JAZZBAAT 24 BANGLA
০৫ সেপ্টে ২০২৬, ০২:১৬ পিএম
Breaking
শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার শুরুতেই শিরোপার বার্তা! বিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ভবানীপুর পুলিশের হাতে গব... দেশকে পদক জেতানোর এই প্রতিদান? কেয়ার ছবি নিয়ে AI-এর কুৎসিত কারসাজি নদী হয়েছিল নালা ! একা নোংরা আর্বজনা পরিষ্কার করে 'প্রাণ 'ফেরালেন 20 বছরের তরুণ ‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ? তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু SIR এ দুই জেলার দুই ছবি, সংশোধন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন ‘ভবিষ্যতের সুপারস্টার’ বৈভবের জাদুতে বুঁদ ক্রিকেট বিশ্ব, চোখ এখন দলীপে শখের ড্রোন উড়িয়ে বিপদে পড়বেন না! কোন জোনে কী নিয়ম, না জানলে গুনতে হতে পারে বড় মাশুল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার

বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু

বাংলাদেশে ৭ মাসে নিখোঁজ ১৫৭১৭ শিশু

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫৭১৭টি। এর মধ্যে ১৩৫৭৯ শিশু উদ্ধার হয়েছে অথবা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে এখনো সন্ধান মেলেনি ২০৩৮ শিশুর। গণমাধ্যমে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশের পর বিষয়টি যাচাই করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ৪৭৪, উদ্ধার হয়েছে ৪০৬ জন, উদ্ধার হয়নি ৬৮ জন।  একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩, উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন, উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০ জন। অর্থাৎ এ সময়ে মোট ১৫ হাজার ৭১৭ নিখোঁজ শিশুর মধ্যে উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজের শতকরা ১৩ ভাগ।

পুলিশ জানিয়েছে, প্রকাশিত সংবাদসমূহে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা অর্থাৎ নিখোঁজ শিশুদের কতজন উদ্ধার হয়েছে বা নিজ নিজ পরিবারের কাছে ফিরে এসেছে-এ সংক্রান্ত তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের প্রকৃত চিত্র পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। ফলে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। শিশু নিখোঁজ সম্পর্কে জনমনে বিভ্রান্তি নিরসন এবং অধিকতর স্পষ্টীকরণের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করেছে। 

নিখোঁজ হওয়ার কারণ হিসেবে দেখা যায়, শূন্য থেকে ৯ বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকি বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া ইত্যাদি কারণে নিখোঁজ হয়। আবার ১০ থেকে ১৭ বছর বয়সীরা অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনও সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব ইত্যাদি কারণে নিখোঁজ হয়। বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু হয়েছে। ফলে জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে নিখোঁজ জিডি হয়েছে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০।

35 Views 0 Likes 0 Comments

Related News

‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ?
বিদেশ

‘মৃত্যু-উপত্যকা’ নেপাল! নদী নেই, পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ! কোথায় গেল আস্ত জনপদ?

ত্রিশূলী উপত্যকার আর এক ভয়াবহ চিত্র স্যাব্রুবেশি-তে। এক সময়ের জনবহুল এলাকা এখন যেন ধূসর মরুভূমি। বাড়িঘরের বদলে পড়ে রয়েছে কাদা, পাথর আর ভাঙা পরিকাঠামো।

০৫ সেপ্টে ২০২৬, ০১:০৭ পিএম · 3 মিনিট
তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জামাত
বিদেশ

তারেক সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ২৪৮ কিমি লংমার্চে দীর্ঘদিনের পুরানো মিত্র জা...

লংমার্চের পথে কোনো বাধাকেই পরোয়া করা হবে না বলে জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’

০৫ সেপ্টে ২০২৬, ০১:০৩ পিএম · 3 মিনিট
বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি
বিদেশ

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, নিজেদের সাংগঠনিক শক্তিতে এককভাবে লড়বে এনসিপি

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের প্রতিযোগিতা হিসেবে দেখছে না এনসিপি; বরং এটিকে তৃণমূলে দলটির রাজনৈতিক ভিত্তি তৈরির একটি বড় পরীক্ষা হিসেবে নেওয়া হচ্ছে।

০৫ সেপ্টে ২০২৬, ০১:০১ পিএম · 4 মিনিট
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার
বিদেশ

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বাংলার শাড়ি প্রচার

নিউজ ডেস্ক: বাঙালির ঐতিহ্য শাড়ি। পুজো থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে শাড়ির জাদু থাকবেই। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে তুলে ধরা হল শাড়ির ঐতিহ্য ও সৌন্দর্য।গত ২৩ অগাস্ট টাইমস স্কয়ারের অনুষ্ঠিত হয় বার্ষিক ‘শা...

০৫ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.