JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৯ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

বন্যাদুর্গতদের বন্ধু সোনু সুদ, ত্রাণ নিয়ে পৌঁছলেন নেপালে

বন্যাদুর্গতদের বন্ধু সোনু সুদ, ত্রাণ নিয়ে পৌঁছলেন নেপালে

নেপাল, নিউজ ডেস্ক: এর আগেও তিনি ছুটে গিয়েছেন মানুষের বিপদে, মানুষের পাশে। তাঁর মানবিকতার রূপ দেখেছে সমগ্র বলিউড থেকে আমজনতা। কোভিডের সময় হেলিকপ্টারে করে তার ত্রাণ সামগ্রী নিয়ে বিপদে পড়া মানুষকে সাহায্য-মানুষের কাছে এখনো অবিস্মরণীয় দৃশ্য। তিনি বলিউড অভিনেতা সোনু সুদ। সিনেমার পর্দায় তিনি ভিলেন হতে পারেন,কিন্তু বাস্তব জীবনে তিনি আসল হিরো। নেপালের বন্যায় বিধ্বস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। নেপালের ত্রিশুলি বাজারে বন্যা দুর্গতদের কাছে পৌঁছলেন এই বলিউড তারকা।

গত ২৬ অগাস্টই নেপালের এই ভয়াবহ বিপর্যয় দেখে 'এক্স  হ্যান্ডেল' থেকে পোস্ট করেন সোনু। তিনি লেখেন, ‘নেপাল, তুমি একা নও। খাবার, আশ্রয় এবং তোমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করার শক্তি নিয়ে আমরা আসছি।’ তাৎপর্যপূর্ণ ওই পোস্টে সাড়া দেন নেটাগরিকরাও। এরই মধ্যে ভারত সরকার নেপালকে ত্রাণ সামগ্রী পাঠাতে থাকে।

নেপালে বন্যাত্রাণ দিতে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছে তাঁর 'চ্যারিটি ফাউন্ডেশন' টিম। খাদ্যসামগ্রী,কম্বল এই সমস্ত ত্রাণসামগ্রী গুলি তিনি সেখানকার বন্যা বিধ্বস্ত মানুষদের মধ্যে বিতরণ করতে গেছেন। মানুষের দুঃখের দিনের বন্ধু সনু সুদ চান বন্যা-বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে।যাতে তাদের ঘরবাড়ি আবার তারা নতুন করে ফিরে পেতে পারেন।

সোনু সুদ এই প্রসঙ্গে জানান - 'আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এবং তাঁদের ত্রাণসামগ্রী দিতে এসেছি। আমরা তাঁদের জীবন আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করার চেষ্টা করব। জল নামার পরে, ধীরে ধীরে মানুষ যখন নিজের ঠিকানায় ফিরতে শুরু করবেন, শূন্য থেকে জীবন শুরু হবে তাঁদের। নিজেদের জীবন ও ঘরবাড়ি নতুন করে গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকবে তাঁদের সামনে, তখন আরও সাহায্যের প্রয়োজন হবে।'

তবে শুধু এইটুকুতেই থেমে যাননি প্রখ্যাত এই অভিনেতা। তিনি তার পরিকল্পনা আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে তিনি বলেন 'প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমরা অনেক কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। পাশাপাশি আমরা প্রয়োজনীয় জিনিসের তালিকা নিচ্ছি। তাঁদের যা যা প্রয়োজন, ভারত থেকে সেগুলো পাঠানোর চেষ্টা করছি। আগামী কয়েক মাসেও যাতে নেপালে ত্রাণ সহায়তা অব্যাহত থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করব।'

সোনু সুদের ডাকে বলিউড থেকে সাড়া দেন সঞ্জয় দত্ত,অনুপম খের, কঙ্গনা রানাওয়াত মনীষা কৈরালার মতো খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা। তাঁরাও নেপালের সাথে আছেন বার্তা দেন। প্রসঙ্গত, মনীষা কৈরালা নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়ে।

24 Views 0 Likes 0 Comments

Related News

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২
বিনোদন

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২

বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র টাইগার ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন। অ্যাকশন, মার্শাল আর্ট এবং নাচের জন্য তরুণ প্রজন্মের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তাঁর মতো মূলধারার একজন অ্যাকশন তারকার আবাসনে এমন প্রকাশ্য হামলায় স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১৮ অক্টো ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে কাঠগড়ায় নিরাপত্তা ব্যবস্থা
বিনোদন

Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে...

কলকাতা: দুর্গাপুজোর আনন্দের শহরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাংলা। এই মর্মান্তিক দুর্ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে টলিউডেও। নিহত...

১৮ অক্টো ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.