JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০৭:১৭ পিএম
Breaking
Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Suvendu Adhikari: ফোর-জি, থ্রি-জি, টু-জি বলে কংগ্রেস-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর Municipal Election: পিছিয়ে যেতে পারে কলকাতা-হাওড়ার নির্বাচন! ভোটার তালিকার নতুন সূচিতে বা... Gold Price: ধনতেরাসের আগেই সোনা-রুপোয় বড় ধস! এখনই কিনবেন, নাকি আরও কমবে দাম? কী বলছেন বিশ... বাংলার পর্যটনে ২৭০০ কোটির মেগা বিনিয়োগ! কলকাতা থেকে দার্জিলিং, ৭ জায়গায় তৈরি হবে নতুন হোটে... Haryana: পাথর ও ফুলের টব দিয়ে ৬ বছরের শিশুর মাথা থেঁতলে দিল খুদে পড়ুয়া! Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দিলেন বড়... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Suvendu Adhikari: ফোর-জি, থ্রি-জি, টু-জি বলে কংগ্রেস-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর Municipal Election: পিছিয়ে যেতে পারে কলকাতা-হাওড়ার নির্বাচন! ভোটার তালিকার নতুন সূচিতে বা... Gold Price: ধনতেরাসের আগেই সোনা-রুপোয় বড় ধস! এখনই কিনবেন, নাকি আরও কমবে দাম? কী বলছেন বিশ... বাংলার পর্যটনে ২৭০০ কোটির মেগা বিনিয়োগ! কলকাতা থেকে দার্জিলিং, ৭ জায়গায় তৈরি হবে নতুন হোটে... Haryana: পাথর ও ফুলের টব দিয়ে ৬ বছরের শিশুর মাথা থেঁতলে দিল খুদে পড়ুয়া! Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দিলেন বড়...

Viral Video: অফিসের ডেস্কের মাঝেই ‘বিল্লো রানি’! তরুণের ফিল্মি নাচে হাসির রোল, ভাইরাল ভিডিয়ো

Viral Video: অফিসের ডেস্কের মাঝেই ‘বিল্লো রানি’! তরুণের ফিল্মি নাচে হাসির রোল, ভাইরাল ভিডিয়ো
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কর্পোরেট অফিসে প্রতিদিনের ব‍্যস্ততার মাঝে একটু বিনোদন। একঘেয়ে কর্মব্যস্ততার মাঝে কখনও কখনও মজার কোনও ঘটনা বদলে দিতে পারে অফিসের পরিবেশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এমনই একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে চর্চা। সেখানে দেখা গিয়েছে, অফিসের মধ্যেই বলিউডের জনপ্রিয় গান ‘বিল্লো রানি’-র তালে ফিল্মি কায়দায় নাচছেন এক তরুণ কর্মী। আর তাঁর নাচ ঘিরে সহকর্মীদের মধ্যে তৈরি হয়েছে হাসি, উচ্ছ্বাস এবং বিস্ময়ের পরিবেশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অফিসের ডেস্ক এবং কাজের জায়গার মাঝখানে নাচ শুরু করেছেন এক তরুণ। ‘বিল্লো রানি’ গানটি বাজতেই কোমর দুলিয়ে নাচতে থাকেন তিনি। নাচের ভঙ্গিতে রয়েছে বলিউডের ছবির ছোঁয়া। শুধু তাই নয়, নাচতে নাচতে সহকর্মীদের দিকে ফ্লাইং কিস ছুড়তেও দেখা যায় তাঁকে।

https://www.instagram.com/reel/DfCcBUQM4wO/?utm_source=ig_web_copy_link&cplk=NTc4MTIwNjQ2YQ==

ভিডিয়োতে, সামনে বসে থাকা এক পুরুষ সহকর্মীর কোলে গিয়ে বসেন ওই তরুণ। তাঁর এমন আচরণ দেখে অফিসের অন্য কর্মীদের মধ্যে হাসির রোল ওঠে। কেউ কেউ বিস্মিত হয়ে যান, আবার অনেকে হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দিতে থাকেন। সহকর্মীদের কয়েক জন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যদিও ভিডিয়োটি কবে কোথায় রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়। অফিসের পরিবেশে এমন আচরণ সংশ্লিষ্ট কর্মীদের কাছে কতটা স্বাভাবিক, সে বিষয়েও কোনও তথ্য পাওয়া যায়নি।

‘রাম_অফিসিয়াল_০১১৯’ নামের একটি ইন্সটাগ্রাম হ‍্যান্ডেল থেকে   ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি বহু মানুষের নজর কেড়েছে। নেটাগরিকদের একাংশ মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “অদ্ভুত নাচ। তবে প্রতিটি অফিসেই এমন এক কর্মী থাকা উচিত।” অন্য এক জনের মন্তব্য, “এমন সহকর্মী থাকলে তো রবিবারেও অফিসে যেতে ইচ্ছে করবে!”

কাজের চাপের মধ‍্যে সহকর্মীদের সঙ্গে খোস মেজাজে  হাসি-মজার মুহূর্ত যে কর্মক্ষেত্রের পরিবেশকে আনন্দময় করে তুলতে পারে, এই ভিডিয়ো ঘিরে সেই কথাই উঠে এসেছে। তবে সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটির প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অজানা।

3 Views 0 Likes 0 Comments

Related News

Haryana: পাথর ও ফুলের টব দিয়ে ৬ বছরের শিশুর মাথা থেঁতলে দিল খুদে পড়ুয়া!
দেশ

Haryana: পাথর ও ফুলের টব দিয়ে ৬ বছরের শিশুর মাথা থেঁতলে দিল খুদে পড়ুয়া!

পঞ্চকুলা: স্কুলের ক্লাসরুমে সহপাঠীর উপর এমন ভয়াবহ হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হরিয়ানার পঞ্চকুলায়। মাত্র ছয় বছরের এক শিশুকে পাথর, ফুলের টব এবং ভারী বস্তু দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্...

০৩ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
DA: উৎসবের মরশুমে সরকারি কর্মীদের বড় সুখবর! কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যে বাড়ল DA
দেশ

DA: উৎসবের মরশুমে সরকারি কর্মীদের বড় সুখবর! কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যে বাড়...

মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে 'অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স'-এর ভিত্তিতে বছরে দু’বার ডিএ পরিমার্জন করে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় এটি এ বছরের দ্বিতীয় দফার বৃদ্ধি। এর আগে এপ্রিল মাসে ২ শতাংশ ডিএ বাড়িয়ে তা ৫৮ থেকে ৬০ শতাংশে নিয়ে যাওয়া হয়েছিল।

০৩ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
দীপাবলির আগে দিল্লিতে বড় হুঁশিয়ারি ব্যবসায়ীদের, ১১ নভেম্বর পর্যন্ত মিছিল বন্ধের দাবি
দেশ

দীপাবলির আগে দিল্লিতে বড় হুঁশিয়ারি ব্যবসায়ীদের, ১১ নভেম্বর পর্যন্ত মিছিল বন্ধের দ...

নয়াদিল্লি: দীপাবলির মরসুমে আর কোনও বিক্ষোভ, মিছিল বা ধর্না চাইছেন না দিল্লির ব্যবসায়ীরা। উৎসবের বাজারে লাগাতার প্রতিবাদ কর্মসূচির জেরে বিপুল আর্থিক ক্ষতির অভিযোগ তুলে এবার সরাসরি পুলিশ কমিশনারের দ্বারস্থ হল বণিকসভা। আগাম...

০৩ নভে ২০২৬, ০৪:১৯ পিএম · 2 মিনিট
Supreme Court: দীপাবলির আগে বিমানভাড়ায় আগুন, সুপ্রিম কোর্টের জবাব শুনে চমকে যাবেন
দেশ

Supreme Court: দীপাবলির আগে বিমানভাড়ায় আগুন, সুপ্রিম কোর্টের জবাব শুনে চমকে যাবেন

নয়াদিল্লি: দীপাবলির আগে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন? তাহলে বিমান টিকিটের দাম দেখে রীতিমতো মাথায় হাত পড়তে পারে! উৎসবের মরশুমে দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে বিমানভাড়া একলাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমনই যে দিল্...

০৩ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.