JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১২:২৬ এএম
Breaking
কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না চার দশকের ভরসায় প্রশ্নচিহ্ন, ডেকার্স লেনে অভিযানে চাঞ্চল্যকর ছবি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে শিক্ষক দিবসে বড় ঘোষণা ঘুমের আগে ফোনে ডুবে থাকেন? মস্তিষ্কে জমছে ‘ডিজিটাল কুয়াশা’ রাত দুটো পর্যন্ত মোবাইলে বুঁদ পড়ুয়ারা, ‘কঠিন সিদ্ধান্তের’ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর নীম করৌলি বাবার ‘আশীর্বাদে’ বক্স অফিসে অসম্ভবের গল্প ‘হনুমান অংশ’-এর

পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের

পাক দল নির্বাচন নিয়ে তামাশা! মহসিন নকভিকে 'বরফশীতল' খোঁচা খুদে ক্রিকেট বোর্ডের

কলকাতা, নিউজ ডেস্ক: সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের জন্য। এ বার তাদের দিকে একেবারে ‘বরফশীতল’ খোঁচা ধেয়ে এল আইসিসির অ্যাসোসিয়েট সদস্যপদও না পাওয়া আইসল্যান্ড ক্রিকেটের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই ০-২ পিছিয়ে পাকিস্তান। তার মধ্যেই পাক বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট মহলে। আর সেই আবহেই সমাজ মাধ্যমে একটি কাল্পনিক ক্রিকেট চ্যালেঞ্জের কথা ঘোষণা করে সরাসরি নিশানা করা হল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্তাদের। ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টের সিরিজে দ্বিতীয় টেস্টের পরই ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আসলে তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

আইসল্যান্ড ক্রিকেটের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, উপকূলীয় ক্রিকেটারদের জন্য তারা নাকি নতুন একটি ক্রিকেট চ্যালেঞ্জ চালু করতে চলেছে। চ্যালেঞ্জে একটি আইসবার্গ সরাতে পারলেই পুরস্কার হিসাবে মিলবে নকভির সঙ্গে দেখা করার এবং পাকিস্তানে গিয়ে দল নির্বাচনের কৌশল শেখার জন্য একটি শিক্ষামূলক সফরের সম্পূর্ণ খরচ। অর্থাৎ বরফ পরিষ্কার করার এই চ্যালেঞ্জ যদি কেউ জিতে নিতে পারেন তা হলে তাঁর পাকিস্তানে ভ্রমণের সম্পূর্ণ খরচ দেওয়া হবে। এমনকি সফরটি একমুখীও হতে পারে, এমন কটাক্ষও করা হয়েছে। পাক দলের সাম্প্রতিক নির্বাচন ও পরিবর্তন নিয়ে যে হাস্যরস তৈরি হয়েছে, আইসল্যান্ড ক্রিকেটের পোস্টে তা আরও তীব্র হয়েছে।

এ দিকে সমালোচনায় ক্ষুব্ধ নকভি সংবাদমাধ্যমের সামনে পাল্টা যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য, পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে, এমন মন্তব্য করা ঠিক নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, একটা সময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান নবম স্থানে ছিল। এখন দল পঞ্চমে উঠেছে। ৬টি ওয়ানডে সিরিজের মধ্যে ৪টিতে পাকিস্তান জিতেছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর মতে, কয়েকটি খারাপ ফলাফল দিয়ে গোটা দলের মূল্যায়ন করা যায় না। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে তাঁর বার্তা, ক্রিকেটারদের আরও বেশি করে সমর্থন করা উচিত। তাঁদের মনোবল ভেঙে দেওয়া নয়। পাশাপাশি ভারতও যে সম্প্রতি আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরেছে সে কথাও মনে করিয়ে দেন নকভি।

তবে তিনিও স্বীকার করেছেন, নির্বাচনে ভুল হতেই পারে। প্রয়োজন হলে ক্রিকেটার পরিবর্তন করাও জরুরি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, নবম স্থান থেকে মাত্র ৩ বা ৬ মাসের মধ্যে কোনও দলকে এক নম্বরে নিয়ে যাওয়া সম্ভব নয়। সামনে এখনও অনেকটাই পথ বাকি। কিন্তু সেই ব্যাখ্যার মধ্যেই আইসল্যান্ড ক্রিকেটের এই ব্যঙ্গাত্মক পোস্ট নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পাকিস্তানের ক্রিকেট প্রশাসন, দল নির্বাচন প্রক্রিয়া এবং বাবরদের পারফরম্যান্স নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন বরফের দেশের কার্যত অপেশাদার ক্রিকেট বোর্ড থেকে আসা এই চ্যালেঞ্জ যে নকভিদের অস্বস্তি আরও বাড়াল, তা বলাই যায়।

 

 

9 Views 0 Likes 0 Comments

Related News

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
ময়দান

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

কলকাতা, নিউজ ডেস্ক: খেলার আগেই ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথকে তেমন একটা গুরুত্বের চোখে দেখছে না তাঁর দল। শনিবার এশিয়া কাপের ম্যাচেও প্রতিফলন ঘটল সেই দাবির। দুবাইয়ের মাঠে শুরুতে ব্যাট করে...

০৫ সেপ্টে ২০২৬, ১১:১৯ পিএম · 2 মিনিট
হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না
ময়দান

হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না

গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই খেলায় ভারতের কাছে হার-জিতের অঙ্কটা অবশ্য তুলনামূলকভাবে হালকা।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষণা
ময়দান

বাবার আদর্শেই নতুন প্রজন্মের পাশে মাস্টার ব্লাস্টার, শিক্ষক দিবসে বড় উদ্যোগের ঘোষ...

শিক্ষক দিবসে এই ফেলোশিপ ঘোষণা করতে গিয়ে বাবার সঙ্গে নিজের সম্পর্ক এবং তাঁর জীবনে বাবার প্রভাবের কথা তুলে ধরেছেন শচীন।

০৫ সেপ্টে ২০২৬, ০৫:১৫ পিএম · 2 মিনিট
কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF
ময়দান

কবে থেকে শুরু ISL? কোন ফরম্যাটে লিগ? জানাল AIFF

পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দল নিয়ে হবে প্লেঅফ ফরম্যাট।

০৫ সেপ্টে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.