JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম
Breaking
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

দেহ দ্রুত সৎকারের অভিযোগে গ্রেপ্তার, ভিনরাজ্য থেকে পুলিশের জালে সোমনাথ দে

দেহ দ্রুত সৎকারের অভিযোগে গ্রেপ্তার, ভিনরাজ্য থেকে পুলিশের জালে সোমনাথ দে

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর তড়িঘড়ি দেহ সৎকার মামলায় এবার গ্রেফতার আরও এক প্রভাবশালী।

একাধিক রাজ্যে পুলিশের দীর্ঘ তল্লাশির পর অবশেষে কর্নাটকের বেঙ্গালুরু থেকে জালে উঠলেন পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। তাঁকে বেঙ্গালুরুর সিটি সিভিল আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে বাংলায় ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ।

তদন্তকারীদের সূত্রে খবর, ঘটনার পর থেকেই পুলিশের রাডারে ছিলেন সোমনাথ দে। ওড়িশা ও হায়দরাবাদের বিভিন্ন গোপন ডেরায় তল্লাশি চালিয়েও প্রথমদিকে তাঁর হদিস মেলেনি। শেষমেশ মোবাইল ট্র্যাক ও গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তৃণমূলের এই প্রাক্তন পুরপ্রধানকে বাগে পায় পুলিশ। 

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল, তরুণী চিকিৎসকের মৃত্যুর পর আরজি কর হাসপাতালে ডেডবডির ডিসচার্জ সার্টিফিকেটে একপ্রকার জোর খাটিয়ে তাঁদের সই করিয়ে নিয়েছিলেন এই সোমনাথই। সেই প্রেক্ষিতে দায়ের হওয়া নতুন এফআইআরের সূত্র ধরেই এই পদক্ষেপ।

দেহ সৎকারের ঘটনায় এই নিয়ে দ্বিতীয় কোনও হেভিওয়েট নেতা পুলিশের হাতে ধরা পড়লেন। এর আগে এই একই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছিল।

নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগ ছিল, হাসপাতালের মর্গ থেকে শুরু করে পানিহাটি শ্মশান পর্যন্ত গোটা প্রক্রিয়াতেই নির্মল ঘোষের অতিসক্রিয়তা ছিল চোখে পড়ার মতো এবং তিনিই মূল উদ্যোগ নিয়ে দ্রুত দাহ পর্ব সেরে ফেলেন। নিহতের মা শুরু থেকেই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতে সরব ছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র হয়েছে। বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সরাসরি নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আঙুল তুলেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির সওয়াল করেছেন। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্মশানের নথিপত্র ও প্রক্রিয়াগত গরমিলের মারাত্মক অভিযোগ তোলেন। তাঁর দাবি, শ্মশানে অন্য দেহের সৎকার ৩ নম্বরে থাকলেও প্রভাব খাটিয়ে নিহতের দেহ ১ নম্বরে তুলে তড়িঘড়ি দাহ করা হয়।

এমনকি পরিবারের যথাযথ স্বাক্ষর কিংবা সৎকারের রসিদ ছাড়াই একপ্রকার জোর করে পুরো বিষয়টি সম্পন্ন করেছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়। এই নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি 'অভয়া'র সুবিচার ছিনিয়ে না আনা পর্যন্ত লড়াই জারি রাখার ডাক দিয়েছেন তিনি।

83 Views 0 Likes 0 Comments

Related News

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট
চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ
মহানগর

চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ

কলকাতা, নিউজ ডেস্ক: আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের বিপুল ভিড়ের চাপে মণ্ডপ চত্বরে তৈরি হয় পদপিষ্টের ঘটনা। শনিবার সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শন...

১৮ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার
মহানগর

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

নিউজ ডেস্ক : উৎসবের শহরে সপ্তমীর সন্ধ্যায় এমন এক ছবি সামনে এল, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে বইকে ঘিরে তৈরি হল নতুন সংঘাত। একদিকে প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বাম কর্ম...

১৮ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ
মহানগর

KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘো...

গতকালের এই ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে উপস্থিত রয়েছেন তৃণমূলের এই নেতা। সেখানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ধরনের একটি বড় পুজোর আয়োজনে ভিড় নিয়ন্ত্রণের যে পরিকাঠামো থাকা প্রয়োজন ছিল, তার চরম অভাব পরিলক্ষিত হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.