JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

ভ্রান্ত ভাবনা ছাড়ুন, চোখের পরিচর্যা করুন

ভ্রান্ত ভাবনা ছাড়ুন, চোখের পরিচর্যা করুন

কলকাতা, নিউজ ডেস্ক: সারাদিন মোবাইল, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। এর ফলে চোখ নিয়ে আপনার মনে তৈরি হচ্ছে উদ্বেগ। তবে, এমন কোনও নির্ভরযোগ্য  প্রমাণ নেই, যা থেকে জানবেন স্ক্রিন থেকে নির্গত নীল আলো চোখের স্থায়ী ক্ষতি করে! অথবা ম্যাকুলার ডিজেনারেশন'র মতো রোগের ঝুঁকি বাড়ায় কিনা!

আপনি অনেকক্ষণ স্ক্রিনে কাজ করছেন।চোখ শুকনো, ঝাপসা দেখা, জ্বালা এবং ক্লান্তি লাগতে পারে। কিন্তু জানবেন, নীল আলো নয়, স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকার অভ্যাসই এর জন্য দায়ী। স্ক্রিনে কাজের আমরা স্বাভাবিকের তুলনায় অনেক কম পলক ফেলি। এর ফলে চোখের ফোকাস নিয়ন্ত্রণকারী পেশিগুলোর উপর অতিরিক্ত চাপ পড়ে। এছাড়াও ঘুমের তারতম্যে চোখে প্রভাব পড়ে।

শরীরে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয় ঘুম আসতে দেরি হতে পারে।তাতে দেখা যায় ব্লু-লাইট ব্লকিং চশমা চোখের ক্লান্তি উল্লেখযোগ্যভাবে কমায় না, আবার চোখকে বিশেষ কোনও সুরক্ষাও দেয় না। আমেরিকান অ্যাকাডেমি অফ অপথ্যালমোলজি-‌ও বলছে, চোখের স্বাস্থ্য রক্ষার উপায় হিসাবে ব্লু-লাইট ব্লকিং চশমার খুব একটা কার্যকর ভূমিকা নেই। তবে কেউ যদি মনে করেন, রাতে এটি ব্যবহার করলে মানসিকভাবে আরাম পান বা ঘুমের প্রস্তুতি নিতে সুবিধা হয়, তাতে আপত্তির কিছু নেই। শুধু চিকিৎসাগত উপকারের প্রত্যাশা করা উচিত নয়।

সারাদিন কাজের শেষে চোখে অস্বস্তির সমস্যার নাম ‘‌ডিজিটাল আই স্ট্রেন’‌। দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করলে কম পলক ফেলা, চোখের পেশির অতিরিক্ত ব্যবহার, স্ক্রিনের ঝলকানি, অনুপযুক্ত আলো, ভুল উচ্চতায় মনিটর রাখা বা পুরনো পাওয়ারের চশমা; এসব মিলিয়েই চোখে ক্লান্তি, শুষ্কভাব, মাথাব্যথা বা ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দেয়। তবে এই অস্বস্তি সহজ কিছু অভ্যাসে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

এক্ষেত্রে '২০-২০-২০ নিয়ম' ব্যবস্থাটি উপকারী।১) প্রতি ২০ মিনিট অন্তর অন্তত ২০ সেকেন্ডের জন্য প্রায় ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকান। ২)কাজের ফাঁকে সচেতনভাবে বেশি পলক ফেলুন, স্ক্রিন চোখের সমতলের সামান্য নিচে রাখুন। ৩)পর্যাপ্ত আলোয় কাজ করুন এবং নিয়মিত চোখ পরীক্ষা করিয়ে সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করুন। ৪)ঘুমের আগে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দেওয়া বা কিছু সময়ের জন্য স্ক্রিন থেকে দূরে থাকাও ভালো অভ্যাস। ৫) সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষায় ভালো মানের সানগ্লাস ব্যবহার করুন।

দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারের ফলে চোখে যে অস্বস্তি হয়, অনেকেই তার জন্য নীল আলোকে দায়ী করেন- বিভিন্ন পণ্যের মার্কেটিং সেই ধারণাকে আরও জোরালো করে তুলেছে। একারনেই নীল আলো নিয়ে ভ্রান্ত ধারণাই বেশি ছড়িয়ে পড়েছে! তবে সমস্যাটি স্ক্রিনের আলোর নয়। আমরা কীভাবে কতক্ষণ স্ক্রিন ব্যবহার করছি- সেটাই তাৎপর্যপূর্ণ।

28 Views 0 Likes 0 Comments

Related News

Fitness Tips: জিমে ঘাম ঝরান, দৌড়েও পটু, তবু শরীরচর্চা অসম্পূর্ণ?
স্বাস্থ্য

Fitness Tips: জিমে ঘাম ঝরান, দৌড়েও পটু, তবু শরীরচর্চা অসম্পূর্ণ?

নিউজ ডেস্ক: নিয়মিত জিমে গিয়ে ভারী ওজন তোলা, কয়েক কিলোমিটার দৌড়নো কিংবা ঘাম ঝরিয়ে শরীরচর্চা করা—সুস্থ থাকার জন্য এই অভ্যাসগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু শারীরিক সক্ষমতা কি শুধু পেশির জোর, সহনশক্তি কিংবা ওজনের কাঁটা...

১৪ অক্টো ২০২৬, ০২:০৪ পিএম · 5 মিনিট
Health Tips : ভুঁড়ি ও ওজন নিয়ন্ত্রণে চেয়ারে বসেই ৫ ব্যায়াম
স্বাস্থ্য

Health Tips : ভুঁড়ি ও ওজন নিয়ন্ত্রণে চেয়ারে বসেই ৫ ব্যায়াম

কলকাতা , নিউজ ডেস্ক: পুজোর আনন্দে মেতে ওঠার আগে শরীর নিয়ে কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। বাড়তি ওজন, ক্রমশ বেড়ে চলা ভুঁড়ি কিংবা হাঁটু ও কোমরের অস্বস্তি অনেকেরই দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করে। তার উপরে রয়েছে...

১৩ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের পথে রোগীরা
স্বাস্থ্য

Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ...

সম্প্রতি শীর্ষ আদালতের এক পর্যবেক্ষণ এই সিদ্ধান্তের গুরুত্বকে সামনে এনেছিল। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে উঠে আসে এক ভয়াবহ ছবি যে ওষুধ ডিস্ট্রিবিউটর বা খুচরো বিক্রেতার হাতে পৌঁছচ্ছে মাত্র ২,৭০০ টাকায়, রোগীর এমআরপি বিলে তার দাম ছাপা হচ্ছে ২৭,০০০ টাকা!

১৩ অক্টো ২০২৬, ১২:৪৪ এএম · 2 মিনিট
বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস
স্বাস্থ্য

বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু, কোমর কিংবা শরীরের অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা হওয়াকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রে বয়সকে দায়ী করা ঠিক নয়। দীর্ঘদিন ধরে ব্যথা থাকা, বারবার ফিরে আসা কিংবা ধীরে ধীরে ব্য...

০৯ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.