JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৯ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

৯ বছর পর পূরণ হল স্বপ্ন, গুরুভায়ু মন্দিরে ফের সাতপাকে স্কটিশ সাংসদ ও মালয়ালি স্ত্রী

৯ বছর পর পূরণ হল স্বপ্ন, গুরুভায়ু মন্দিরে ফের সাতপাকে স্কটিশ সাংসদ ও মালয়ালি স্ত্রী

কেরল, পিউ নন্দী: ব্রিটেনে আইনিভাবে বিয়ের পর কেটেছে নটা বছর। অবশেষে পূরণ হল মনের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছে।কেরলের গুরুভায়ুর মন্দিরে মালয়ালি স্ত্রী নিধিন চ্যান্ডির সঙ্গে ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য তথা প্রাক্তন ব্রিটিশ সাংসদ মার্টিন ডে। মঙ্গলবার ত্রিশূরের গুরুভায়ুর মন্দিরে হিন্দু রীতি মেনে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। ইতিমধ্যেই সেই বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রায় নয় বছর আগে ব্রিটেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু নিধীনের বহুদিনের ইচ্ছে ছিল গুরুভায়ুর মন্দিরে বিয়ে করা। কিন্তু কখনো বন্যা, মহামারী, আবার করোনা, এমনকি পারিবারিক অসুস্থতাও সেই ইচ্ছে পূরণে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। বিয়ের পর বিভিন্ন সময়ে তারা একসঙ্গে এসেছিলেন কেরল। কিন্তু গুরুভায়ুর মন্দিরে যাওয়ার সেই ইচ্ছে কখনোই পূরণ হয়নি। তবে চতুর্থবার কেরলে এসে সেই ইচ্ছে পূরণ করলেন দম্পতি। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গুরুভায়ু মন্দিরে বিয়ের পর পুষ্পাঞ্জলি অডিটোরিয়ামে হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে তাদের ২২ বছরের ছেলে ভেডিক শঙ্করও উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার জন্য ২০০৮ সালে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন পিরাভমের বাসিন্দা নিধিন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের পর আইটি ম্যানেজমেন্টে মাস্টার্স এবং পরে পিএইচডি সম্পন্ন করেন তিনি। ব্রিটেনে থাকাকালীন বিদেশি পড়ুয়াদের ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েন নিধিন। ভিসা বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির কাছে যান তিনি। তখনই তার সাথে পরিচয় হয় তৎকালীন ব্রিটিশ সাংসদ মার্টিন ডের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। দু’মাস পর নিধিনকে ভালোবাসার কথা জানান মার্টিন।

যেহেতু নিধিনের আগের পক্ষের একটি সন্তান রয়েছে। তাই শুরুতে একটু দ্বিধায় ছিলেন নিধিন। তবে চাকরি ও ভিসা নিয়ে অনিশ্চয়তার মধ্যেও মার্টিন সবসময় পাশে ছিলেন নিধিনের। নিজের বাবা-মায়ের সঙ্গেও নিধিনের পরিচয় করিয়ে দেন তিনি। পরে নিধিন ও তার ছেলে ভেডিককে নিয়ে ব্রিটেনে যান মার্টিন।

বর্তমানে নিধিন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। স্কটিশ ন্যাশনাল পার্টির বিভিন্ন প্রচারাভিযানেও যুক্ত তিনি। অন্যদিকে ১৯৯৯ সাল থেকে জনসেবার সঙ্গে যুক্ত মার্টিন ডে তিন দফায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। বর্তমানে তিনি স্কটিশ পার্লামেন্টে ভারতের জন্য গঠিত All-Party Parliamentary Group-এর চেয়ারম্যান।

52 Views 0 Likes 0 Comments

Related News

Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ
দেশ

Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর মুখেই জ্বালানির জ্বালা,পেট্রোল-ডিজেলের দাম একলাফে বাড়াল নায়ারা, সিঁদুরে মেঘ আমজনতার চোখে। শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ, আর শহরের অলিগলিতে উৎসবের প্রস্তুতি। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন...

০৪ অক্টো ২০২৬, ১১:১৬ পিএম · 2 মিনিট
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক,  ধৃত নৌসেনা জওয়ান
দেশ

Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপে’ ফেলে ভারতীয় নৌবাহিনীর গোপন ও সামরিক রণকৌশল সংক্রান্ত তথ্য শত্রুদেশের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় নাবিক।

০৪ অক্টো ২০২৬, ০৮:৩১ পিএম · 2 মিনিট
Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার
দেশ

Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধু...

রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়েছিল। তারই পাল্টায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

০৪ অক্টো ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান
দেশ

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

বিহারের মধুবনী জেলার সৌরথ গ্রামে বিগত প্রায় সাত শতাব্দী ধরে প্রতি বছর বসছে এমনই এক অভিনব মেলা, যা স্থানীয় ভাষায় ‘সৌরথ সভা’ নামে পরিচিত। আধুনিক ডেটিং অ্যাপ কিংবা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের যুগেও টিকে রয়েছে এই শতাব্দীপ্রাচীন পাত্রের হাট।

০৪ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.