JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৫:৫৫ এএম
Breaking
Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর নিখুঁত লাইন-লেংথে কিউয়ি ব্যাটারদের নাস্তানাবুদ! শামির পাঠ কাজে লাগিয়ে ভারতের ভরসা এখন আকাশ... আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি দ্বিতীয় নতুন বলে ধার হারাচ্ছেন বুমরাহ? প্রশ্ন তুলে দিলেন গাভাসকর নিখুঁত লাইন-লেংথে কিউয়ি ব্যাটারদের নাস্তানাবুদ! শামির পাঠ কাজে লাগিয়ে ভারতের ভরসা এখন আকাশ... আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য...

ট্রেনের ঝক্কি ছাড়াই স্বস্তির সফর, বান্দোয়ান-শিলিগুড়ি চালু এসি স্লিপার বাস

ট্রেনের ঝক্কি ছাড়াই স্বস্তির সফর, বান্দোয়ান-শিলিগুড়ি চালু এসি স্লিপার বাস

জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরো সহজ করতে চালু হল নতুন বাস পরিষেবা। পুরুলিয়ার বান্দোয়ান থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত চলবে এসি স্লিপার বাস। দীর্ঘ পথে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন এই বাস চলবে। জানা গিয়েছে, বান্দোয়ান থেকে প্রতিদিন বিকেল ৩ টা ৫ মিনিটে শিলিগুড়ির উদ্দেশ্যে বাসটি রওনা হবে। এই একইসময়ে শিলিগুড়ি থেকেও বান্দোয়ানের উদ্দেশ্যে অপর একটি বাস রওনা দেবে। এই পরিষেবার ফলে পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দাদের উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে সরাসরি যোগাযোগ তৈরি হলো।

সূত্রের খবর, বান্দোয়ান থেকে ছেড়ে বাসটি মানবাজার, হাতিরামপুর, বাংলা, পুয়াবাগান, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, মোরগ্রাম, ফারাক্কা, মালদহ, রায়গঞ্জ, ডালখোলা ও কিশানগঞ্জ হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে। দীর্ঘ যাত্রাপথ হওয়াতে বাসে থাকছে এসি স্লিপার কোচ। সঙ্গে যাত্রীদের আরাম আরও বাড়াতে রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবস্থাও। যাত্রীদের সুবিধার জন্য বায়ো টয়লেটও থাকছে। ফলে রাতে দীর্ঘ সময়ের সফর কিছুটা স্বস্তিকর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চাকদহ-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগের পরিধি ক্রমশ বাড়ছে। এর আগে ট্রেন বা একাধিক পরিবহন মাধ্যমের ওপর নির্ভর করতে হত সাধারণ মানুষদের। তবে এবার সরাসরি বাসে যাওয়ার সুবিধা পাওয়ার ফলে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে মনে করা হচ্ছে। বাসে অগ্রিম সিট বুকিংয়ের এর পাশাপাশি অনলাইন বুকিংয়ের  সুবিধাও থাকছে। নতুন এই পরিষেবা জঙ্গলমহলের মানুষের দীর্ঘপথ যাত্রাকে আরো সহজ ও সচ্ছন্দ করবে বলেই আশা।

17 Views 0 Likes 0 Comments

Related News

ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য  ছাতনায়!
রাজ্য

ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়!

ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্চনা কুন্ডুর পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৫০ জনেরও বেশি ANM নার্স কর্মী।

২৭ নভে ২০২৬, ০৪:৫৯ পিএম · 2 মিনিট
চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল
রাজ্য

চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল

পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চারটি জেলায় নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনার কথা জানালেন তিনি। শুধু ঘোষণা নয়, মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য ইতিমধ্যেই অর...

২৭ নভে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
শুধু সমুদ্র নয়, এবার দিঘায় চিড়িয়াখানারও মজা! হাতি-হরিণের পাশাপাশি সর্প উদ্যান, বড় পরিকল্পনা প্রশাসনের
রাজ্য

শুধু সমুদ্র নয়, এবার দিঘায় চিড়িয়াখানারও মজা! হাতি-হরিণের পাশাপাশি সর্প উদ্যান, বড...

সমুদ্রের ঢেউ আর মনোরম সৈকতের আকর্ষণে প্রতি বছরই পর্যটকদের ভিড় জমে দিঘায়। এবার পর্যটকদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। শুধু সমুদ্র দর্শন নয়, দিঘায় ঘুরতে গিয়ে এবার দেখা মিলতে পারে নানা ধরনের বন্যপ্রাণীরও। সৈকত শহরে চিড়ি...

২৭ নভে ২০২৬, ০৩:৫৬ পিএম · 2 মিনিট
Milan Pradhan : হাইকোর্টের নির্দেশে নতুন চাপে নন্দীগ্রামের কংগ্রেস নেতা
রাজ্য

Milan Pradhan : হাইকোর্টের নির্দেশে নতুন চাপে নন্দীগ্রামের কংগ্রেস নেতা

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা আদালত অথবা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

২৭ নভে ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.