JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম
Breaking
Youth Olympics 2026: যুব অলিম্পিক্সে ইতিহাস রাজকুমারী লাঞ্চেনবি চানুর বাড়ির ঠাকুরঘরে মূর্তি রাখার সঠিক দিক কোনটি? কী বলছে বাস্তু? Donald Trump: ভোটের ধাক্কার মাঝেও ট্রাম্পের রসিকতা Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পান Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্... আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের Youth Olympics 2026: যুব অলিম্পিক্সে ইতিহাস রাজকুমারী লাঞ্চেনবি চানুর বাড়ির ঠাকুরঘরে মূর্তি রাখার সঠিক দিক কোনটি? কী বলছে বাস্তু? Donald Trump: ভোটের ধাক্কার মাঝেও ট্রাম্পের রসিকতা Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পান Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্... আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের

দুর্গাপুজো কোনও রাজনৈতিক দলের নয়, গুরুত্বপূর্ণ বার্তা শমীক ভট্টাচার্যের

দুর্গাপুজো কোনও রাজনৈতিক দলের নয়, গুরুত্বপূর্ণ বার্তা শমীক ভট্টাচার্যের

আসন্ন দুর্গাপুজোকে ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করছেন না। শুধু কলেজ স্কোয়ারই নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির পদ বা পরিচালনার দায়িত্বও তিনি নেবেন না বলে ঘোষণা করেছেন।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পোস্টে শমীক ভট্টাচার্য বলেন, একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সেই দৃষ্টান্ত অনুসরণ করে রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতাদের একের পর এক পুজো কমিটির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয় বলেই তিনি মনে করেন।

বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, দুর্গাপুজো একটি সর্বজনীন উৎসব। তাই এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের পরিচয় বা প্রভাব জড়িয়ে পড়া উচিত নয়। তাঁর মতে, পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি। সেই নীতিগত অবস্থান থেকেই তিনি কোনও পুজো কমিটির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

শমীক ভট্টাচার্য তাঁর পোস্টে লিখেছেন, “কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।”

তিনি আরও লেখেন, “দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।”

শমীক ভট্টাচার্যের এই অবস্থান রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুর্গাপুজো এবং রাজনীতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে বিজেপির রাজ্য সভাপতির এই সিদ্ধান্ত ও মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

36 Views 0 Likes 0 Comments

Related News

Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের
রাজ্য

Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের

নিউজ ডেস্ক: দিঘার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে আর হকারদের ভিড় ঠেলে চলতে হবে না পর্যটকদের! সৈকতকে আরও পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ করল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এবার থেকে সমুদ্রসৈকত কিংবা সৈকত সংলগ্ন এলাক...

০৪ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 2 মিনিট
Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পান
রাজ্য

Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পা...

নিউজ ডেস্ক: দলের কর্মীকেই ফোনে গালিগালাজ এবং মারধরের হুমকি! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডিং ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। ভাইরাল হওয়া ওই অডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি...

০৪ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট
Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ
রাজ্য

Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ

নিউজ ডেস্ক: এবার জঙ্গলমহলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের! পর্যটকদের জন্য বড় চমক নিয়ে আসছে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। বিদেশের ধাঁচে এবং শিলিগুড়ির মডেল অনুসরণ করে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি পার্ক। পর...

০৪ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪
রাজ্য

Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪

নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নামে কি চলছিল চিকিৎসার ব্যবসা? একটি জেরক্স করা প্রেসক্রিপশনকে হাতিয়ার করেই গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসিতে। রোগ নির্ণয়ের নামে ৫০০ থেকে ১...

০৪ নভে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.