JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০১:৫৩ পিএম
Breaking
লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের... লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের...

ফের জলের তাণ্ডব ভূতনিতে,আশঙ্কায় ২ লক্ষ মানুষ!

ফের জলের তাণ্ডব ভূতনিতে,আশঙ্কায় ২ লক্ষ মানুষ!

মালদা, নিউজ ডেস্ক - টানা বর্ষণে ফলে একাধিক নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গাতেই সতর্কতা জারি করা হচ্ছে। বিশেষ করে নদী নিকটবর্তী এলাকা গুলির মানুষদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে  সতর্ক করা হচ্ছে। গঙ্গার প্রবল স্রোতের  সামনে টিকতে পারল না মালদার ভূতনির পুরোনো বাঁধ। বৃহস্পতিবার ভোরে কালুটোন টোলার কাছে প্রায় ৫০০ মিটার বাঁধ মুহূর্তের মধ্যে ভেঙে যায় জলের তোড়ে। আর বাঁধ ভাঙতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। 

বাঁধের ভাঙ্গনের কারণেই আশেপাশে বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। জলবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। গঙ্গার জলস্তর এবং প্রবল স্রোতের চাপ ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। নদী নিকেতবর্তী এলাকাগুলির মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ঘরবাড়ি, চাষের জমি এবং জনবসতিতে জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বাঁধ ভাঙার খবর পৌঁছতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সমস্ত এলাকায় চলছে নজরদারি। দুর্গতদের পাশে থাকার জন্য সেই সমস্ত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা শুরু করেছে জেলা প্রশাসন। যেখানে জলের পরিমাণ বেশি রয়েছে তাদেরকে সেই এলাকা থেকে সরিয়ে আনার প্রচেষ্টা চলছে। তবে গঙ্গার ক্রমশ বাড়তে থাকা জল এবং প্রবল স্রোত এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে তাতে জলের পরিমাণ বাড়লে প্রায় ২ লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিআইএমের মালদা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আবারও বন্যার কবলে পড়বে ভূতনি। এমনটাই আশা করছেন তিনি। 

ক্রমাগতই বাড়ছে জলস্থর।‌ তাতেই ফুলে ফেঁপে উঠছে গঙ্গা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁধ ভেঙে যাওয়া আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।  আগামীদিনে  প্রশাসন এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করে তার সেদিকেই তাকিয়ে আপামর এলাকাবাসী।

45 Views 0 Likes 0 Comments

Related News

Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের
রাজ্য

Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের

সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যর্থতাকে দাবি করেছেন।

১৮ অক্টো ২০২৬, ০৯:৫৭ এএম · 2 মিনিট
Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির তরুণীর প্রাণ
রাজ্য

Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ...

পুজো মণ্ডপে গিয়েছিলেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা ২৭ বছরের শ্রীপর্ণা পোদ্দার। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর

১৮ অক্টো ২০২৬, ০৮:৪১ এএম · 2 মিনিট
Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল
রাজ্য

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, সম্পত্তির হিসাব এবং একটি বেআইনি কারবারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র, সবমিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি ন...

১৭ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.