JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৭:১০ পিএম
Breaking
Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

খবরের শিরোনামে আবারও ক্যামাক স্ট্রিট, অভিযোগ পাল্টা অভিযোগে শমীক-অভিষেক

খবরের শিরোনামে আবারও ক্যামাক স্ট্রিট, অভিযোগ পাল্টা অভিযোগে শমীক-অভিষেক

কলকাতা, নিউজ ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল বৃহস্পতিবারের সকালটা। ‌কলকাতার ব্যস্ত ক্যামাক স্ট্রিট। অভিজাত এই এলাকায় একটি অফিস ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। অভিযোগ ওঠে, ভোরের সূর্য ফোটার প্রাক মুহুর্তে সশস্ত্র হামলাকারীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায়। আর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কলকাতার ক্যামাক স্ট্রিটে তাঁর দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাদেরকে মারধর করে ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শুধু তাই নয় অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পর্যন্ত ভেঙে দেয় তারা। ‌শুধু হামলার অভিযোগেই থেমে থাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঠগোড়ায় তুলেছেন কলকাতা পুলিশের ভূমিকাকেও। তাঁর অভিযোগ, ঘটনার পর বার বার যোগাযোগ করা হলেও প্রায় দু-ঘণ্টা পুলিশ প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি।‌

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন, এটি পরিকল্পনা করে করা হয়েছে। তাই হামলাকারীদের শুধু গ্রেফতার করলেই হবে না। ‌এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাও খুঁজে বের করতে হবে। ‌ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও দাবি তোলেন তিনি।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পাল্টা দাবি করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ক্যামাক স্ট্রিটের ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আরও দাবি করেন, বিজেপি যদি প্রতিহিংসার পথে চলত তাহলে ২০২১ সালের পরে তৃণমূল ক্ষমতায় ফিরতে পারত না। ‌ তাই যে অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে ক্যামাক স্ট্রিটের ওই জায়গাটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শমীকের দাবি, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনও আনুষ্ঠানিক দলীয় কার্যালয় রয়েছে বলেই তাঁর জানা নেই।

মাত্র কয়েকদিন আগেই খবরের শিরোনামে এসেছে তৃণমূলের এই ক্যামাক স্ট্রিট অফিস। ‌ভবনে থাকা তৃণমূলের সাইনবোর্ড সরানোকে কেন্দ্র করে কলকাতা পুরসভা ও পুলিশের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগেই। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।‌ এই ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারও ক্যামাক স্ট্রিটের তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে বিতর্ক। ‌রাজ্য রাজনীতিতে ক্রমাগতই পারদ চড়ছে। আগামীদিনে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার।

73 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট
চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ
মহানগর

চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ

কলকাতা, নিউজ ডেস্ক: আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের বিপুল ভিড়ের চাপে মণ্ডপ চত্বরে তৈরি হয় পদপিষ্টের ঘটনা। শনিবার সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শন...

১৮ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার
মহানগর

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

নিউজ ডেস্ক : উৎসবের শহরে সপ্তমীর সন্ধ্যায় এমন এক ছবি সামনে এল, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে বইকে ঘিরে তৈরি হল নতুন সংঘাত। একদিকে প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বাম কর্ম...

১৮ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.