JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

রাশিয়া থেকে তেল কিনলেই ৫০০% শুল্ক! মার্কিন সেনেটে নতুন বিল আনছে ট্রাম্প সরকার

রাশিয়া থেকে তেল কিনলেই ৫০০% শুল্ক! মার্কিন সেনেটে নতুন বিল আনছে ট্রাম্প সরকার

রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে ফের শুল্ককে হাতিয়ার করতে চলেছে আমেরিকা। মার্কিন সেনেটে এমন একটি নতুন বিল আনার প্রস্তুতি চলছে, যেখানে রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনলে সংশ্লিষ্ট দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি ইতিমধ্যেই হোয়াইট হাউসের সমর্থন পেয়েছে এবং আগামী আগস্টের আগেই এটি সেনেটে পাস হতে পারে বলে মনে করা হচ্ছে।

মার্কিন সেনেটরদের একটি দ্বিদলীয় গোষ্ঠী এই বিলের প্রস্তাব এনেছে। তাঁদের বক্তব্য, ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয় কমাতে এবং মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা পাঁচটি দেশের উপর এই শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তাঁর কথায়, “রাশিয়ার তেল আমদানি করা দেশগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক ধার্য করা হবে। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।”

নতুন বিল কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানের উপর। শুধু অপরিশোধিত তেল নয়, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিকারী দেশগুলিকেও এই শুল্কের আওতায় আনার প্রস্তাব রয়েছে।

প্রসঙ্গত, গত বছরও রাশিয়ার জ্বালানি আমদানিকারী দেশগুলির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠেছিল। সেই সময় সদ্যপ্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম একটি বিল আনেন, যেখানে রাশিয়ার তেল কেনা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই বিল শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি।

বর্তমান বিলটিকে ওই প্রস্তাবেরই সংশোধিত সংস্করণ বলে মনে করা হচ্ছে। তবে এবার শুল্কের হার কমিয়ে সর্বোচ্চ ১০০ শতাংশ করা হয়েছে। মার্কিন সেনেট সূত্রের খবর, ইতিমধ্যেই ২৬ জন সেনেটর এই বিলের সমর্থনে নাম লিখিয়েছেন এবং আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে।

যদি এই বিল আইন হিসেবে কার্যকর হয়, তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীল দেশগুলিকে বিকল্প উৎস খুঁজতে হতে পারে। একই সঙ্গে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

383 Views 0 Likes 0 Comments

Related News

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি নতুন কূটনৈতিক সমীকরণ?
বিদেশ

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপ...

আয়ারল্যান্ড সফরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা চালালে তার প্রভাব জ্বালানি সরবরাহের উপর পড়ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী
বিদেশ

বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব...

জানা গিয়েছে, সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। সফর শেষে কিয়েভ থেকে ট্রেনে করে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৬ পিএম · 2 মিনিট
জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনা, নিখোঁজ ১৩০ জন যাত্রী, চলছে উদ্ধারকাজ
বিদেশ

জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনা, নিখোঁজ ১৩০ জন যাত্রী, চলছে উদ্ধারকাজ

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটির শেষ অবস্থান বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জাভা সাগরে পাওয়া যায়। ওই এলাকায় তখন সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম · 2 মিনিট
প্যারাশুট খুলল না, ৭০-১০০ মাইল বেগে পতন! ইরানের পাহাড়ে মার্কিন বায়ুসেনার বাঁচার লড়াই
বিদেশ

প্যারাশুট খুলল না, ৭০-১০০ মাইল বেগে পতন! ইরানের পাহাড়ে মার্কিন বায়ুসেনার বাঁচার...

নিজের SERE Survival, Evasion, Resistance and Escape প্রশিক্ষণ কাজে লাগিয়ে পাহাড়ের একটি ফাটলে আশ্রয় নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩২ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.