JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৬:১১ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

বছর কুড়ি পর! কলকাতায় ফিরছেন তসলিমা

বছর কুড়ি পর! কলকাতায় ফিরছেন তসলিমা

রবীন্দ্র সদনের মঞ্চ ঘিরে শুরু রাজনৈতিক তরজা

কলকাতা: প্রায় দুই দশকের অপেক্ষার অবসান। দীর্ঘ বিতর্ক, নির্বাসন ও রাজনৈতিক টানাপোড়েনের পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগস্ট রবীন্দ্র সদনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

তসলিমার কলকাতা সফরের খবর সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশের অভিযোগ, এই সফরকে ঘিরে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায়ের বক্তব্য, "তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। অতীতে বিভিন্ন সরকার মৌলবাদের চাপে নতিস্বীকার করেছিল। এখন নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করেছি, তাঁকে আবার কলকাতায় আনা উচিত।" তাঁর দাবি, অনুষ্ঠানে তসলিমার কবিতা, গান ও সাহিত্যচর্চাকে কেন্দ্র করেই আয়োজন হবে। পাশাপাশি তিনি জানান, লেখিকার নিরাপত্তার বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হয়েছে।

এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 'সেক্যুলার মিশন' নামে একটি সংগঠনও। সংগঠনের তরফে আইনজীবী ওসমান মল্লিক সমাজমাধ্যমে লিখেছেন, "দীর্ঘ প্রতীক্ষার অবসান। সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি আসছেন। আমরা তাঁর সংগ্রামের পাশে ছিলাম, আছি এবং থাকব।" আয়োজকদের প্রচারপত্রে তসলিমাকে "মৌলবাদবিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক" বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তসলিমার সফরকে ঘিরে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতির অনেকটাই পূরণ করতে পারেনি বর্তমান সরকার। নওশাদের দাবি, “তসলিমা নাসরিন মুসলমান-বিদ্বেষী হিসাবেই পরিচিত। এই সফরের মাধ্যমে একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে।”

তসলিমার কলকাতা প্রত্যাবর্তন ঘিরে ফিরে আসছে ২০০৭ সালের স্মৃতিও। 'দ্বিখণ্ডিত' উপন্যাস প্রকাশকে কেন্দ্র করে সে সময় কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে সেনা নামাতে হয়েছিল। তৎকালীন বাম সরকার বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং পরে লেখিকাকে কলকাতা ছাড়তে হয়। পরবর্তী তৃণমূল সরকারের আমলেও তাঁর কলকাতায় ফেরা হয়নি।

এবার প্রায় কুড়ি বছর পর সেই কলকাতাতেই ফিরছেন তসলিমা নাসরিন। সাহিত্যিকের এই প্রত্যাবর্তন নিছক সাংস্কৃতিক ঘটনা হয়ে থাকবে, নাকি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে,  ১ অগস্টের অনুষ্ঠানকে ঘিরে এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

64 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.