কলকাতা,নিউজ ডেস্ক: আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবস মানে,জীবনে কেউ যার কাছ থেকে একটুও কোন শিক্ষা পেয়েছে তার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করা। আর এই শিক্ষক দিবসেই সকলেই তাদের শিক্ষককে, কোন না কোন ভাবেই সেই কৃতজ্ঞতা জানিয়ে থাকেন। এই কৃতজ্ঞতার স্বীকারের ক্ষেত্রে পিছিয়ে নেই টলিউডের এই অভিনেত্রী। তিনি ঋতাভরী চক্রবর্তী। তিনি দিয়েছেন এক চমক!
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি সংখ্যক ফলোয়ার তাঁর। চুটিয়ে কাজ করছেন টলিউডের পাশাপাশি বলিউডেও। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। একই সঙ্গে অনুষ্কা শর্মার ‘পরী’ থেকে কল্কি কচলিন পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘নেকেড'- উল্লেখযোগ্য অভিনয় করেছেন তিনি।
সূত্র: https://www.instagram.com/p/Dc5NxWqTKys/?utm_source=ig_embed&ig_rid=AwNAqLXXpLcyIEkCshUsc4C
তবে, স্বল্প পরিসরেই প্রশংসিত হয় ঋতাভরীর অভিনয়। সিনেমা ইন্ডাস্ট্রিতে পনেরো বছরের বেশি সময় রয়েছেন তিনি। তবে তাঁর স্বভাব,কাজ কিংবা ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখা। সেই তিনিই এবার শিক্ষক দিবসের পোস্টে সমাজমাধ্যমে তোলপাড় করে দিলেন ঋতাভরী!
আজ, শিক্ষক দিবস উপলক্ষে একটি মজার পোস্ট করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ফ্রেমজুড়ে শুধুই বাঁশ আর বাঁশ! ক্যাপশনও ততোধিক কেতাদুরস্ত! ঋতাভরী লেখেন- 'আমার জীবনের সবথেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।'
অভিনেত্রীর এই পোস্টর কমেন্ট বক্স ভরে হাসিহুল্লোড় মন্তব্যে। রীতিমতো হাসির ঝড় বয়ে গিয়েছে ফলোয়ারদের মধ্যে! এমনকী ঋতাভরী চক্রবর্তীর পোস্ট দেখে স্থির থাকতে পারেননি মিমি চক্রবর্তীও। কমেন্টে হেসে ছড়ান তিনিও। সবাই নায়িকার কৌতুকবোধের প্রশংসায় পঞ্চমুখ।
আপাতদৃষ্টিতে এই পোস্ট মজার বলে মনে হলেও নেটদুনিয়া একটু হলেও চিন্তিত। তাদের একাংশ আবার এর মধ্যে অভিনেত্রীর দুঃখই দেখছেন! তাঁদের প্রশ্ন-'সব ঠিক আছে তো? উত্তর পেতে গেলে তাকিয়ে থাকতে হবে অভিনেত্রীর সমাজমাধ্যমেই।