের পক্ষ থেকে তাদের দাবি আদায়ে বাধ্য করা হবে। বিরোধী দল প্রথম রাউন্ডের কর্মসূচি শেষ করেছে, দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। এখনই সতর্ক না হলে অন্যরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরও একই পরিণতি হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, লংমার্চের বার্তা এখনই না বুঝলে তাদের জন্যও সেই পরিণাম অপেক্ষা করছে, যা প্রত্যেক স্বৈরশাসকের ক্ষেত্রে হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দিন যত যাচ্ছে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সরকার। গণভোটের রায় বাস্তবায়নে জাতিকে দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করেছে। 

সংসদে ভুল স্বীকার করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুৎ দেন না, কথাও বলতে দেন না। আপনাদের পরিণতি ভালো হবে না। দেশের মানুষ ক্ষমতায় বসাতে পারে, ক্ষমতা থেকে উৎখাতও করতে পারে।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

44 Views 0 Likes 0 Comments

Related News

‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ?
বিদেশ

‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ?

ত্রিশূলী উপত্যকার আর এক ভয়াবহ চিত্র স্যাব্রুবেশি-তে। এক সময়ের জনবহুল এলাকা এখন যেন ধূসর মরুভূমি। বাড়িঘরের বদলে পড়ে রয়েছে কাদা, পাথর আর ভাঙা পরিকাঠামো।

০৫ সেপ্টে ২০২৬, ০১:০৭ পিএম · 3 মিনিট
বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি
বিদেশ

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের প্রতিযোগিতা হিসেবে দেখছে না এনসিপি; বরং এটিকে তৃণমূলে দলটির রাজনৈতিক ভিত্তি তৈরির একটি বড় পরীক্ষা হিসেবে নেওয়া হচ্ছে।

০৫ সেপ্টে ২০২৬, ০১:০১ পিএম · 4 মিনিট
বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু
বিদেশ

বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫৭১৭টি। এর মধ্যে ১৩৫৭৯ শিশু উদ্ধার হয়েছে অথবা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো সন্ধান মেলেনি ২০৩৮ শিশুর। গণমাধ্যমে ...

০৫ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার
বিদেশ

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার

নিউজ ডেস্ক: বাঙালির ঐতিহ্য শাড়ি। পুজো থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে শাড়ির জাদু থাকবেই। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে তুলে ধরা হল শাড়ির ঐতিহ্য ও সৌন্দর্য।গত ২৩ অগাস্ট টাইমস স্কয়ারের অনুষ্ঠিত হয় বার্ষিক ‘শা...

০৫ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.