JAZZBAAT 24 BANGLA
০৪ সেপ্টে ২০২৬, ০৩:৩০ এএম
Breaking
অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি অন্ধ্রপ্রদেশে মধ্যরাতের রূপকথা,উপগ্রহের মাধ্যমে লিখতে চলেছে ইসরো সি-সেকশনের ৭ স্তরের যন্ত্রণা গাউনে! মিস উগান্ডার ‘লেয়ার্স অফ লাইফ’ দেখে স্তব্ধ বিশ্ব সাদা দেওয়াল ফের ভরল পোস্টারে, এবারে দেওয়াল জুড়ে মনীষীরা! মহুয়া মৈত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, শনিবার ডায়মন্ড হারবার সাইবার থানায় হাজিরা... কবীর শংকর বোসের অভিযোগে বিপাকে কল্যাণ, ২০২০-র হামলা মামলায় আইনি পদক্ষেপ টেলিভিশনের পর্দা থেকে মার্কিন মুদ্রায়, চর্চায় ট্রাম্প! হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২ 'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা পুরীর মন্দিরের কোষাগারে বিপুল সম্পদ, ১,৮১১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাঙালি মননে 'উত্তম', চিরকালীন ম্যাটিনি আইডল আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের নিউটাউন থেকে চিনার পার্ক, ‘সেবা সপ্তাহ’ , বৈঠকে ডেঙ্গু-যানজটের অভিযোগে সরব বিজেপি

আকাশের দুরন্ত হ্যাটট্রিক, ডার্বির আগে ৩-০ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল

আকাশের দুরন্ত হ্যাটট্রিক, ডার্বির আগে ৩-০ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগেই ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবার ডার্বির হাতছানি। ৭ সেপ্টেম্বর, সোমবার কলকাতা লিগে মুখোমুখি হবে দুই প্রধান। তবে তার ৫ দিন আগেই জ্বলল লাল-হলুদ মশাল। বুধবার নৈহাটিতে আকাশ হেমব্রমের হ্যাটট্রিকে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের দারুণ ছন্দের জানান আরও একবার দিয়ে রাখল কোচ অর্চিষ্মান বিশ্বাসের ইস্টবেঙ্গল।

নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এ দিন শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ৪১ বারের কলকাতা লিগজয়ীদের হাতে। আক্রমণে একের পর এক ঢেউ তুললেও প্রথম গোলের জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। শেষ পর্যন্ত ২২ মিনিটে একটি থ্রু পাস থেকে আকাশের গোলে সেই অপেক্ষার অবসান। তাঁর গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল খাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল ইউনাইটেড কলকাতা। কিন্তু লাল-হলুদের গতি এবং আক্রমণের সামনে বার বার সমস্যায় পড়তে হয় তাদের।

ম্যাচ যত গড়িয়েছে, ততই ইস্টবেঙ্গলের দাপট বেড়েছে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ধারাবাহিক ভাবে বিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেছে তারা। প্রতিপক্ষ ইউনাইটেড মাঝে মধ্যে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের জমাট রক্ষণ ভাঙার মতো সুযোগ তৈরি করতে পারেনি। 

বরং ম্যাচের শেষ পর্বে ফের আগ্রাসী হয়ে ওঠে লাল-হলুদ। ৮৬ মিনিটে এবং সংযুক্তি সময়ে (৯০+৪ মিনিটে) পর পর আরও দু’টি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আকাশ। শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন ৩-০। অর্থাৎ শুধু জয় নয়। ডার্বির আগে আত্মবিশ্বাসও বেশ কয়েক গুণ বাড়িয়েই মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড।

এই জয়ের ফলে কলকাতা লিগের ২০২৬-২৭ মরশুমে ইস্টবেঙ্গলের দাপট আরও স্পষ্ট হল। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ম্যাচটিই ছিল গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় শেষ ম্যাচ। অর্থাৎ সুপার সিক্সের আগে আর মাত্র একটি ম্যাচ। দুই গ্রুপের প্রথম তিনটি করে দল জায়গা পাবে পরের পর্বে। 

তবে সেই অঙ্ক নিয়ে এখন আর ভাবতে হচ্ছে না লাল-হলুদ ব্রিগেডকে। কাস্টমসকে ২-০ গোলে হারানোর পরই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে ফেলেছিল তারা। ফলে বুধবারের ম্যাচটি ছিল নেহাতই ছন্দ ধরে রাখার পরীক্ষা। সেই পরীক্ষাতেও দাপটের সঙ্গে পাশ করল ইস্টবেঙ্গল।

এ বার নজর শুধুই ডার্বিতে। সপ্তাহান্তে নয়। বরং সোমবার কাজের দিনেই লিগ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এক দিকে সদ্য ডুরান্ড কাপ জয়ের আত্মবিশ্বাস। অন্য দিকে কলকাতা লিগে দুরন্ত ছন্দ। দুই মিলিয়ে ডার্বির আগে পরিস্থিতি যে অনেকটাই লাল-হলুদের পক্ষে তাতে সন্দেহ নেই। 

তবে ডার্বির মঞ্চে আগের ম্যাচের হিসাব যে সব সময় কাজে আসে না, তা দুই দলের সমর্থকরাই জানেন। তাই সোমবারের ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তার আগে ইউনাইটেড কলকাতাকে তিন গোলে হারিয়ে ইস্টবেঙ্গল যেন স্পষ্ট বার্তাই দিয়ে রাখল। ডার্বির লড়াইয়ে তৈরি তারা।

17 Views 0 Likes 0 Comments

Related News

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২
ময়দান

হ্যাটট্রিকের পুরস্কার ডার্বির আগেই! হাবাসের নেকনজরে আকাশ হেমব্রম ছাড়াও আরও ২

ইস্টবেঙ্গল সূত্রে খবর, হাবাসের নজরে রয়েছেন আকাশ হেমব্রম, অঙ্কন ভট্টাচার্য এবং মহম্মদ বিলাল। সিএফএলে কোচ অর্চিষ্মান বিশ্বাসের প্রশিক্ষণে খেলছেন তাঁরা। তিন জনই ধারাবাহিক ভাবে নজর কেড়েছেন। তবে আপাতত আকাশ টেক্কা দিয়েছেন বাকিদের।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের
ময়দান

আগরকারের অনুপস্থিতিতে হিটম্যানকে নিয়ে বড় বার্তা বোর্ডের

বৈঠকে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই ছিল মূল আলোচ্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হার। তার পরে এক দিনের সিরিজে ২-১ পরাজয়। সব কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

০৩ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে নিয়েও
ময়দান

ধোনির ‘হুক্কা’ মন্তব্যে তোলপাড় নেটপাড়া, ভাইরাল পার্টি-ভিডিওতে নয়া চর্চা পন্থকে ন...

স্পোর্টস ডেস্ক: দু’জনের সম্পর্ক যে ক্রিকেটের বাইরেও বেশ গভীর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক। অন্যজন তাঁরই উত্তরসূরি হিসেবে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার সেই মহেন্দ্র সিং ধোনি ও ...

০৩ সেপ্টে ২০২৬, ১০:৪৫ এএম · 2 মিনিট
ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার
ময়দান

ছেলে থেকে মেয়ে! এ বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নতুন লড়াই শুরু অনয়ার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের পরিচয়টাই যেন তাঁর কাছে সবচেয়ে বড়। সেই পরিচয় নিয়েই এবার বিশ্বমঞ্চে পা রাখার স্বপ্ন অনয়া বাঙ্গারের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া জানিয়েছেন, ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেল...

০৩ সেপ্টে ২০২৬, ১০:২৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.