JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৯:৪২ এএম
Breaking
Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক...

Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির তরুণীর প্রাণ

Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির তরুণীর প্রাণ
চোরবাগানে মৃতু হুগলির তরুণী

নিউজ ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারাটা বছর এই সময়ের অপেক্ষায় থাকেন আপামোর বঙ্গবাসী। কিন্তু এই উৎসবের মাঝেই হঠাৎ মহানগরীর বুকে নেমে এলো শোকের ছায়া। এক নিমেষেই একাধিক প্রাণ কেড়ে নিল চোরবাগান পুজো মন্ডপ। এ পুজো মণ্ডপে গিয়েছিলেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা ২৭ বছরের শ্রীপর্ণা পোদ্দার। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকায়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তাঁর বাবা-মা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীপর্ণা পোদ্দার টাটা ক্যানসার সেন্টারে নার্স হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শ্রীপর্ণা। পরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে চোরবাগানে যান তিনি। সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শ্রীপর্ণার এক বান্ধবীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছান। 

 

এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  স্থানীয় বাসিন্দা হরিদাস চট্টোপাধ্যায় বলেন, “সকালে আমাকে একটা টোটো ডেকে দিতে বলেছিল। খুব প্রাণচঞ্চল মেয়ে ছিল। আমার ভাইপোর সঙ্গে পড়াশোনা করত। বিএসসি নার্সিং পাশ করে চাকরি করছিল। পাড়ায় কেউ অসুস্থ হলে সবার আগে ও এগিয়ে আসত। ওর এই খবর শুনে আমরা বাকরুদ্ধ।”

এ বিষয়ে শ্রীপর্ণাদের বাড়ির ভাড়াটিয়া রিম্পা দাস জানান, সকালে শ্রীপর্ণা তাঁকে ঠাকুর দেখতে যাওয়ার কথা বলেছিলেন। রিম্পার কথায়, “রাত নটা নাগাদ খবরটা পাই যে সোনাই আর নেই। আমি বিশ্বাস করতে পারিনি।” 

চোরবাগানের দুর্ঘটনায় বৈদ্যবাটির শ্রীপর্ণার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান চাঁপদানীর বিধায়ক দিলীপ সিং এবং শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। তবে ততক্ষণে শ্রীপর্ণার বাবা-মা কলকাতা মেডিক্যাল কলেজে চলে যাওয়ায় তাঁদের সঙ্গে দেখা করতে পারেননি বিধায়ক।

উৎসবের আনন্দ এক নিমেষে যেন অন্ধকারে পরিণত হল। এই মর্মান্তিক ঘটনা হৃদয় কাঁপিয়ে দিয়েছে সকলের। কর্মজীবনে মানুষের সেবায় নিয়োজিত শ্রীপর্ণার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার, প্রতিবেশী ও আত্মীয়রা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল
রাজ্য

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, সম্পত্তির হিসাব এবং একটি বেআইনি কারবারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র, সবমিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি ন...

১৭ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.