JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম
Breaking
লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের... লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের Chorbagan Stampede : চোরবাগান পুজোর বিপর্যয়ে শোকাহত প্রাক্তন পুজোকর্তা, করলেন বিস্ফোরক দা... চোরবাগানকাণ্ডে শোকের আবহ! কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, শুভেন্দুকে সঙ্গে নিয়ে যাবেন আহতদে... মা সরস্বতীকে অপমান করে কি মা দুর্গার মর্যাদা বাড়ানো যায়.… দায় কার? চোরবাগানকাণ্ডের পর বড় নির্দেশ শুভেন্দুর! কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ টিম, প্রয়োজনে... চোরবাগানকাণ্ডের পর বড় সিদ্ধান্ত শুভেন্দুর! শহরের জনপ্রিয় পুজো মণ্ডপে বিশেষ নজরদারি, প্রয়ো... চোরবাগানকাণ্ডে বড় ঘোষণা শুভেন্দুর! মৃতদের পরিবার পাবে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি, আহতদের...

ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার

ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পরিচয়টাই যেন তাঁর কাছে সবচেয়ে বড়। সেই পরিচয় নিয়েই এবার বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন অনয়া বাঙ্গারের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ায় এলিট পর্যায়ের মহিলা ক্রিকেটে খেলার জন্য যোগ্য বিবেচিত হবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘ইনক্লুশন অব ট্রান্সজেন্ডার অ্যান্ড জেন্ডার ডাইভার্স প্লেয়ার্স ইন এলিট ক্রিকেট’ নীতির আওতায় তাঁর নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। আপাতত ক্লাব ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করতে চান ২৩ বছরের অনয়া। যদিও লক্ষ্যটা আরও বড়। এক দিন ভারতের হয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতা, অলিম্পিক্সে পদক পাওয়া।

নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে অনয়া জানিয়েছেন, পথটা মোটেই সহজ ছিল না। ২০২৪ সালে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করেন তিনি। পরিবার পাশে থাকলেও সবচেয়ে বড় লড়াইটা তাঁকেই লড়তে হয়েছে বলে জানিয়েছেন অনয়া। তাঁর কথায়, ‘‘আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছি আমি নিজেই।’’ হরমোন থেরাপির ফলে শরীরে একাধিক পরিবর্তন এসেছে। কমেছে পেশিশক্তি, স্ট্যামিনা এবং হাড়ের খনিজ ঘনত্ব। অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। বর্তমানে তাঁর টেস্টোস্টেরনের মাত্রা ০.৬ nmol/L, যা তিন বছর ধরে বজায় রয়েছে। ইংল্যান্ডে থাকাকালীন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাতেও অংশ নিয়েছিলেন অনয়া। সেখানে তাঁর ফুসফুসের সক্ষমতা, হিমোগ্লোবিন, শক্তি-উৎপাদন-সহ বিভিন্ন শারীরিক সূচক পরীক্ষা করা হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় ফেরার পর আবার তাঁর টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করা হবে। সেই ফল এবং নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভবিষ্যতে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পাওয়ার আশাও রয়েছে তাঁর। তবে তার আগে ক্লাব ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান অনয়া। একই সঙ্গে ভারতের ক্রিকেট প্রশাসনের নীতির দিকেও তাকিয়ে তিনি। তাঁর বক্তব্য, ভারতে এই বিষয়ে এখনও নির্দিষ্ট নিয়মকানুন নেই। তাই পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেয়ে স্পষ্ট নীতি তৈরি করাটাই জরুরি।

ক্রিকেটই যে শেষ পর্যন্ত তাঁর পরিচয় হয়ে উঠুক, সেটাই চান অনয়া। অতীতে সরফরাজ খান ও মুশির খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। এক সময় ভক্ত ছিলেন বিরাট কোহলির। এখন পছন্দ করেন অভিষেক শর্মাকে। মহিলা ক্রিকেটারদের মধ্যে স্মৃতি মান্ধানাই তাঁর অন্যতম প্রিয়। তবে ব্যক্তিগত পছন্দের তালিকার থেকেও বড় তাঁর স্বপ্ন। শুধু ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠা করা নয়। আগামী দিনে ভারতকে ফের একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার এবং অলিম্পিক্সে পদক এনে দেওয়ার স্বপ্নও দেখছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান। সেই লক্ষ্যে প্রথম ধাপ অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেট। তার পর মহিলাদের বিগ ব্যাশ লিগ, আর চোখ থাকবে আরও দূরের লক্ষ্যে।

 

 

131 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.