JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা

সাংসদ পদ থাকবে, নাকি অযোগ্য ঘোষণা হবে, সিদ্ধান্তের অপেক্ষা

নিউজ ডেস্কঃ সময় শেষ হওয়ার মুখে ছিল। হাতে ছিল গুরুত্বপূর্ণ জবাব দেওয়ার দায়িত্ব। কয়েক সপ্তাহ ধরে যে রাজনৈতিক ও আইনে লড়াই নিয়ে দিল্লি থেকে কলকাতা দুই জায়গাতেই নজর ছিল, তাতে এবার এল নতুন মোড়। ফের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলার ২০ জন লোকসভার সাংসদকে ঘিরে চলা রাজনৈতিক ও সাংবিধানিক টানাপোড়েন।

তৃণমূল কংগ্রেস ছেড়ে নবগঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-এ যোগদান করা ২০ জন সাংসদের সদস্যপদ নিয়ে এই বিতর্ক। তাঁদের অযোগ্য ঘোষণা করার দাবিতে আবেদনের পর লোকসভার স্পিকার ওম বিড়লা নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিসের জবাব দেওয়ার জন্য আরও তিন সপ্তাহ সময় চেয়েছিলেন সাংসদরা।

সূত্রের খবর, স্পিকার তাঁদের সেই আবেদন মঞ্জুর করেছেন। এনসিপিআইএর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে। এবং সমস্ত আইনের দিক খতিয়ে দেখে নোটিসের জবাব দেওয়া হবে। অর্থাৎ এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং আইনের প্রস্তুতিতে জোর দিচ্ছে দল।

সূত্রের খবর, গত ২৬ আগস্ট লোকসভা সচিবালয়ের তরফে কুড়িজন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিসের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর করা আবেদনের প্রতিলিপিও দেওয়া হয়েছিল। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে লোকসভার স্পিকারের কাছে পৃথকভাবে আবেদন করে দলত্যাগী সাংসদদের অযোগ্য ঘোষণা করার দাবি জানান। পরে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্তের দাবিতে তিনি সুপ্রিম কোর্টের দারস্ত হন। এরপর গত ২৫ আগস্ট মামলার শুনানিতে ওই কুড়িজন সাংসদকে নোটিশ দেওয়ার পাশাপাশি বিষয়টি দ্রুত বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

এর আগে ১৮ জুন ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর দলত্যাগী সাংসদরা এনসিপিআইএর সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। দলত্যাগ বিরোধী আইনের আওতায় অযোগ্যতার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিতর্ক শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। 

তবে, সংবিধানের দশম তফসিলের 'মার্জার' সংক্রান্ত বিধান নিয়ে রয়েছে আইনি বিতর্ক। আপাতত তিন সপ্তাহ অতিরিক্ত সময় মিলেছে। তবে, শেষপর্যন্ত ২০ জন সংসদের সদস্যপদ থাকবে নাকি তাঁদের অযোগ্য ঘোষণা করা হবে, তা নির্ভর করছে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার উপর।

44 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট
চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ
মহানগর

চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ

কলকাতা, নিউজ ডেস্ক: আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের বিপুল ভিড়ের চাপে মণ্ডপ চত্বরে তৈরি হয় পদপিষ্টের ঘটনা। শনিবার সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শন...

১৮ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার
মহানগর

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

নিউজ ডেস্ক : উৎসবের শহরে সপ্তমীর সন্ধ্যায় এমন এক ছবি সামনে এল, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে বইকে ঘিরে তৈরি হল নতুন সংঘাত। একদিকে প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বাম কর্ম...

১৮ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.