JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম
Breaking
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ বছরের জলের ট্যাঙ্ক, অল্পের জন্য এড়ানো গেল বড়সড় বিপদ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ বছরের জলের ট্যাঙ্ক, অল্পের জন্য এড়ানো গেল বড়সড় বিপদ

হঠাৎ-ই বিকট শব্দে কেঁপে উঠল গোটা কোলিয়ারি এলাকা। ধুলোয় ঢাকলো চারিদিক। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো তাই ৭০ বছর পুরানো একটি জলের ট্যাঙ্ক। অল্পের জন্য বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকার।‌ বুধবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন ইসিএলের দুই কর্মী সঙ্গীতা দেবী ও প্রভাবতী ভুঁইঞা। তাদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। 

 

 

স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করে বিকট ‌শব্দে ভেঙে পড়ে বিশাল আকারের এই ট্যাঙ্কটি। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন তড়িঘড়ি ছুটে আছেন। এই দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যান তারা। তাদের দাবি ট্যাঙ্কটির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন থেকে অভিযোগ জানানো হচ্ছিল। ‌ কিন্তু সেদিকে কোনরকম কর্ণপাত করা হয়নি। সংস্কার বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।

 

ইসিএল কর্মীদের একাংশের অভিযোগ, কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং দীর্ঘদিনের অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ। এ বিষয়ে ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, 'আজ দু'জন আহত হয়েছেন, কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। এটা নিছক দুর্ঘটনা নয়, দীর্ঘদিনের অবহেলার ফল। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।'

 

কোলিয়ারি এলাকায় একাধিক পুরানো কাঠামো বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। ‌ দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ‌ বারংবার নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হলেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ইসিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে বলে অভিযোগ করে শ্রমিক সংগঠনগুলির।

 

এই ঘটনাকে ঘিরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।‌ এই দিন অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও, আগামী দিনে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য অবিলম্বে সমস্ত পুরনো কাঠামোর নিরাপত্তা পরীক্ষা ও সংস্কারের দাবিতে সরব হয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

40 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.