JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

বাতিল আবেদনেও মিলবে নতুন সুযোগ

বাতিল আবেদনেও মিলবে নতুন সুযোগ

কলকাতা: ভোট-পরবর্তী বাংলার রাজনীতিতে প্রতিবাদের নতুন প্রতীক যেন ডিম। এত দিন সেই ডিম উড়ে গিয়েছে তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী থেকে কাউন্সিলরদের দিকে। এ বার সেই ‘ডিম-থেরাপি’র মুখে পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। কারণ, অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার ক্ষোভ।

মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়া মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক দফতর। কোথাও বিডিওকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়া হয়েছে, কোথাও পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ। পঞ্চায়েত প্রধানকে ঘেরাও, পুরসভার আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ— এমন ছবিও সামনে এসেছে। অনেক আবেদনকারীর আশঙ্কা, তাঁদের আবেদন বাতিল হওয়ায় হয়তো প্রকল্প থেকেই বাদ দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে ক্ষোভ প্রশমনে বড় পদক্ষেপের পথে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে চালু হচ্ছে ‘এডিট’ অপশন। ফলে যাঁদের আবেদন তথ্যগত ভুল বা অসঙ্গতির কারণে বাতিল হয়েছে, তাঁরা নতুন করে তথ্য সংশোধনের সুযোগ পাবেন। শুধু তা-ই নয়, কেন আবেদন বাতিল হয়েছে, তার কারণও পোর্টালে দেখা যাবে।

নবান্নের শীর্ষ সূত্রের দাবি, রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে নানা আলোচনা থাকলেও অন্নপূর্ণা যোজনার অর্থ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এক কোটিরও বেশি যোগ্য মহিলা যেমন ইতিমধ্যেই মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন, তেমনই যোগ্য অথচ তথ্যগত ত্রুটির কারণে বাদ পড়া আবেদনকারীদেরও ধাপে ধাপে প্রকল্পের আওতায় আনা হবে।

সরকারি হিসাব বলছে, আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেতেন। কিন্তু তথ্য যাচাইয়ে দেখা গিয়েছে, সরকারি কর্মী, আয়করদাতা কিংবা আর্থিকভাবে স্বচ্ছল বহু মহিলাও সেই তালিকায় ছিলেন। অন্নপূর্ণা যোজনায় সেই গরমিল দূর করতে কঠোর যাচাই শুরু হয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের প্রত্যেককে মাসে ৩ হাজার টাকা দিতে সরকারের বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ৬১ হাজার ২০০ কোটি টাকা। বিজেপি সরকারের দাবি, এই বিপুল ব্যয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখা হয়েছে।

গত রবিবার মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে অনুমোদিত হয়েছে ১ কোটি ২২ লক্ষ আবেদন। বাতিল হয়েছে ২৭ লক্ষেরও বেশি। আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাতিল আবেদনগুলির পুনরায় যাচাইয়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কেন এত আবেদন বাতিল? প্রশাসনের ব্যাখ্যা, অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে আধার কার্ড ও মোবাইল নম্বরের তথ্য নিয়ে। কারও আধারের সঙ্গে বর্তমান মোবাইল নম্বর যুক্ত নেই, কেউ আবার আগের প্রকল্পে অন্য নম্বর ব্যবহার করেছিলেন। আবার একই মোবাইল নম্বর একাধিক সরকারি প্রকল্পে ব্যবহৃত হওয়ায় তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে অনেক যোগ্য আবেদনকারীও আপাতত টাকা পাননি।

এই সমস্যার সমাধানেই আনা হচ্ছে নতুন ‘এডিট’ অপশন। আবেদনকারীরা লগ-ইন করে জানতে পারবেন কেন তাঁদের আবেদন বাতিল হয়েছে, কোন তথ্যে গরমিল রয়েছে এবং প্রয়োজনীয় সংশোধনও করতে পারবেন। প্রশাসনের আশা, এর ফলে বিপুল সংখ্যক যোগ্য মহিলা দ্রুত অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবেন এবং জেলায় জেলায় যে ক্ষোভ ও বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে, তা অনেকটাই স্তিমিত হবে।

নবান্নের এক আধিকারিকের কথায়, ‘‘অনেক ক্ষেত্রে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তথ্যগত অসঙ্গতির কারণে তা সম্পূর্ণ করা যাচ্ছে না। ‘এডিট’ অপশন চালু হলে সেই জট কাটবে।’’ প্রশাসনের আশ্বাস, প্রকৃত যোগ্য কোনও মহিলাই অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা থেকে শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না।

14 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.