JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০৫:০২ পিএম
Breaking
DA: উৎসবের মরশুমে সরকারি কর্মীদের বড় সুখবর! কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যে বাড়ল DA Cyber Fraud: কলকাতা থেকে দুবাই পালানোর ছক! বিমানবন্দরে ধরা পড়ল কর্নাটকের ‘মোস্ট ওয়ান্টেড’... Arambagh Medical College: ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি, অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ! দীপাবলির আগে দিল্লিতে বড় হুঁশিয়ারি ব্যবসায়ীদের, ১১ নভেম্বর পর্যন্ত মিছিল বন্ধের দাবি Supreme Court: দীপাবলির আগে বিমানভাড়ায় আগুন, সুপ্রিম কোর্টের জবাব শুনে চমকে যাবেন Kunal Ghosh: বাগেশ্বর বাবাকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের, উঠল মামলা করার প্রশ্নও! Ramlila Maidan Protest: রামলীলা ময়দান নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, চাপে বিরোধীরা? Abhishek Banerjee: তিনবারও মেলেনি শুনানি! সুপ্রিম কোর্টে যেতেই অভিষেকের মামলায় বড় নির্দেশ DA: উৎসবের মরশুমে সরকারি কর্মীদের বড় সুখবর! কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যে বাড়ল DA Cyber Fraud: কলকাতা থেকে দুবাই পালানোর ছক! বিমানবন্দরে ধরা পড়ল কর্নাটকের ‘মোস্ট ওয়ান্টেড’... Arambagh Medical College: ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি, অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ! দীপাবলির আগে দিল্লিতে বড় হুঁশিয়ারি ব্যবসায়ীদের, ১১ নভেম্বর পর্যন্ত মিছিল বন্ধের দাবি Supreme Court: দীপাবলির আগে বিমানভাড়ায় আগুন, সুপ্রিম কোর্টের জবাব শুনে চমকে যাবেন Kunal Ghosh: বাগেশ্বর বাবাকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের, উঠল মামলা করার প্রশ্নও! Ramlila Maidan Protest: রামলীলা ময়দান নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, চাপে বিরোধীরা? Abhishek Banerjee: তিনবারও মেলেনি শুনানি! সুপ্রিম কোর্টে যেতেই অভিষেকের মামলায় বড় নির্দেশ

Fashion Trends 2026: ট্রেন্ড দখলের লড়াইয়ে এবার বাদামি জিন্স থেকে বেনারসি শাড়ি

Fashion Trends 2026: ট্রেন্ড দখলের লড়াইয়ে এবার বাদামি জিন্স থেকে বেনারসি শাড়ি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফ্যাশনের দুনিয়ায় কিন্তু ট্রেন্ড বদলাতে সময় লাগে না। কখনও ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়ছে নতুনত্ব, আবার কখনও পুরনো দিনের ঐতিহ্যবাহী পোশাকই ফিরে আসছে নতুন রূপে। বর্তমানে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে বাদামি জিন্স থেকে শুরু করে বেনারসি শাড়ি। অর্থাৎ ওয়েস্টার্ন এবং এথনিক—দুই ধরনের ফ্যাশনেই দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া। পোশাকের রং, নকশা থেকে শুরু করে স্টাইলিং, সবেতেই থাকছে নানা পরীক্ষা-নিরীক্ষা।

ওয়েস্টার্ন ফ্যাশনের ক্ষেত্রে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ব্রাউন জিন্স। নীল বা কালো ডেনিমের বাইরে বাদামি রঙের জিন্স তৈরি করছে আলাদা ফ্যাশন স্টেটমেন্ট। ক্যাজুয়াল লুক থেকে শুরু করে অফিস কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রেই মানিয়ে যাচ্ছে এই পোশাক। সাদা শার্ট, কালো টপ কিংবা বেইজ রঙের সোয়েটারের সঙ্গে ব্রাউন জিন্সের কম্বিনেশন তৈরি করতে পারে স্টাইলিশ লুক। পাশাপাশি ওয়াইড লেগ এবং ব্যাগি ফিট জিন্সের চাহিদাও রয়েছে। আরামদায়ক পোশাকের সঙ্গে স্টাইল বজায় রাখতেই এই ধরনের ফ্যাশনের দিকে ঝুঁকছেন অনেকে।

অন্যদিকে যদি দেখা যায় এথনিক ফ্যাশনেও ফিরে আসছে ঐতিহ্যের ছোঁয়া। বিশেষ করে বেনারসি শাড়ির জনপ্রিয়তা যেন কখনও পুরনো হওয়ার নয়। বিয়েবাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, সবক্ষেত্রেই বেনারসি শাড়ির আলাদা আকর্ষণ রয়েছে। তবে এখন শুধু চিরাচরিত সাজ নয়, বেনারসি শাড়িকে আধুনিক স্টাইলেও পরতে পছন্দ করছেন অনেকে। ট্র্যাডিশনাল ব্লাউজের পাশাপাশি ক্রপ টপ, স্টাইলিশ ব্লাউজ কিংবা আধুনিক গয়নার সঙ্গে বেনারসি শাড়ির নতুন ধরনের সাজ নজর কাড়ছে। লাল, মেরুন, গোল্ডেনের পাশাপাশি প্যাস্টেল শেডের বেনারসিও জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায়।

শুধু জিন্স কিংবা শাড়ি নয়, ফ্যাশনে গুরুত্ব পাচ্ছে অ্যাকসেসরিজও। স্টেটমেন্ট জুয়েলারি, বড় ব্যাগ, মিনিমাল মেকআপ এবং মানানসই জুতো বদলে দিতে পারে সম্পূর্ণ সাজ। একইসঙ্গে পুরনো পোশাকের সঙ্গে নতুন অ্যাকসেসরিজ মিলিয়ে তৈরি হচ্ছে একাধিক নতুন লুক। অর্থাৎ ফ্যাশনে এখন ব্যক্তিগত পছন্দ এবং স্বাচ্ছন্দ্যও সমান গুরুত্বপূর্ণ।

এই সব কিছু নিয়ে বলা যেতেই পারে বর্তমান ফ্যাশনে একদিকে যেমন জায়গা করে নিচ্ছে আধুনিক ওয়েস্টার্ন পোশাক, অন্যদিকে তেমনই সমান জনপ্রিয় থাকছে বাঙালির চিরপরিচিত ঐতিহ্যবাহী সাজ। বাদামি জিন্স হোক কিংবা জমকালো বেনারসি, পোশাকের ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই নিজের স্টাইলকে আরও আকর্ষণীয় করে তোলা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে তাই ফ্যাশনের দুনিয়ায় এখন পুরনো ও নতুনের মেলবন্ধনই হয়ে উঠছে সবচেয়ে বড় আকর্ষণ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Winter Fashion Trends: শীত আসার আগেই বদলে ফেলুন Wardrobe!
জীবনধারা

Winter Fashion Trends: শীত আসার আগেই বদলে ফেলুন Wardrobe!

নিউজ ডেস্ক: শীতের আমেজ আসতে এখনও কিছুটা দেরি, কিন্তু ফ্যাশনপ্রেমীদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। কারণ শীত মানেই শুধু গরম পোশাক নয়, বরং স্টাইলের সঙ্গে আরামদায়ক ফ্যাশনের মেলবন্ধন। শীত পড়লেই যেমন বদলায় খাবারের স্...

০৩ নভে ২০২৬, ০৩:৫৮ পিএম · 2 মিনিট
ছুটি মঞ্জুর হওয়ার পরেও রেহাই নেই! বৈঠকে যোগ না দেওয়ায় হুমকি বসের
জীবনধারা

ছুটি মঞ্জুর হওয়ার পরেও রেহাই নেই! বৈঠকে যোগ না দেওয়ায় হুমকি বসের

নিউজ ডেস্ক: ছুটি মঞ্জুর হয়েছে আগেই। অফিসের নিয়ম মেনেই আবেদন করেছিলেন কর্মী। এমনকি ছুটিতে যাওয়ার আগে মানবসম্পদ বিভাগ (এইচআর) এবং নিজের ম্যানেজারের কাছ থেকেও নিশ্চিত অনুমতি নিয়েছিলেন। কিন্তু ছুটিতে গিয়ে বিপাকে পড়তে হল তাঁ...

০২ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব!
জীবনধারা

সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব!

নিউজ ডেস্ক: চারপাশে অনেক মানুষ, হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য বন্ধু! তবুও দিনের শেষে একা,  বাড়িতে পরিবারের সবাই রয়েছেন, অথচ কারও সঙ্গে ঠিক করে কথা বলার সময় নেই। কেউ ব্যস্ত Facebook-এ, কেউ Instagram-এ, আবা...

০১ নভে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট
বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা!
জীবনধারা

বেতন বাড়লেও সঞ্চয় বাড়ছে না কেন? জানুন কোথায় হারিয়ে যাচ্ছে আপনার টাকা!

নিউজ ডেস্ক: বেতন বেড়েছে, আগের তুলনায় হাতে আসছে বেশি টাকা। তবুও মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স দেখলে কপালে চিন্তার ভাঁজ! মাসের শুরুতে মনে হয়, এবার হয়তো কিছু টাকা জমবে। কিন্তু মাস শেষ হতে না হতেই সেই একই প্র...

২৯ অক্টো ২০২৬, ০৮:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.