JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

ফ্রিজ খুলতেই অবাক পরিবার! বরফে ‘শিবলিঙ্গ’ দেখে পূজায় মাতল এলাকা

ফ্রিজ খুলতেই অবাক পরিবার! বরফে ‘শিবলিঙ্গ’ দেখে পূজায় মাতল এলাকা

উত্তরপ্রদেশের আগ্রায় একটি বাড়ির ফ্রিজে জমে থাকা বরফে শিবলিঙ্গের মতো আকৃতি দেখা যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খেরিয়া মোড় এলাকার নগলা ভুজা অঞ্চলের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি ধর্মীয় আবেগও তীব্র হয় উঠেছে। খবর ছড়িয়ে পড়তেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। কেউ এটিকে ভগবান শিবের অলৌকিক আবির্ভাব বলে বিশ্বাস করছেন, আবার কেউ বলছেন, এটি বরফ জমার স্বাভাবিক প্রক্রিয়ার ফল। ফলে ঘটনাটি ধর্মীয় বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা—দুই দিক থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ওই পরিবারের সদস্যরা জানান, ফ্রিজ খুলে ফ্রিজারের বরফের মধ্যে শিবলিঙ্গের মতো দেখতে একটি আকৃতি চোখে পড়ে। প্রতিবেশীদের মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভক্তদের ঢল নামে। অনেকে ফুল, বেলপাতা ও জল দিয়ে পূজা-অর্চনা করেন, শোনা যায় ‘হর হর মহাদেব’ ধ্বনিও। স্থানীয়দের দাবি, এমন দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি।

ঘটনার পর অনেকেই এই বরফের আকৃতির সঙ্গে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহায় স্বাভাবিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গের সঙ্গে করছেন। এমনকি এক স্থানীয় সাধু সেখানে উপস্থিত হয়ে অমরনাথ গুহার সঙ্গে জড়িত ধর্মীয় কাহিনিও শোনান। সময় গড়াতে সেখানে ধীরে ধীরে পূজা-পাঠ, প্রসাদ নিবেদন ইত্যাদিও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ বা ফ্রিজারের ভিতরে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের প্রবাহ এবং বরফ জমার ধরন মিলিয়ে নানা ধরনের আকৃতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে ‘প্যারেইডোলিয়া’ (Pareidolia) বলা হয়, যেখানে মানুষ এলোমেলো আকারের মধ্যে পরিচিত মুখ, বস্তু বা ধর্মীয় প্রতীক কল্পনা করে। তবে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরও বিতর্ক থামেনি। নেটিজেনদের একাংশ এটিকে ঈশ্বরের অলৌকিক নিদর্শন হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকের মতে, মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখেও ঘটনাটিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা জরুরি।

50 Views 0 Likes 0 Comments

Related News

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ
রকমারি

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ

এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।

০৮ সেপ্টে ২০২৬, ০৮:৫৭ পিএম · 2 মিনিট
চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো
রকমারি

চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো

মোটেই বাঙালি পদ নয়! ফরাসিদের হেঁশেল থেকে জাহাজপথে বাংলায় এসে জমিয়ে বসে এই রান্না-শুক্তো। অনেক ধরনের শুক্তো খেয়েছেন। আজ খেয়ে দেখুন নতুন ধরনের শুক্তো। রাঙাআলু'র শুক্তো।

০৩ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ
রকমারি

বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালি মানেই মাছ আর ভাত। আর এই মাছ রান্নায় যদি নানারকম বৈচিত্র পাওয়া যায়! নতুন নতুন খাবারের খোঁজে বাঙালি চেষ্টা করে গেছে নতুন নতুন পদ রান্না করার। তেমনিই একটি পদ 'ভেটকির ষষ্ঠ রঙ্গ।' প্রাচীন এই পদটি...

০২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 1 মিনিট
মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু
রকমারি

মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু

একদিকে মিষ্টির ক্রেভিং অন্যদিকে ডায়েটের চিন্তা, এবার আর চিন্তা নেই। অল্প সময়েই বানিয়ে ফেলুন এই ডায়েট লাড্ডু।

৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.