নিউজ ডেস্ক : উত্তর দিনাজপুরের ইসলামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ালো ব্লক অফিস চত্বরে। বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে NCPI-এর ১৮ জন সদস্য অফিসে প্রবেশ করতেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি ও লাঠালাঠির চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাফকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা চিত্রজিৎ রায়।
আসছে বিস্তারিত…..




