নিউজ ডেস্ক: এয়ার ফ্রায়ার কিনেছেন? ঠিক কেমনভাবে ব্যবহার করবেন? আর যদিও বা ব্যবহার করতে পারলেন-কিন্তু যদি কোন সমস্যা দেখা দেয়,কি করবেন তখন? আর এই কারণেই আপনাকে জানতে হবে, এয়ার ফায়ার কেমন ভাবে পরিষ্কার করা উচিত। তার কারণ, দামি সহজে তো কেনা হয় না! অনেক বাড়িতেই এখন এই রান্নার সামগ্রী দেখা যাচ্ছে।
রান্না সামগ্রী হিসেবে খুবই ভালো কাজ করে এটি। কম তেলে ফ্রাই হোক বা স্ন্যাকস গরম করা,এর জুড়ি মেলা ভার। কিন্তু মুশকিল এটার ক্ষেত্রেও। নিয়মিত ব্যবহার করলে যেকোনো সামগ্রীর মতো এয়ারফ্রায়ারেও নোংরা জমতে পারে। এটা পরিষ্কারের ঝামেলাও কম। কিন্তু পদ্ধতি জানতে হবে। আর পদ্ধতিও খুব সহজ। জেনে নেয়া যাক-
লিকুইড ডিশ ওয়াশার:
প্রত্যেকবার এয়ার ফায়ার যখন ব্যবহার করবেন তখন ব্যবহারের পর এদিকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এটি তো একটু জল দিন এবং তরল বাসন মাজার সাবান দিন। এরপর সেটি ভিজতে দিন। ভিজিয়ে রাখার ফলে, তেল এবং খাবারের জমে থাকা অংশ নরম হয়ে যাবে। এরপর পরিষ্কারের ক্ষেত্রে নরম স্পঞ্জ ব্যবহার করুন। ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন। মনে রাখবেন, খুব শক্ত স্ক্রাবার ব্যবহার না করাই ভালো। শক্ত স্ক্রাবার ব্যবহার করলে এতে বাস্কেটের নন-স্টিক আবরণ খারাপ হতে পারে।
বেকিং সোডা:
বাস্কেট অথবা ট্রেতে পুরনো দাগ ধরেছে?। সামান্য বেকিং সোডার সঙ্গে অল্প জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তেলের দাগের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে জমে থাকা তেল ও খাবারের লেগে থাকা দাগ দূর হবে।
লেবুর রস:
নন-ভেজ বা মশলা জাতীয় খাবার রান্না করলে এয়ার ফ্রায়ার থেকে দুর্গন্ধ বেরোয়। দুর্গন্ধ কমাতে ব্যবহার করুন লেবুর রস। একটি পাত্রে জল নিয়ে তাতে কয়েক টুকরো লেবু দিয়ে এয়ার ফ্রায়ারে অল্প সময়ের জন্য গরম করে নিন। তবে আপনার মডেলের নির্দেশিকা অনুযায়ী এই পদ্ধতি ব্যবহারযোগ্য, এটা আগে নিশ্চিত হয়ে নেবেন। যন্ত্রটি ঠান্ডা করে ভিতরের অংশ পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
মনে রাখবেন এয়ার ফায়ারের নোংরা পরিষ্কার করার যে পদ্ধতিগুলি বলা হয়েছে, সেই পদ্ধতিগুলি মেনে চলার আগে দেখে নেবেন আপনার এয়ার টিম সেই পদ্ধতিগুলি মেনে চলার মত উপযুক্ত কিনা। এছাড়াও যখন এয়ার ফেয়ার পরিষ্কার করবেন অবশ্যই মনে রাখবেন বৈদ্যুতিক সতর্কতা যেন আপনার তরফ থেকে নেওয়া থাকে। বিশেষত বৈদ্যুতিক অংশ জলে ডোবেন না। পরিষ্কারের আগে প্লাগ খুলে নেবেন এবং সমস্ত অংশ শুকিয়ে গেলে তবেই আবার ব্যবহার করবেন।




