JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৬:৩২ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

দীর্ঘ অপেক্ষার অবসান, উন্নয়নের নতুন দিশা বালুরঘাটে

দীর্ঘ অপেক্ষার অবসান, উন্নয়নের নতুন দিশা বালুরঘাটে

বালুরঘাট, নিউজ ডেস্ক: সকাল থেকে বালুরঘাটের বাতাসে যেন অন্যরকম ব্যস্ততা। একদিকে প্রশাসনিক বৈঠক, অন্যদিকে উন্নয়নের একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুধবার সকাল থেকেই ছিল ব্যস্ততা। কিন্তু দিনের শেষে এমন দুটি ঘোষণা সামনে এল, যা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষাতে ছিলেন জেলার মানুষ। বৈঠক শেষ হওয়ার পর এই ঘোষণা সামনে আসতে শুরু হয় জোর আলোচনা।

সূত্রে খবর, বুধবার দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক সফরে গিয়ে বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালুরঘাট বিমানবন্দর এবং প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ, দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ঘোষণা করেছেন তিনি। 

বালুরঘাটে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং একাধিক উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বালুরঘাট বিমানবন্দর দ্রুত সম্পূর্ণ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরটিকে বাণিজ্যিক উড়ানের উপযোগী করে তোলার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

একইসঙ্গে, দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরির বিষয়ে ও তৎপরতা শুরু হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালের সামনে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের প্রাথমিক পরিকাঠামো তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত ভূমিপুজো করে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

তবে, এখানেই শেষ নয়। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নিয়েও কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের রূপরেখা প্রক্রিয়া চূড়ান্ত করা চলছে।

এইদিন মুখ্যমন্ত্রীর সফরে আরেকটি দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে। প্রশাসনিক ব্যস্ততার মাঝে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। মেনুতে ছিল একাধিক বাঙালি পদ, ভাত, শুক্তো, পাটশাক ভাজা, পোস্ত, রাইখোর মাছভাজা, ময়া মাছের চচ্চড়ি, কাতলা, ইলিশ ও দেশি মুরগির মাংস। 

পাশাপাশি, মিষ্টিমুখে ছিল নয়াবাজারের দই, রসগোল্লা ও চাটনি। তবে, মুখ্যমন্ত্রীর এই সফরের সবচেয়ে বড় বার্তা নিঃসন্দেহে বিমানবন্দর ও মেডিক্যাল কলেজ ঘিরে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাস্তবে কত দ্রুত কাজ এগোয়, সেদিকেই তাকিয়ে বালুরঘাটবাসী।

29 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল
রাজ্য

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, সম্পত্তির হিসাব এবং একটি বেআইনি কারবারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র, সবমিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি ন...

১৭ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.