নিউজ ডেস্ক: বাঙালির ঐতিহ্য শাড়ি। পুজো থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে শাড়ির জাদু থাকবেই। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে তুলে ধরা হল শাড়ির ঐতিহ্য ও সৌন্দর্য।
গত ২৩ অগাস্ট টাইমস স্কয়ারের অনুষ্ঠিত হয় বার্ষিক ‘শাড়ি গোজ গ্লোবাল ইউএসএ ২০২৬’ অনুষ্ঠান।সেখানে বাংলাদেশি ঢোলবাদক মোবারকের ঢোলের তালে মেতে ওঠে নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ার। পাশাপাশি ছিল সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা।
সূত্র: https://x.com/PTI_News/status/2092091831580606960?s=20
বিশ্বমঞ্চে শাড়ির ঐতিহ্য ও সৌন্দর্যকে তুলে ধরতে আয়োজিত ‘শাড়ি গোজ গ্লোবাল’-এর অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল তাঁর ঢোলবাদন। নানা রঙ-নকশার শাড়িতে সেজে উঠেছেন মহিলারা। মূলত, ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে আন্তর্জাতিক মঞ্চে আরও জনপ্রিয় করে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের দাবি, শাড়ি শুধু একটি পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস। সেই ঐতিহ্যকেই বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘শাড়ি গোজ গ্লোবাল ২০২৬’-এর এই উদ্যোগ।