JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১১:০৭ পিএম
Breaking
Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত...

Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা

Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা
ছবি: নিজস্ব ছবি

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপুজো। ভারতে উৎসব শুধু ক্যালেন্ডারের একটি বিশেষ দিন নয়। দেশের নানা প্রান্তে উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, খাবার, পোশাক, লোকসংস্কৃতি ও মানুষের জীবনযাপন। তাই উৎসবের মরসুমে ভ্রমণের পরিকল্পনা করলে দেখা হয়ে যায় নতুন জায়গা এবং তাদের নিজস্ব সংস্কৃতি। রইল দেশের পাঁচটি সেরা জায়গার সন্ধান।

১) কেরল—ওনামের আবহ

কেরলে ওনাম এলেই বদলে যায় রাজ্যের পরিবেশ। বাড়ি সাজানো থেকে শুরু করে ফুলের নকশা, ঐতিহ্যবাহী অনুষ্ঠান—সবকিছুতেই উৎসবের ছোঁয়া থাকে। পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলির একটি অন্যতম ‘ওনাসাদ্য’। কলাপাতায় একসঙ্গে পরিবেশন করা হয় একাধিক নিরামিষ পদ। স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি এই সময় কেরলের সাংস্কৃতিক ঐতিহ্যও কাছ থেকে দেখা যায়।

২) নাগাল্যান্ড—হর্নবিল উৎসব

উত্তর-পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি জানতে চাইলে নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। বিভিন্ন নাগা সম্প্রদায়ের ঐতিহ্য, লোকনৃত্য, গান, হস্তশিল্প এবং স্থানীয় খাবার এই উৎসবের অন্যতম আকর্ষণ। পর্যটকদের সামনে এক জায়গায় ফুটে ওঠে রাজ্যের বহু সাংস্কৃতিক রূপ।

৩) রাজস্থান—পুষ্করের মেলা

রাজস্থানের পুষ্কর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বিখ্যাত তার ঐতিহ্যবাহী পশুমেলার জন্য। পুষ্কর মেলায় উট সহ বিভিন্ন পশু নিয়ে বেচাকেনার পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজস্থানের লোকসংস্কৃতি, পোশাক ও স্থানীয় পরিবেশ উপভোগ করার জন্যও এই সময়টি বিশেষ।

৪) গুজরাত—কচ্ছের রান উৎসব

সাদা লবণের বিস্তীর্ণ প্রান্তর কচ্ছের রানকে এমনিতেই বিশেষ করে তুলেছে। তার সঙ্গে যখন উৎসবের আয়োজন যুক্ত হয়, তখন পর্যটকদের জন্য তৈরি হয় অন্যরকম অভিজ্ঞতা। লোকসংগীত, নৃত্য, স্থানীয় শিল্প ও হস্তশিল্পের মাধ্যমে কচ্ছের সংস্কৃতিকে তুলে ধরা হয়। 

৫) কলকাতা—দুর্গাপুজোর শহর

উৎসবকেন্দ্রিক ভ্রমণের তালিকায় কলকাতার দুর্গাপুজোও আলাদা জায়গা করে নেয়। পুজোর কয়েকটি দিন শহর যেন বিশাল এক প্রদর্শনীর চেহারা নেয়। বিভিন্ন পুজোমণ্ডপের শিল্পভাবনা, প্রতিমা, আলোকসজ্জা এবং মানুষের ভিড়ে বদলে যায় কলকাতার চেনা ছবি। এর সঙ্গে যুক্ত হয় বাঙালির নানা খাবার ও পুজোর আড্ডা। ফলে কলকাতার দুর্গাপুজো দেখতে আসা মানে শুধু পুজো দেখা নয়, শহরের সংস্কৃতি ও উৎসবের জীবনকে কাছ থেকে অনুভব করা।

দেশের এই পাঁচ উৎসবের বৈশিষ্ট্য একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তাই সাধারণ পর্যটনের বদলে কোনও একটি উৎসবকে কেন্দ্র করে সফর পরিকল্পনা করলে জায়গাটিকে আরও গভীরভাবে জানা এবং চেনা যাবে। 

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

China: প্রকাশ্যে চিনের ৬৬০০ কোটি গাছের রহস্য! উপগ্রহের নজরদারিতে চমকপ্রদ তথ্য
জানা-অজানা

China: প্রকাশ্যে চিনের ৬৬০০ কোটি গাছের রহস্য! উপগ্রহের নজরদারিতে চমকপ্রদ তথ্য

বিশেষ প্রতিবেদন: গাছ লাগানো হয়েছিল মরুভূমির বিস্তার ঠেকাতে। লক্ষ্য ছিল ধীরে ধীরে সবুজের পরিমাণ বাড়ানো। সেই উদ্যোগে গত কয়েক দশকে চিনে রোপণ করা হয়েছে প্রায় ৬৬০০ কোটি গাছ। এ বার সেই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির ফলাফল খতিয়ে দে...

০৩ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 4 মিনিট
Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক
জানা-অজানা

Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক

দুর্গাপুজোর আগমনের বার্তা বয়ে আনা জঙ্গলমহলের দুর্লভ ‘দুগ্গা ছাতু’ ঘিরে রয়েছে বাংলার লোকজ সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও মানুষের জীবিকার গল্প। ভাদ্র-আশ্বিনের বৃষ্টির পর শালবনে জন্ম নেওয়া এই বুনো মাশরুম পুজোর মরশুমে বহু বনজীবী মানুষের বাড়তি আয়ের অন্যতম ভরসা হয়ে ওঠে।

০৩ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চমক
জানা-অজানা

ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গ...

জাপানের কিতাকিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০২৩ সালে এই গবেষণাটি প্রকাশ করেন। লক্ষ্য ছিল এক দিকে ক্রমবর্ধমান ডায়াপার-বর্জ্যের সমস্যা কমানো, অন্য দিকে কম খরচে বাড়ি তৈরির উপায় খোঁজা।

০২ অক্টো ২০২৬, ০১:৩৩ পিএম · 3 মিনিট
Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার
জানা-অজানা

Mahalaya: পিতৃপক্ষে পূর্বপুরুষ স্মরণ, মহালয়ায় শেষ হবে ষোলো দিনের আচার

আশ্বিনের আগমনী হাওয়ার মাঝেই শুরু হয়েছে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদনের বিশেষ পক্ষ পিতৃপক্ষ। লোকমুখে যা শ্রাদ্ধপক্ষ কিংবা কথ্য ভাষায় ‘কনাগত’ বা ‘কর্ণাগত’ নামেও পরিচিত। এ বছর ২৬ সেপ্টেম্বর পূর্ণিমা তিথির মধ্য দিয়ে যে পুণ্যলগ্নের সূচনা ঘটেছে, তা চলবে আগামী ১০ অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা পর্যন্ত। সনাতন রীতি অনুযায়ী, গোটা পক্ষকাল জুড়ে সমস্ত রকমের মাঙ্গলিক উৎসব ও শুভ অনুষ্ঠান মুলতুবি রেখে মানুষ মূলত মগ্ন থাকেন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে।

০১ অক্টো ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.