JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম
Breaking
লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের... লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের...

ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে নিয়েও

ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে নিয়েও

স্পোর্টস ডেস্ক: দু’জনের সম্পর্ক যে ক্রিকেটের বাইরেও বেশ গভীর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক। অন্যজন তাঁরই উত্তরসূরি হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার সেই মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থকে ঘিরেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে নতুন চর্চা। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি ঘরোয়া জমায়েতে পাশাপাশি দেখা গিয়েছে ধোনি এবং পন্থকে। আর সেই ভিডিওতে ক্যাপ্টেন কুলের ‘হুক্কা’ মন্তব্য নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ঘরের সোফায় বসে রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে রয়েছেন আরও কয়েক জন। ভিডিওর পিছনের দিকে ধোনিকেও দেখা যায়। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোনও একজনের সঙ্গে ছবি তুলে ফিরে এসে পন্থের সঙ্গে হাত মেলান ক্যাপ্টেন কুল। এর পরই তাঁকে বলতে শোনা যায়, “জারা হুক্কা পিকে আতা হুঁ।" বাংলায় যার অর্থ, “আমি হুক্কা খেয়ে আসছি।” ধোনির মুখ থেকে সত্যিই এমন কথা বেরিয়েছিল5 কি না, তা অবশ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি।

তবে এই একটি বাক্যই এখন সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের একাংশ মাহির মন্তব্যের অর্থ ও প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। কেউ ভিডিওর শব্দ নিয়ে কাটাছেঁড়া করছেন। কেউ আবার পুরো ঘটনার সত্যতা নিয়েই সংশয় প্রকাশ করছেন। ফলে আপাতত এই ভাইরাল ক্লিপকে ঘিরে যা কিছু আলোচনা, তার পুরোটাই অনিশ্চিত তথ্যের উপর নির্ভরশীল। অন্যদিকে ধোনি বা পন্থ, কেউই এই ভিডিও নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।

তবে এর আগেও একবার হুক্কা সেবন নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তা ছাড়া সাম্প্রতিক বিতর্কের আড়ালে সামনে আসছে ধোনি-পন্থের পুরনো সম্পর্কের কথাও। ভারতীয় ক্রিকেটে ধোনির উত্তরসূরি হিসেবে পন্থকে বরাবরই বিশেষ নজরে দেখা হয়েছে। মাঠে উইকেটকিপিং থেকে শুরু করে ক্রিকেটীয় পরামর্শ। বিভিন্ন সময়ে দু’জনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ছবি প্রকাশ্যে এসেছে। সেই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ায় স্বাভাবিক ভাবেই অনুরাগীদের আগ্রহ বেড়েছে। কিন্তু ভাইরাল ভিডিওর একটি কথাকে কেন্দ্র করে সিদ্ধান্তে পৌঁছনোর আগে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট ও সত্যতা নিশ্চিত হওয়াই গুরুত্বপূর্ণ।

 

 

64 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.