JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম
Breaking
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

ভোরে সিসিটিভি ফুটেজ পোস্ট, ক্যামাক স্ট্রিটের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোরে সিসিটিভি ফুটেজ পোস্ট, ক্যামাক স্ট্রিটের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ বুধবার রাতে একদল ব্যক্তি অফিসে ঢুকে তান্ডব চালায়। এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার ভোরে এই ঘটনার সিসি টিভি ফুটেজের বেশ কিছু অংশ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক। তার দাবি, অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা দলীয় কার্যালয় জোর করে ঢুকে হামলা চালায়। সেই সময় অফিসে থাকা কর্মীদের মারধর করে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তারপর অফিসের উপর তলায় গিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।

এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রসঙ্গও টানেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, বারবার ফোন বা ইমেইল করা হলেও প্রায় দু'ঘণ্টা পেরিয়ে যায়, পুলিশের কোনো পাত্তা পাওয়া যায়নি। বর্তমানে গোটা অফিস চত্বর পুলিশ ঘিরে রেখেছে। জারি করা হয়েছে ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা।

খবর পেয়ে সেখানে পৌছান তৃণমূলের আইটি সেল এর সভানেত্রী উপাসনা চৌধুরী। তিনি বলেন, ‘যেটা চলছে গোটাটাই গুন্ডামি। যেখান থেকে বিরোধী কণ্ঠস্বর উঠে আসবে, সেই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে। নোংরা চক্রান্ত চলছে।’

অপরদিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, ‘যখন তৃণমূল ক্ষমতায় ছিল, জেলায় জেলায় বিজেপির অফিস, কর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে। তবে এই ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। কিন্তু ওদের সময়ে প্রশাসনের কোন তৎপরতা ছিল না। এখন প্রশাসন অনেক তৎপর। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অপরাধীদের ছাড়া হবে না।’

60 Views 0 Likes 0 Comments

Related News

রাবণের সঙ্গে এ বার ৩০ ফুটের আরশোলা পোড়ানোর আয়োজন!
রাজনীতি

রাবণের সঙ্গে এ বার ৩০ ফুটের আরশোলা পোড়ানোর আয়োজন!

নয়াদিল্লি: রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের সঙ্গে এ বার দশেরার আগুনে পুড়বে ৩০ ফুটের দৈত্যাকার আরশোলা! দিল্লির পিতমপুরার রামলীলায় এমনই অভিনব আয়োজন করেছে শ্রী কেশব রামলীলা কমিটি। আয়োজকদের দাবি, ঘরবাড়ি, পাড়া এবং সমাজ থেকে নোংরা...

১৬ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 3 মিনিট
Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা
রাজনীতি

Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট...

পর্দায় ফাটাকেষ্টরূপে তাঁকে দেখা গিয়েছিল মন্ত্রীর ভূমিকায়। এ বার বাস্তবেও প্রশাসনের মঞ্চে নয়া ভূমিকায় মিঠুন চক্রবর্তী।

০৭ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 3 মিনিট
কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক
রাজনীতি

কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় দলীয় কর্মীসভা। আর সেখান থেকেই রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবারের ‘ব্ল্যাকআউট’ মন্তব্যের পর মঙ্গলবার তিনি অতিবামপন্থী ও যাঁ...

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৯ এএম · 2 মিনিট
দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
রাজনীতি

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর...

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লো...

২৫ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.