নিউজ ডেস্ক: সামনেই দুর্গাপুজো। আর উৎসব মানেই সাজগোজ,প্যান্ডেল হপিং, জমাটি আড্ডার মেজাজ। কিন্তু,সকলের কাছেই পুজোর সাজ খুব গুরুত্বপূর্ণ। পুজোয় জেল্লাদার ত্বক পেতে চান? ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই টোটকা।
বিশেষজ্ঞদের মতে, শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। খাবারের পাশাপাশি কিছু নির্দিষ্ট সাপ্লিমেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে বলে।
চিকিৎসকের তালিকায় রয়েছে কোলাজেন, ওমেগা-৩, জিঙ্ক, ভিটামিন C এবং প্রোবায়োটিকস।
কোলাজেন: ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে কোলাজেন গুরুত্বপূর্ণ। কোলাজেন পেপটাইড নিয়মিত গ্রহণ করলে ত্বকের আর্দ্রতা ও ইলাস্টিসিটিতে কিছুটা উন্নতি হতে পারে।
ওমেগা-৩: EPA ও DHA-সমৃদ্ধ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের কোষের ঝিল্লি এবং প্রদাহজনিত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। কিছু গবেষণায় ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে এর সম্ভাব্য ভূমিকার কথা উঠে এসেছে।
জিঙ্ক: শরীরে জিঙ্কের ঘাটতি থাকলে তা পূরণ করা ত্বকের মেরামত প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। ব্রণের ক্ষেত্রেও বেশ উপকারী।
ভিটামিন C: কোলাজেন তৈরির স্বাভাবিক প্রক্রিয়ায় ভিটামিন C-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও কাজ করে। তবে বেশি মাত্রায় ভিটামিন C খেলেই যে ত্বক আরও ভালো থাকবে, এমনটাও নয়।
প্রোবায়োটিকস: অন্ত্রের স্বাস্থ্য ও ত্বকের মধ্যে যোগসূত্র রয়েছে। নির্দিষ্ট কিছু প্রোবায়োটিক ত্বকের আর্দ্রতা, ব্রণ বা ত্বকে তেল নিঃসরণের ক্ষেত্রে উপকার করতে পারে। তবে সাপ্লিমেন্ট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।




