JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৬:৩৩ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

পুরভোটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা, ১৮০ আসন জয়ের লক্ষ্যে বিজেপি

পুরভোটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা, ১৮০ আসন জয়ের লক্ষ্যে বিজেপি

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরভোট এখনও কয়েক মাস দূরে। কিন্তু তার আগেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। আগামী কলকাতা পুরসভা নির্বাচনে 'সনাতনী মেয়র' বসানোর লক্ষ্যে রয়েছে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু মেয়র নয় পুরভোটে ১৭০ থেকে ১৮০ টি আসন জয়ের টার্গেটও ঘোষণা করে দিল গেরুয়া শিবির।

আগামী ডিসেম্বর মাসে কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নামতে শুরু বিজেপি। পুরভোটের দায়িত্ব সুকান্ত মজুমদারের হাতে তুলে দিয়েছে দল। দায়িত্ব পাওয়ার পর বুধবার সাংবাদিক বৈঠকে দলের রনকৌশল প্রকাশ্যে আনেন তিনি।

সুকান্ত জানান, পুর ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপি একটি SOP বা নির্দিষ্ট নীতিমালা তৈরি করবে। সেই নিয়ম মেনে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জায়গা দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত কর্মীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে, কাউকে একতরফা ভাবে প্রার্থী করা হবে না। দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত করা হবে। সেই সিদ্ধান্ত নেবেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তবে, পার্থী হওয়ার দৌড়ে থাকা দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছেন সুকান্ত। তাঁর বক্তব্য, আগেভাগে নিজেকে প্রার্থী হিসেবে ধরে নিয়ে বসে থাকলে পরে আফসোস করতে হতে পারে। অর্থাৎ দলীয় সিদ্ধান্তের আগে কোনও নেতার নিজের পার্থীপদ নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়।

এরপরে পুরভোটের আসন সমীকরণ নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তের। তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের ফলাফল বিচার করলে কলকাতার পুরনো ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১ টি তে বিজেপি এগিয়ে ছিল। সেই হিসেবের ওপর ভিত্তি করে এবার আরও বড় লক্ষ্যমাত্রা নিয়েছে দল। সুকান্তের দাবি, বর্তমানে কলকাতা পুরসভায় ২০৯ ওয়ার্ড রয়েছে । তার মধ্যে ১৭০ থেকে ১৮০টি আসনে বিজেপি জয়ী হবে।

তবে, সবচেয়ে বেশি চর্চা তৈরি করেছে তাঁর মেয়র সংক্রান্ত মন্তব্য। কলকাতা পুরসভার প্রতীক প্রসঙ্গ টেনে সুকান্ত বলেছেন, আগামী দিনে এই পুরসভায় 'সনাতনী মেয়র' বসবে এবং কলকাতা তার পুরনো গৌরব ফিরে পাবে। ফলে, ভোটের কয়েকমাস আগে কলকাতা পুরসভাকে ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও জমে উঠল, তা বলাই যাই।

25 Views 0 Likes 0 Comments

Related News

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে
রাজ্য

CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে

ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার। সেখানকার ভোলানাথ মোড়ের একটি দোকানে চা খেতে বসেছিলেন ওই ব্যক্তি। এলাকায় একেবারেই নতুন মুখ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারের খটকা লাগে। পরিচয় জানতে চেয়ে দু-চারটি প্রশ্ন করতেই থতমত খেয়ে যান তিনি, কথায় ধরা পড়ে বিস্তর অসঙ্গতি। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে স্থানীয়রা তাঁকে আটকে বক্সিরহাট থানার পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের।

১১ অক্টো ২০২৬, ১১:২৫ পিএম · 2 মিনিট
‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক
রাজ্য

‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

শহরের বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের নামে লাগানো পোস্টারে হিন্দুদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘বিরিয়ানি খান হিন্দুর হোটেল থেকে’, কোনওটিতে আবার লেখা, ‘মাংস কিনুন হিন্দুর দোকান থেকে ’।

১১ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন ঐতিহ্য
রাজ্য

Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের...

একটি বিশেষ উপকরণ, যা নেপালি সম্প্রদায়ের কাছে পুজোর অন্যতম প্রধান অঙ্গ।

১১ অক্টো ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.